• সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৭:৪৫ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
হরমুজ প্রণালি খুলতে যুক্তরাষ্ট্রকে ইরানের ৬ শর্ত, যা আছে এতে ব্যভিচার থেকে বাঁচার ৩ দোয়া শ্বশুরবাড়ির লোকেরা কোন শ্রেণির আত্মীয়, জানালেন আহমাদুল্লাহ রাষ্ট্রপতি পদে মির্জা ফখরুলের নাম চূড়ান্ত জামায়াতের সঙ্গে আইআরআই প্রতিনিধি দলের বৈঠক সালমান শাহ হ*ত্যা মা*ম*লায় ডন গ্রে প্তা র শাবিতে ‘রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডে’ জড়িত শিক্ষকদের চিহ্নিত করতে তদন্ত কমিটি জৈন্তাপুরে ডিবির হাওরে দু’পক্ষের সংঘর্ষ, আহত ৮ চলে গেলেন বীর মুক্তিযোদ্ধা রবীন্দ্র চন্দ ভারতে ব্যাপকভাবে বাড়ছে মুসলিমদের বিরুদ্ধে সহিংসতা, ৩ মাসে নিহত ২৫ সিলেটে হামে দুই শিশুসহ প্রাণ গেল ৩ জনের রাষ্ট্রপতি নির্বাচনে দুই মনোনয়নপত্র সংগ্রহ বিএনপির ইউনিক ও বেঙ্গল পরিবহনের সেই দুই বাসের রেজিস্ট্রেশন বাতিল, মালিক-চালককে হাজিরের নির্দেশ জামায়াতের নির্বাহী পরিষদের বৈঠক: রাষ্ট্রপতি নির্বাচনে অংশগ্রহণের সিদ্ধান্ত প্রশাসনে ঘাপটি মেরে থাকা ফ্যাসিবাদের দোসররা বিদ্যুৎ খাত নিয়ে বিভ্রান্তি ছড়াচ্ছে: প্রধানমন্ত্রী ৫ মাসে কোনো সরকার ব্যর্থ হতে পারে না, ব্যর্থ হওয়ার জন্যও সময় লাগে: স্বরাষ্ট্রমন্ত্রী স্লিপার বাসের অনুমোদন নেই, তবু কীভাবে চলছে বেঙ্গল পরিবহন? সেবার মানসিকতা না থাকলে চিকিৎসার মানোন্নয়ন সম্ভব নয় লক্ষ্য অর্জন সম্ভব নয়, ইরান যুদ্ধ থেকে সম্মানজনকভাবে সরে আসা উচিত: শীর্ষ মার্কিন জেনারেল বিশ্বনাথে লামাকাজী আইটি একাডেমির উদ্বোধন

ভারতে ব্যাপকভাবে বাড়ছে মুসলিমদের বিরুদ্ধে সহিংসতা, ৩ মাসে নিহত ২৫

Reporter Name / ১৩ Time View
Update : রবিবার, ৯ আগস্ট, ২০২৬

36

ভারতে মুসলিমদের বিরুদ্ধে ঘৃণাজনিত অপরাধ ব্যাপক আকার ধারণ করেছে। সর্বশেষ তিন মাসে অন্তত ২৫ জন মুসলিম নিহত হয়েছেন। একই সময়ে মুসলিমদের বাড়িঘর, ব্যবসাপ্রতিষ্ঠান ও ধর্মীয় স্থাপনা ভাঙচুর এবং দেশ থেকে জোরপূর্বক বিতাড়নের ঘটনাও ঘটেছে।

মূলত ভারতে মুসলিমদের বিরুদ্ধে ঘৃণাজনিত অপরাধ নিয়ে সম্প্রতি সাউথ এশিয়া জাস্টিস ক্যাম্পেইন পরিচালিত ‘ইন্ডিয়া পারসিকিউশন ট্র্যাকার’-এর এক প্রতিবেদনে এসব তথ্য প্রকাশ করা হয়েছে।এতে বলা হয়েছে, ২০২৬ সালের মে থেকে জুলাই— এই তিন মাসে ভারতে মুসলিমদের বিরুদ্ধে সংঘটিত ঘৃণাজনিত অপরাধে অন্তত ২৫ জন মুসলিম নিহত হয়েছেন। নিহতদের মধ্যে ১৫ জনের মৃত্যু হয়েছে রাষ্ট্রীয় আইনশৃঙ্খলা বাহিনীর হাতে। আর ১০ জন নিহত হয়েছেন উগ্র হিন্দুত্ববাদীদের হামলায়।

এতে করে চলতি বছরের প্রথম সাত মাসে ভারতে মুসলিম নিহতের মোট সংখ্যা দাঁড়িয়েছে ৪৪ জনে। এর মধ্যে ১৯ জনের মৃত্যুর জন্য রাষ্ট্রীয় আইনশৃঙ্খলা বাহিনী এবং ২৫ জনের মৃত্যুর জন্য উগ্র হিন্দুত্ববাদী হামলাকারীদের দায়ী করা হয়েছে।

 

প্রতিবেদনে আরও বলা হয়েছে, এ সময়ে মুসলিমদের বাড়িঘর ও ধর্মীয় স্থাপনা ব্যাপকভাবে ভেঙে ফেলা, গণহারে আটক ও দেশ থেকে জোরপূর্বক বিদাড়নের ঘটনাও ঘটেছে। উত্তরপ্রদেশ, আসাম, কাশ্মীর ও পশ্চিমবঙ্গে ভুয়া পুলিশি সংঘর্ষ, হেফাজতে মৃত্যু এবং জোরপূর্বক বিদাড়নের মতো ঘটনাও নথিভুক্ত করা হয়েছে।

 

প্রতিবেদন অনুযায়ী, ছয়টি রাজ্যে দুই মাসেরও কম সময়ে অন্তত ২৩টি মুসলিম ধর্মীয় স্থাপনা ভেঙে ফেলা হয়েছে। এছাড়া আটটি রাজ্যে অন্তত ২১টি উচ্ছেদ অভিযানে ১ হাজারের বেশি মুসলিমের বাড়ি, ব্যবসাপ্রতিষ্ঠান ও ধর্মীয় স্থাপনা ধ্বংস করা হয়েছে বলে দাবি করা হয়েছে।

নিহতদের মধ্যে ১১ বছরের একটি মেয়ে ও ১৬ বছরের এক কিশোরও রয়েছে। প্রতিবেদনে রাজনৈতিক নেতাদের মুসলিমবিরোধী বক্তব্যেরও সমালোচনা করা হয়েছে। এতে বলা হয়েছে, এ ধরনের বক্তব্য বৈষম্যমূলক পরিবেশ তৈরি করছে এবং মুসলিম নাগরিকদের ‘অনুপ্রবেশকারী’ হিসেবে চিহ্নিত করার ঝুঁকি বাড়াচ্ছে।পশ্চিমবঙ্গে মসজিদ ও মুসলিম মালিকানাধীন ব্যবসাপ্রতিষ্ঠানে হামলার ঘটনায় অন্তত দুজন নিহত হওয়ার কথাও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। এছাড়া আসামে ‘পুশব্যাক’ বা জোরপূর্বক বিতাড়ন অব্যাহত থাকার পাশাপাশি মুসলিমদের অধিকারকে প্রভাবিত করে— এমন নতুন আইন ও নীতির কথাও প্রতিবেদনে তুলে ধরা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd