• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১২:১৫ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
প্রশাসনিক বা রাজনৈতিক হস্তক্ষেপে প্রেসক্লাব বিলুপ্ত করা যাবে না নিপ্পন ফাউন্ডেশন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের আমন্ত্রণে নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী সরকার অনুমতি দিলে ক্রসফায়ার করতেও পিছপা হবে না পুলিশ: আইজিপি জামিন মেলেনি আখতারুজ্জামানের সিলেটে তরুণ-তরুণীর ছবি ছড়িয়ে ধর্মীয় পরিচয়ে হেনস্তা, মেহমান রেস্টুরেন্টের দুই কর্মী গ্রেপ্তার সাড়ে ৩৪ হাজার প্রধান শিক্ষক নিয়োগের উদ্যোগ ট্রাকচালক হোসেন হত্যায় হাসিনাসহ ৩৪ জনের বিচার শুরু শাদাবের সেঞ্চুরিতে পাকিস্তানের অবিশ্বাস্য জয়, শেষ জুটিতে রেকর্ড এশিয়ার সেরা ২০ সমুদ্রসৈকতের তালিকায় কক্সবাজার কি আছে শাহজালাল মাজারের দানবাক্সে আরও মিললো ৮৯ লাখ টাকা, মিলেছে বিদেশি মুদ্রা-স্বর্ণ-রুপা জুড়ী-বড়লেখা সীমান্তে তিন দিনে ৩০ জনকে পুশ-ইনের চেষ্টা, প্রতিহত করলো বিজিবি বাংলাদেশ সাফ দলে দুই নতুন মুখ রোনান ও মাহি সেই পাঠ্যবই থেকে দাঁড়িপাল্লার ছবি বাদ দেওয়ার সিদ্ধান্ত আগামী জাতীয় নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী সাঈদীর মামলার বাদীর দাফনে আসেনি কেউ, কবর খুঁড়লেন স্ত্রী-মেয়ে-বোন ছাতকে নিষিদ্ধ ছাত্রলীগের দুই নেতা গ্রেফতার মাধবপুরে জেলা পুলিশের সম্মাননায় প্রথম স্থান অর্জন করল বণিক বাড়ি শারদীয় দুর্গোৎসব আল্লামা সাঈদীর মামলার বাদীর দাফনে আসেনি কেউ, কবর খুঁড়লেন স্ত্রী-মেয়ে-বোন লন্ডনে সাবেক ভূমিমন্ত্রীর ভাইয়ের ফ্ল্যাট জব্দ কুলাউড়ার ভাটেরায় ফের সক্রিয় যুক্তরাষ্ট্র ফেরত উলামা লীগের সাধারণ সম্পাদক সাইফুল সিদ্দেকী সেফুল

বাংলাদেশ সাফ দলে দুই নতুন মুখ রোনান ও মাহি

Reporter Name / ১০ Time View
Update : রবিবার, ২৫ অক্টোবর, ২০২৬

13

আগামী ৫-১৭ নভেম্বর ঢাকায় বসবে সাফ চ্যাম্পিয়নশিপের আসর। এই মেগা টুর্নামেন্টের জন্য ২৮ সদস্যের প্রাথমিক দল ঘোষণা করেছে বাংলাদেশ। কোচ থমাস ডুলির দলে প্রথমবারের মতো জাতীয় দলে ডাক পেয়েছেন দুই তরুণ প্রবাসী ফুটবলার রোনান সুলিভান ও মোহাম্মদ মাহি খান। চোট কাটিয়ে দলে ফিরেছেন অভিজ্ঞ দুই ডিফেন্ডার তপু বর্মণ ও বিশ্বনাথ ঘোষ। আজ শনিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই দল ঘোষণা করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)।

যুক্তরাষ্ট্রে জন্ম নেওয়া ফরোয়ার্ড রোনান সুলিভান গত এপ্রিলে বাংলাদেশের সাফ অনূর্ধ্ব-২০ শিরোপাজয়ী দলের সদস্য ছিলেন। পাকিস্তানের বিপক্ষে অভিষেক ম্যাচেই জোড়া গোল করেছিলেন সেন্ট জোসেফস হকস কলেজের হয়ে খেলা এই ফুটবলার। অন্যদিকে, ইংল্যান্ড প্রবাসী স্ট্রাইকার মাহি খান। বর্তমানে খেলছেন ইংল্যান্ডের নবম স্তরের ক্লাব মলটন এফসিতে। চলমান মৌসুমে দুর্দান্ত ফর্মে আছেন মাহি। ক্লাবের হয়ে সাত ম্যাচে করেছিন ৯টি গোল। জাতীয় দলে তার অর্ন্তভুক্তি, সাফে বাংলাদেশের শক্তি বাড়বে। এই দুই প্রবাসী তরুণ ফুটবলার ছাড়াও সর্বশেষ আসিয়ান কাপে খেলা দলে আরো পরিবর্তন এসেছে। দল থেকে বাদ পড়েছেন শাহরিয়ার ইমন, শাকিল আহাদ তপু ও এস এম মনজুরুর রহমান। ইন্দোনেশিয়ার বিপক্ষে গোল করলেও সাফৈর দলে জায়গা হয়নি ইমনের। দলে ফেরানো হয়েছে অভিজ্ঞ ডিফেন্ডার তপু বর্মন, মোহাম্মদ ইব্রাহিম, ইসা ফয়সাল ও কাজেম শাহকে।সাফে বাংলাদেশ প্রাথমিক দল

গোলকিপার: মিতুল মারমা, সুজন হোসেন, মেহেদী হাসান শ্রাবণ; ডিফেন্ডার: তপু বর্মন, বিশ্বনাথ ঘোষ, সাদ উদ্দিন, রহমত মিয়া, জিদান আলেকজান্ডার ইউসুফ, ইসা ফয়সাল, তারিক রায়হান কাজী, জায়ান আহমেদ; মিডফিল্ডার: সোহেল রানা, সোহেল রানা জুনিয়র, হৃদয়, হামজা চৌধুরী, শমিত সোম, কাজেম শাহ, জামাল ভূঁইয়া; ফরোওয়ার্ড: ফারহান আলী ওয়াহিদ, শেখ মোরসালিন, রাকিব হোসেন, ফয়সাল আহমেদ ফাহিম, ফাহামিদুল ইসলাম, মোহাম্মদ ইব্রাহিম, শুকি ইতোফুসা, মিনহাজুল করিম স্বাধীন, রোনান বেঞ্জামিন সুলিভান, মাহি খান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd