• শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০৭:৩৯ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
দক্ষিণ সুরমায় হবে পূর্ণাঙ্গ স্টেডিয়াম নবীগঞ্জে পিকআপ-মোটরসাইকেল সংঘর্ষে স্কুল সহকারী ও দপ্তরীর করুণ মৃত্যু মৃত্যুর আগে নির্যাতনের কথা জানিয়েছিলেন মুন্নি, পরে মিলল ঝুলন্ত লাশ গুম বন্ধ করতে পৃথক আইনি কাঠামো প্রণয়ন করছে সরকার: প্রধানমন্ত্রী কাপ্তাই হ্রদের পানি বিপৎসীমার কাছাকাছি, রাতে খুলছে ১৬ জলকপাট এমসি কলেজ ছাত্রাবাসের বিরোধের মীমাংসা, রাজনৈতিক সংশ্লিষ্টতা পায়নি কর্তৃপক্ষ তারেক রহমানকে কেন দিল্লিতে নিতে চাইছে ভারত সরকার ফ্যাসিজমের দিকে এগিয়ে যাচ্ছে : মিয়া গোলাম পরওয়ার নীতি-আদর্শে গুণান্বিত হলেই রাষ্ট্রীয় পর্যায়ে ইসলামের পতাকা উড়বে দেশজুড়ে বৃষ্টির আভাস, আগামী ২ দিন ভারী বর্ষণের সম্ভাবনা বিয়ে না করে চিরকুমার থাকা কি জায়েজ আপত্তি পেরিয়ে সোনাই নদীতে নৌকাবাইচ নভেম্বরে তুরস্ক সফরে যাবেন প্রধানমন্ত্রী বিএনপি-জমিয়ত সম্পর্কে বাড়ছে দূরত্ব পটুয়াখালীতে যুবদলের দুই গ্রুপের সংঘর্ষ ভারত সিরিজ অনিশ্চিত, আফগানিস্তানের বিপক্ষে খেলবে বাংলাদেশ নেপালে পাহাড়ি ঢলে নিহত বেড়ে ৪৬৯, পর্যটকসহ এখনও নিখোঁজ অনেক সিলেটে আসছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন, অংশ নিবেন যে সব গুরুত্বপূর্ণ কর্মসূচিতে সিলেটে বাসচাপায় পিষ্ট অটোরিকশা ও বাইক ২০৩০ সালের অর্থনৈতিক দৌড়ে শীর্ষে থাকবে বাংলাদেশ

জেলা কমিটিতে অন্তর্ভুক্তির জন‍্য পাঁচ লাখ টাকা দাবি,এনসিপির ৫ নেতা গ্রেফতার

Reporter Name / ১৯ Time View
Update : শুক্রবার, ২৮ আগস্ট, ২০২৬

43

মৌলভীবাজারের কুলাউড়ায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সাবেক যুগ্ম সমন্বয়কারী তামিম আহমদকে অপহরণের চেষ্টা ও হত্যার উদ্দেশ্যে হামলার অভিযোগে দলটির জেলা পর্যায়ের পাঁচ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (২৭ আগস্ট) রাত ৯টার দিকে কুলাউড়া পৌর শহরের বিছরাকান্দি এলাকায় এ ঘটনা ঘটে। ঘটনার পর রাতেই কুলাউড়া থানায় লিখিত অভিযোগ দেন তামিম আহমদ।

অভিযোগে মৌলভীবাজার জেলা এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক এহসান জাকারিয়াকে প্রধান অভিযুক্ত করে ১০ জনের নাম উল্লেখ করা হয়েছে। পাশাপাশি অজ্ঞাতনামা আরও ১০ থেকে ১৫ জনকে অভিযুক্ত করা হয়।

অভিযোগের ভিত্তিতে ঘটনাস্থল থেকে এহসান জাকারিয়া, মো. তোফায়েল আহমেদ, সাহেল আহমেদ, ফাহিম আহমদ জনি ও সোহাগ মিয়াকে গ্রেপ্তার করা হয়। কুলাউড়া থানার উপপরিদর্শক (এসআই) ফরহাদ মাতব্বর বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ ও অভিযোগ সূত্রে জানা যায়, দলীয় বিভিন্ন বিষয় নিয়ে তামিম আহমদের সঙ্গে অভিযুক্তদের আগে থেকেই বিরোধ ছিল। তামিমের অভিযোগ, জেলা কমিটিতে নাম অন্তর্ভুক্তির জন্য এহসান জাকারিয়া তার কাছে পাঁচ লাখ টাকা দাবি করেন। টাকা দিতে অস্বীকৃতি জানালে তাকে হত্যার হুমকি দেওয়া হয়।

এ ছাড়া অভিযুক্তদের বিভিন্ন কর্মকাণ্ড নিয়ে ফেসবুকে পোস্ট দেওয়ার পর এহসান জাকারিয়া ও তারেক জামিল তাকে হত্যার হুমকি দেন বলেও অভিযোগ করেন তামিম।

ঘটনার রাতে কয়েকজনকে সঙ্গে নিয়ে মৌলভীবাজার থেকে বড়লেখার দিকে যাওয়ার সময় বিছরাকান্দি এলাকায় পৌঁছালে এহসান জাকারিয়াসহ অন্যরা তাদের পথরোধ করেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। এ সময় আবারও পাঁচ লাখ টাকা দাবি করা হয়। টাকা দিতে অস্বীকৃতি জানালে তামিমকে জোর করে অন্যত্র নিয়ে যাওয়ার চেষ্টা করা হয় বলে দাবি তার।

তামিমকে উদ্ধারে সঙ্গে থাকা ব্যক্তিরা এগিয়ে এলে অভিযুক্তরা ধারালো অস্ত্র নিয়ে হামলা চালান বলেও অভিযোগ করা হয়েছে। এতে তামিমসহ সাতজন আহত হন। পরে স্থানীয় লোকজন ও পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

এসআই ফরহাদ মাতব্বর বলেন, ঘটনার পর পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে। শুক্রবার সকালে তাদের আদালতে পাঠানো হয়েছে।

তবে চাঁদা দাবি, অপহরণের চেষ্টা ও হত্যার হুমকির অভিযোগের বিষয়ে অভিযুক্তদের বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd