• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৫:১৩ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
সিলেটে বেড়েছে মশার উপদ্রব, ফগার মেশিন হাতে মশক নিধনে সিসিক প্রশাসক সিলেটে ছাত্রলীগের মিছিল প্রস্তুতি, আ ট ক ২ আইজিপির দায়িত্ব থেকে অতি দ্রুত সরে যাওয়া উচিত: নাহিদ ইসলাম বাংলাদেশের রপ্তানি পণ্যের বহুমুখীকরণে জাপানের সহযোগিতা চান প্রধানমন্ত্রী টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ, একাদশে নেই মুশফিক রক্তাক্ত ২৮ অক্টোবর আজ, লগি-বৈঠার তাণ্ডবে নিহত হন ১৩ জন ফায়ার সার্ভিসকে বিশ্বমানের করতে হবে : বাণিজ্যমন্ত্রী বড়লেখায় মাত্র ৯০ টাকার জন্য প্রাণ গেল দর্জির প্রশাসনিক বা রাজনৈতিক হস্তক্ষেপে প্রেসক্লাব বিলুপ্ত করা যাবে না নিপ্পন ফাউন্ডেশন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের আমন্ত্রণে নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী সরকার অনুমতি দিলে ক্রসফায়ার করতেও পিছপা হবে না পুলিশ: আইজিপি জামিন মেলেনি আখতারুজ্জামানের সিলেটে তরুণ-তরুণীর ছবি ছড়িয়ে ধর্মীয় পরিচয়ে হেনস্তা, মেহমান রেস্টুরেন্টের দুই কর্মী গ্রেপ্তার সাড়ে ৩৪ হাজার প্রধান শিক্ষক নিয়োগের উদ্যোগ ট্রাকচালক হোসেন হত্যায় হাসিনাসহ ৩৪ জনের বিচার শুরু শাদাবের সেঞ্চুরিতে পাকিস্তানের অবিশ্বাস্য জয়, শেষ জুটিতে রেকর্ড এশিয়ার সেরা ২০ সমুদ্রসৈকতের তালিকায় কক্সবাজার কি আছে শাহজালাল মাজারের দানবাক্সে আরও মিললো ৮৯ লাখ টাকা, মিলেছে বিদেশি মুদ্রা-স্বর্ণ-রুপা জুড়ী-বড়লেখা সীমান্তে তিন দিনে ৩০ জনকে পুশ-ইনের চেষ্টা, প্রতিহত করলো বিজিবি বাংলাদেশ সাফ দলে দুই নতুন মুখ রোনান ও মাহি

সাবেক অর্থমন্ত্রী এম সাইফুর রহমানের মৃত্যুবার্ষিকী আজ

Reporter Name / ৯৯ Time View
Update : শনিবার, ৫ সেপ্টেম্বর, ২০২৬
Saifir Rahman, Bangladeshi Minister for Finance, was received by Peter Mandelson, Member of the EC in charge of Trade

162

সাবেক অর্থ ও পরিকল্পনামন্ত্রী, বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য এম সাইফুর রহমানের ১৭তম মৃত্যুবার্ষিকী আজ। ২০০৯ সালের ৫ সেপ্টেম্বর মৌলভীবাজারে বাহারমর্দন থেকে ঢাকায় যাওয়ার পথে খড়িয়ালা এলাকায় সড়ক দুর্ঘটনায় তিনি প্রাণ হারান।

১৯৩২ সালের ৬ অক্টোবর মৌলভীবাজারে তিনি জন্মগ্রহণ করেন। সিলেটের উন্নয়নে সাইফুর রহমানের অবদান আজও স্মরণীয় হয়।

স্বনামধন্য চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট এম সাইফুর রহমান বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের বিশ্বস্ত সঙ্গী ছিলেন। বিএনপি গঠনেও তার ভূমিকা ছিল বেশ উজ্জ্বল। দলটির ক্ষমতাকালীন অর্থমন্ত্রী হিসেবে ১২ বার জাতীয় সংসদে বাজেট উপস্থাপন করেছেন। নব্বই-পরবর্তী বাংলাদেশের অর্থনীতিতে বড় ধরনের সংস্কার নিয়ে এসেছিলেন এম সাইফুর রহমান।

সাইফুর রহমান ১৯৭৭ থেকে ১৯৮২ সাল পর্যন্ত প্রথমে জিয়াউর রহমানের মন্ত্রিসভার বাণিজ্যমন্ত্রী ও পরে আবদুস সাত্তারের মন্ত্রিসভার অর্থমন্ত্রী ছিলেন। এরপর ১৯৯১ থেকে ১৯৯৬ সাল পর্যন্ত বেগম খালেদা জিয়ার মন্ত্রিসভায় অর্থমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন। সর্বশেষ ২০০১ থেকে ২০০৬ সাল পর্যন্ত খালেদা জিয়ার দ্বিতীয় মন্ত্রিসভার অর্থ ও পরিকল্পনামন্ত্রী ছিলেন সাইফুর রহমান।

এদিকে, এম সাইফুর রহমানের ১৭তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে সিলেট জেলা বিএনপির উদ্যোগে দোয়া মাহফিল আয়োজন করা হয়েছে।

শনিবার (৫ সেপ্টেম্বর) বাদ মাগরিব (সন্ধ্যা ৬:৩০ মিনিটে) হযরত শাহজালাল (রঃ) দরগাহ মসজিদ প্রাঙ্গণে এই দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে।

এ কর্মসূচিতে বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের সর্বস্তরের নেতাকর্মীদের যথাসময়ে উপস্থিত থাকার অনুরোধ জানিয়েছেন জেলা বিএনপির সভাপতি ও সিটি কর্পোরেশনের (সিসিক) প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী এবং সাধারণ সম্পাদক এডভোকেট এমরান আহমদ চৌধুরী এমপি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd