• বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ০৫:০৩ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
সিলেট মহানগর শিবিরের এসএসসি জিপিএ-৫ সংবর্ধনা নাশকতার পরিকল্পনা, কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের ১৫ নেতাকর্মী রিমান্ডে রবার্তো কার্লোসকে কাবার ইমামের অভিনন্দন—‘রহমতের ধর্মে তোমাকে স্বাগতম’ কান্নাজড়িত বিদায়, রাষ্ট্রপতি নির্বাচনে ভোট চাইলেন মির্জা ফখরুল সীমান্ত এলাকার অপরাধ নিয়ে অপু বিশ্বাসের সিনেমা ‘শিকার’ আমেরিকার মধ্যপ্রাচ্য অধ্যায় শেষ, বলছে ‘ফরেন অ্যাফেয়ার্স’ ৬ ঘণ্টার কম ঘুমালে হতে পারে যে ক্ষতি কলকাতায় হোটেলে ভয়াবহ আগুন, ৯ বাংলাদেশি নিহত সিসিকের মেয়র পদে চোখ বিএনপির ছয় নেতার, আলোচনায় জামায়াতের তিন টেস্টের শেষ দিন শ্রীলঙ্কার প্রয়োজন ২৮৮ রান, ভারতের ৬ উইকেট জাতিকে দেওয়া ওয়াদা রক্ষা করতে না পারাই সরকারের প্রথম ছয় মাসের বড় ব্যর্থতা : মিয়া গোলাম পরওয়ার এসএমপির অভিযানে ২৪ ঘন্টায় গ্রেফতার ৫২ ৫ বছরে সর্বোচ্চ লোডশেডিং, নেতিবাচক প্রভাব পড়াশোনায় মির্জা ফখরুল ও অলি আহমদের মধ্যে ভোট বৃহস্পতিবার সিলেটে ৫টি স্লিপার বাস সার্ভিসকে বড় জরিমানা গাম্বিয়ার সঙ্গে বাণিজ্য-আইসিটি সহযোগিতা বাড়াতে চায় বাংলাদেশ শিক্ষকরা মানুষ গড়ার কারিগর ও শিক্ষার্থীদের প্রেরণার বাতিঘর -মাহমুদুর রহমান দিলাওয়ার জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে বিএনপির স্থায়ী কমিটির নতুন চার সদস্যের শ্রদ্ধা দেশে ফিরলেন লিবিয়ায় বন্দি থাকা ১৭৪ বাংলাদেশি মহাসড়কে কোনো থ্রি-হুইলার চলতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

মহাসড়কে কোনো থ্রি-হুইলার চলতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

Reporter Name / ১০ Time View
Update : মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২৬

14
মহাসড়কে কোনো ধরণের থ্রি-হুইলার চলতে দেওয়া হবে না বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
তিনি বলেছেন, ‘থ্রি হুইলারগুলো বাজার এবং ফিলিং স্টেশন ও পিডার রোডে চলাচল করবে। নির্দেশ অমান্য করলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।’
মঙ্গলবার (১৮ আগস্ট) দুপুরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের মেঘনাঘাট এলাকায় অটো সুপার ফাইন সিস্টেম এআই ক্যামেরা উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘এখন থেকে মহাসড়কে ওভারস্পিড, অবৈধ পার্কিং কিংবা উল্টোপথে গাড়ি চলাচলের মতো আইন লঙ্ঘন স্বয়ংক্রিয়ভাবে শনাক্ত করবে এআই ক্যামেরা। এরপর গাড়ির নিবন্ধিত মালিকের মোবাইলে মামলার তথ্য ও জরিমানার নোটিশ যাবে এবং ঘরে বসেই জরিমানার অর্থ দেওয়া যাবে।’
তিনি বলেন, ‘মহাসড়কে শৃঙ্খলা ফেরাতে এআই ক্যামেরা স্থাপন করায় পরিবহনে চাঁদাবাজির প্রবণতা কমে আসবে। মহাসড়কে যে চাঁদাবাজি হয়- সেটি মালিক পক্ষ বা শ্রমিক পক্ষ যেই হোক ক্যামেরায় রেকর্ড থাকবে।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd