• বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০১:৪৯ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী: যে পথ পেরিয়ে আবার রাষ্ট্রক্ষমতায়, সামনে যে পরীক্ষা প্রধানমন্ত্রীর পোনা অবমুক্তকরণে মরা মাছ, আসলে কী ঘটেছিল মব সংস্কৃতি দমনে সরকার কঠোর: সিলেটে স্বরাষ্ট্রমন্ত্রী মোগলাবাজার থানার ওসি মনির প্রত্যাহার তারেক রহমানের নেতৃত্বে নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয়।মাধবপুরে সৈয়দ মোঃফয়সল। শিগগিরই প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাতের প্রত্যাশা ট্রাম্পের জামায়াতে যোগ দেওয়া ৬৫০ জনের মধ্যে সাবেক বিচারপতি, সেনা কর্মকর্তা, কওমি আলেম, ফুটবলার ৯ দফা নিয়ে ইসিতে জামায়াত নেতারা, দাবিতে যা রয়েছে ২০২৭ সালের রমজানের সম্ভাব্য তারিখ প্রকাশ বঙ্গবীর এমএজি ওসমানী দেশ ও জাতির অনন্য গৌরব: অধ্যাপক শফিকুর রহমান আট বছর পর ওসমানীতে নামল বিদেশি এয়ারলাইন্সের ফ্লাইট বন্ধ ঘরে মিলল নারীর অর্ধগলিত লাশ চা বাগানের ড্রেনে পড়ে প্রাণ গেল নারী শ্রমিকের খলিলুর-হুমায়ুনের বিদেশি নাগরিকত্ব যাচাই চেয়ে আইনি নোটিস, জবাব না পেলে রিট মামলা মব সংস্কৃতি সরকার কঠোরভাবে দমন করবে: সিলেটে স্বরাষ্ট্রমন্ত্রী নিজেকে ডাকসুর ‘জিএস’ ঘোষণা করে রাশেদ খানের স্ট্যাটাস নবম পে-স্কেল অনুমোদন: কোন গ্রেডে কত বেতন বাড়ছে আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা মেসির সিসিক নির্বাচনে জামায়াতের মেয়র প্রার্থী হিসেবে ড. নুরুল ইসলাম বাবুল—নতুন সমীকরণের ইঙ্গিত ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে জামায়াত মনোনীত ১১ দলের প্রার্থী দেলাওয়ার হোসেন

দুর্নীতির বিরুদ্ধে কঠোর অবস্থানে রয়েছে সরকার : প্রতিমন্ত্রী নুর

Reporter Name / ১৮ Time View
Update : রবিবার, ৩০ আগস্ট, ২০২৬

41

দুর্নীতির বিরুদ্ধে সরকার কঠোর অবস্থানে রয়েছে বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী নুরুল হক নুর।

 

রবিবার দুপুরে পটুয়াখালী রফতানি প্রক্রিয়াকরণ এলাকা (ইপিজেড) প্রকল্প পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা জানান।

 

প্রতিমন্ত্রী বলেন, জুলাই-পরবর্তী সময়ে সরকার ও বিরোধী দলের সবারই দায়িত্বশীল ভূমিকা রাখা প্রয়োজন। নীতিগত বিষয়ে আলোচনা-সমালোচনা থাকতে পারে। তবে এমন কোনো কর্মসূচি নেওয়া উচিত নয়, যাতে দেশ বড় ধরনের ক্ষতির মুখে পড়ে।

 

বর্তমান সরকারের বিভিন্ন উদ্যোগের কথা তুলে ধরে তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান দল-মত-নির্বিশেষে মানুষকে সঙ্গে নিয়ে দেশকে এগিয়ে নেওয়ার চেষ্টা করছেন। জনগণের কাছে গিয়ে তাদের কথা শোনা এবং সমস্যাগুলো বোঝার চেষ্টা করছেন।

 

আগামী পাঁচ বছরে দেশকে একটি মানসম্মত পর্যায়ে নেওয়া সম্ভব হবে বলে আশাবাদ ব্যক্ত করে নুরুল হক নুর বলেন, পাঁচ বছরে সব কিছু পুরোপুরি পরিবর্তন করা সম্ভব না হলেও দেশকে সঠিক গন্তব্যে অনেক দূর এগিয়ে নেওয়া সম্ভব।

 

তিনি বলেন, নাগরিকদের কাছে সেবা পৌঁছে দেওয়া এবং জনগণের কল্যাণ নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য। স্থানীয় পর্যায়ে নেওয়া বিভিন্ন উন্নয়ন প্রকল্পের প্রয়োজনীয়তা যাচাই করতে প্রধানমন্ত্রীর দফতরে একটি সেল গঠন করা হয়েছে। যাচাই-বাছাই শেষে প্রয়োজন অনুযায়ী প্রকল্পের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হচ্ছে।

 

দুর্নীতি দমন ও জবাবদিহিতার বিষয়ে প্রতিমন্ত্রী বলেন, সরকার দুর্নীতির বিরুদ্ধে কঠোর অবস্থানে রয়েছে। জনগণের কাছে সরকারের জবাবদিহি নিশ্চিত করার পাশাপাশি উন্নয়ন প্রকল্পগুলোর প্রয়োজনীয়তাও যাচাই-বাছাই করা হচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd