• শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ১২:৫৯ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
৬২ বছরের পুরোনো রেকর্ডে ভাগ বসালেন তামিম আল্লামা সাঈদী ছিলেন কোরআনের জনপ্রিয় দাঈ: মামুনুল হক সংসদে বিশেষ অধিবেশন আহ্বানের অনুরোধ, রাষ্ট্রপতিকে বিরোধীদলীয় নেতার চিঠি শনিবার যেসব এলাকায় বিদ্যুৎ থাকবে না প্রশাসনের রন্ধ্রে রন্ধ্রে স্বৈরাচারের দোসর: সেলিম ১৫ আগস্ট খালেদা জিয়ার জন্মদিনে দোয়া ও মিলাদ মাহফিল করবে বিএনপি পুলিশ সদস্যকে সঙ্গে নিয়ে বিএনপি নেতাদের চাঁদাবাজি একযোগে বাধ্যতামূলক অবসরে ৪৯ পুলিশ পরিদর্শক ফখরুলের শূন্য আসনে ফের ভোটযুদ্ধ, মাঠে বিএনপি-জামায়াতের হেভিওয়েটরা ‘১৭ বছর বঞ্চিত’ তদবিরে বিরক্ত আইজিপি দ্য ট্রিবিউনের প্রতিবেদন : হাসিনাকে ফেরত না দিলে ভারত সফর করবেন না তারেক রহমান ইংল্যান্ডে ভয়াবহ হিটওয়েভ: তাপমাত্রা ছুতে পারে ৩৮°C বাবাকে নিয়ে মাসুদ সাঈদীর আবেগঘন স্ট্যাটাস জোড়া সুখবর দিলেন অভিনেত্রী সামিরা খান মাহি ডিম-কাঁচামরিচের দাম কমলেও স্বস্তি নেই বাজারে লোডশেডিংয়ে নতুন রেকর্ড, গ্যাস-কয়লা সংকটে বন্ধ ৪১ বিদ্যুৎকেন্দ্র গ্যাস সংকটে পাম্প বন্ধ, সিলেট-তামাবিল সড়ক অবরোধ করে বিক্ষোভ তানজিদ-শান্তর ব্যাটে ১৫৩ রানের লিড নিয়ে দিন শেষ বাংলাদেশের হাম উপসর্গ আরও দুই শিশুর মৃত্যু চট্টগ্রামে শিপইয়ার্ডে বিষাক্ত গ্যাসে নিহত বেড়ে ৭

মিশিগানে বাংলা প্রেসক্লাব নেতৃবৃন্দের সঙ্গে অ্যাডভোকেট জুবায়েরের মতবিনিময়

Reporter Name / ১০ Time View
Update : বৃহস্পতিবার, ১৩ আগস্ট, ২০২৬

18

মিশিগান প্রতিনিধি (যুক্তরাষ্ট্র): যুক্তরাষ্ট্র সফররত বাংলাদেশ জামায়াতে ইসলামীর অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি জেনারেল ও কেন্দ্রীয় মিডিয়া বিভাগের প্রধান অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়েরের সঙ্গে মিশিগানে বাংলা প্রেসক্লাবের নেতৃবৃন্দের মতবিনিময় অনুষ্ঠিত হয়েছে। স্থানীয় সময় বুধবার সন্ধ্যায় এই মতিবিনিময় অনুষ্ঠিত হয়।

মতবিনিময়ে বাংলাদেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি, গণভোটের রায় বাস্তবায়ন, প্রবাসীদের অধিকার ও কল্যাণ, দ্রব্যমূল্য, গ্যাস-বিদ্যুতের দাম এবং আইনশৃঙ্খলা পরিস্থিতিসহ বিভিন্ন বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাব দেন জামায়াতের এই নেতা।

বাংলা প্রেসক্লাব মিশিগানের সিনিয়র সহসভাপতি মুস্তফা কামালের সভাপতিত্বে এবং সেক্রেটারি সাহেল আহমেদের সঞ্চালনায় অনুষ্ঠিত মতবিনিময়ে প্রেসক্লাবের সাবেক সভাপতি সৈয়দ সাহেদুল হক, সহকারী সেক্রেটারি কাওসার দেওয়ান ও কোষাধ্যক্ষ সুলায়মান আল মাহমুদসহ সাংবাদিক ও কমিউনিটি নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এছাড়া সিটি অব ওয়ারেনের বোর্ড অব রিভিউ সদস্য ফয়সাল আহমেদ, শিক্ষাবিদ জুবেরুল চৌধুরী খোকন, আল কুরআন একাডেমির প্রিন্সিপাল খায়রুল হাসান রফিক, মসজিদ আল ফালাহর প্রেসিডেন্ট কুরবান চৌধুরী, ইসলামিক সেন্টার অব ওয়ারেনের সাবেক সভাপতি ওয়ালিউর রহমান, ওয়ারেন সিটি কমিশনার সাব্বির খানসহ কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
গণভোটের রায় বাস্তবায়ন প্রসঙ্গে এহসানুল মাহবুব জুবায়ের বলেন, জনগণের ভোটে যে সিদ্ধান্ত এসেছে, তা বাস্তবায়ন করা রাজনৈতিক দলগুলোর দায়িত্ব। প্রয়োজনে সংসদের ভেতরে এবং জনগণকে সঙ্গে নিয়ে শান্তিপূর্ণ ও গণতান্ত্রিক আন্দোলন চালিয়ে যাওয়ার কথাও জানান তিনি।

দ্রব্যমূল্য এবং গ্যাস-বিদ্যুতের দাম প্রসঙ্গে তিনি বাজারে সিন্ডিকেট, মজুতদারি ও অনিয়ম বন্ধের ওপর গুরুত্বারোপ করেন। একই সঙ্গে নাগরিকদের জানমালের নিরাপত্তা নিশ্চিত এবং হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্তের মাধ্যমে নিরপেক্ষ বিচার নিশ্চিত করার দাবি জানান।

প্রবাসীদের বিষয়ে জামায়াতের এই নেতা বলেন, দেশের অর্থনীতিতে প্রবাসীদের গুরুত্বপূর্ণ অবদান রয়েছে। তাদের অধিকার, নিরাপত্তা ও কল্যাণ নিশ্চিত করতে সরকারের কার্যকর উদ্যোগ নেওয়া প্রয়োজন।

মতবিনিময় শেষে বাংলা প্রেসক্লাব মিশিগানের পক্ষ থেকে এহসানুল মাহবুব জুবায়েরকে শুভেচ্ছা স্মারক হিসেবে কলম ও কফি মগ উপহার দেওয়া হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd