• মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩:১১ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
হাসিনাকে ধরে আনব, তার জন্য মৃত্যুদণ্ড অপেক্ষা করছে: তথ্য উপদেষ্টা দেশে ফেরার পথে সৌদিতে দুর্ঘটনায় সিলেটের ৪ প্রবাসী নিহত সিলেটে পুলিশ কর্মকর্তার নাম-ছবি ব্যবহার করে ফেসবুকে ধর্ম অবমাননাকর পোস্ট, থানায় জিডি শ্রীমঙ্গলে ভেজাল ও মানহীন পণ্য বিক্রি, ৬০ হাজার টাকা জরিমানা গোয়াইনঘাটের ওসি ওমর ফারুক’র মানবিক দৃষ্টান্ত: নিজের রক্ত দিয়ে বাঁচালেন মুমূর্ষু গর্ভবতী মায়ের প্রাণ উপজেলা নির্বাচনে মিছিল-শোডাউন-পোস্টার নিষিদ্ধ ঘোষণা হলো এশিয়ান গেমস ক্রিকেটের সূচি পাসপোর্ট অফিসে ‘দরবেশ বাবা’, দৈনিক আয় ৪ লাখ! সিলেটে যে দুই রেস্টুরেন্টকে জ রি মা না নবীগঞ্জে জামায়াতের উদ্যোগে সীরাতুন্নবী (সা.) মাহফিল শর্তযুক্ত হেবা শরিয়তবিরোধী ও বাতিল: খতিব মুফতি আব্দুল মালেক সিলেট নগরী থেকে ছিনতাইকারী সন্দেহে গ্রেপ্তার ৩ জামায়াত কল্যাণমূলক ইসলামী সমাজ ও রাষ্ট্র প্রতিষ্ঠায় কাজ করছে-মুহাম্মদ ফখরুল ইসলাম সিলেট ব্যাটালিয়ন ৪৮ কর্তৃক ০১ কোটি ৮৬ লক্ষ টাকার চোরাচালানী মালামাল আটক সিলেট ব্যাটালিয়ন ৪৮ কর্তৃক ০১ কোটি ৮৬ লক্ষ টাকার চোরাচালানী মালামাল আটক সিলেটে মধ্যরাতে মিছিলের প্রস্তুতিকালে ছাত্রলীগের ৩ নেতা গ্রে ফ তা র রাসুলের (সা.) জীবনাদর্শই মানবতার মুক্তির পথ -মাহমুদুর রহমান দিলাওয়ার পাটওয়ারীর ব্যবহৃত গাড়িটির মালিক সাবেক বিএনপি নেতা, আ.লীগের নন শাপলা চত্বর থেকে লালদিঘি ডিসেম্বরে ফেরা হচ্ছে না হাসিনার

অধিকার আদায় করেই ছাড়ব ইনশাআল্লাহ, সীতাকুণ্ডে জামায়াত আমির

Reporter Name / ১২ Time View
Update : শনিবার, ৫ সেপ্টেম্বর, ২০২৬

17

চট্টগ্রাম অভিমুখী লংমার্চ নিয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক হয়ে সীতাকুণ্ড অতিক্রমকালে শনিবার সন্ধ্যার পর এক পথসভায় বক্তব্য দিয়েছেন জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান। এ সময় তিনি দুর্নীতি, লুটপাট ও জনগণের অধিকার হরণের বিরুদ্ধে কঠোর অবস্থান ব্যক্ত করে বলেন, জনগণের কষ্টার্জিত অর্থ আর দুর্নীতিবাজদের পকেটে যেতে দেওয়া হবে না। দুর্নীতির সব পথ বন্ধ করে জনগণের অধিকার আদায় করা হবে।

সীতাকুণ্ড অতিক্রমকালে আয়োজিত এই পথসভায় বিপুলসংখ্যক নেতাকর্মী ও সমর্থক উপস্থিত ছিলেন। লংমার্চের বহর মহাসড়ক দিয়ে চট্টগ্রামের দিকে অগ্রসর হওয়ার সময় তার দেওয়া বক্তব্যের সময় নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ দেখা যায়।

সরকারের প্রতিশ্রুতি বাস্তবায়ন না করার সমালোচনা করে জামায়াত আমীর বলেন, ক্ষমতায় যাওয়ার আগে জনগণকে যেসব বড় বড় ওয়াদা দেওয়া হয়েছিল, তার অনেক কিছুই পূরণ হয়নি। দু-একটি কার্ড বিতরণ ছাড়া খেটে খাওয়া মানুষের মৌলিক সমস্যার টেকসই সমাধান হয়নি বলেও মন্তব্য করেন তিনি।

দেশের মানুষের ঘাম ঝরানো উপার্জনের অর্থ দুর্নীতিবাজদের পকেটে চলে যাচ্ছে উল্লেখ করে তিনি বলেন, এ অবস্থার অবসান ঘটাতে জনগণকে ঐক্যবদ্ধ হতে হবে। পথসভায় উপস্থিত জনতার উদ্দেশে তিনি প্রশ্ন রাখেন—‘আপনারা কি এই দুর্নীতির পকেটগুলো বন্ধ করতে প্রস্তুত?’ এ সময় উপস্থিত জনতা হাত তুলে সমর্থন জানান।

গণভোটের রায় বাস্তবায়নের দাবি জানিয়ে ডা. শফিকুর রহমান বলেন, জনগণ গণভোটে ‘হ্যাঁ’ ভোট দিয়ে তাদের মতামত স্পষ্ট করেছে। গণতন্ত্রে বিশ্বাস থাকলে জনগণের সেই রায় বাস্তবায়ন করতে হবে। এটি কারও দয়া বা করুণা নয়, বরং জনগণের গণতান্ত্রিক অধিকার।

লংমার্চে অংশ নেওয়া নেতাকর্মীদের ত্যাগের প্রশংসা করে তিনি বলেন, হাজার হাজার মানুষ কষ্ট স্বীকার করে একটি নির্দিষ্ট লক্ষ্য ও উদ্দেশ্য নিয়ে এ কর্মসূচিতে অংশ নিয়েছে। জনগণের অধিকার আদায়ের এই সংগ্রাম অব্যাহত থাকবে।

তিনি আরও বলেন, ‘অধিকার আমরা আদায় করেই ছাড়ব, ইনশাআল্লাহ। আমাদের অধিকার ও সংগ্রামের জাহাজ বন্দরে একদিন ভিড়বেই।’

পথসভায় উপস্থিত নেতাকর্মী ও সমর্থকেরা হাত তুলে এবং মোবাইল ফোনের আলো জ্বালিয়ে তার বক্তব্যের প্রতি সমর্থন জানান। পরবর্তীতে জনগণের অধিকার প্রতিষ্ঠা ও রাজনৈতিক পরিবর্তনের লক্ষ্যে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে পথসভা শেষ হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd