• মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৯:০৯ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
সিলেটে অনিবন্ধিত সিএনজি অটোরিকশা ও ব্যাটারি রিকশা বন্ধের নির্দেশ জগদীশপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হলেন সাংবাদিক মঈনউদ্দীন গোয়াইনঘাটে ইএসডিওর প্রতিষ্ঠা প্রকল্প অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত রুহামা ইউনাইটেড স্কুলের সীরাতুন্নবী (সাঃ) এর আলোচনা সভা ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন সিউক চেয়ারম্যান রেজাউল হাসান কয়েস লোদীর সঙ্গে কামরুল হাসান চৌধুরী শাহিনের সৌজন্য সাক্ষাৎ রাজপথ হতে সিলেট সিটি মেয়র প্রার্থী ড. নুরুল ইসলাম বাবুল হাসিনাকে ধরে আনব, তার জন্য মৃত্যুদণ্ড অপেক্ষা করছে: তথ্য উপদেষ্টা দেশে ফেরার পথে সৌদিতে দুর্ঘটনায় সিলেটের ৪ প্রবাসী নিহত সিলেটে পুলিশ কর্মকর্তার নাম-ছবি ব্যবহার করে ফেসবুকে ধর্ম অবমাননাকর পোস্ট, থানায় জিডি শ্রীমঙ্গলে ভেজাল ও মানহীন পণ্য বিক্রি, ৬০ হাজার টাকা জরিমানা গোয়াইনঘাটের ওসি ওমর ফারুক’র মানবিক দৃষ্টান্ত: নিজের রক্ত দিয়ে বাঁচালেন মুমূর্ষু গর্ভবতী মায়ের প্রাণ উপজেলা নির্বাচনে মিছিল-শোডাউন-পোস্টার নিষিদ্ধ ঘোষণা হলো এশিয়ান গেমস ক্রিকেটের সূচি পাসপোর্ট অফিসে ‘দরবেশ বাবা’, দৈনিক আয় ৪ লাখ! সিলেটে যে দুই রেস্টুরেন্টকে জ রি মা না নবীগঞ্জে জামায়াতের উদ্যোগে সীরাতুন্নবী (সা.) মাহফিল শর্তযুক্ত হেবা শরিয়তবিরোধী ও বাতিল: খতিব মুফতি আব্দুল মালেক সিলেট নগরী থেকে ছিনতাইকারী সন্দেহে গ্রেপ্তার ৩ জামায়াত কল্যাণমূলক ইসলামী সমাজ ও রাষ্ট্র প্রতিষ্ঠায় কাজ করছে-মুহাম্মদ ফখরুল ইসলাম সিলেট ব্যাটালিয়ন ৪৮ কর্তৃক ০১ কোটি ৮৬ লক্ষ টাকার চোরাচালানী মালামাল আটক

জগদীশপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হলেন সাংবাদিক মঈনউদ্দীন

Reporter Name / ১৮ Time View
Update : মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর, ২০২৬

24

হবিগঞ্জের মাধবপুর উপজেলার জগদীশপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন সাংবাদিক মো. মঈনউদ্দীন গউছ। একই সাথে সহ-সভাপতি হিসেবে সর্বসম্মতিক্রমে নির্বাচিত হয়েছেন মো. আব্দুল হামিদ সেলিম (মেম্বার)।

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৩টায় বিদ্যালয় মিলনায়তনে আয়োজিত ম্যানেজিং কমিটির সভায় গোপন ব্যালটের মাধ্যমে এই নির্বাচন অনুষ্ঠিত হয়।

নব-নির্বাচিত সভাপতি মো. মঈনউদ্দীন গউছ দৈনিক মানবজমিন-এর মাধবপুর প্রতিনিধি এবং মাধবপুর উপজেলা প্রেসক্লাবের একজন সক্রিয় সদস্য।

নির্বাচন প্রক্রিয়ায় প্রিসাইডিং অফিসারের দায়িত্ব পালন করেন উপজেলা ভারপ্রাপ্ত শিক্ষা অফিসার মো. কবির হোসেন। সহকারী প্রিসাইডিং অফিসার হিসেবে উপস্থিত ছিলেন সহকারী উপজেলা শিক্ষা অফিসার মো. মশিউর রহমান এবং পোলিং এজেন্টের দায়িত্ব পালন করেন দেবাশীষ দাশ।

নির্বাচন শেষে এক প্রতিক্রিয়ায় নব-নির্বাচিত সভাপতি মঈনউদ্দীন গউছ বলেন, বিদ্যালয়ের শিক্ষার মানোন্নয়ন ও অবকাঠামোগত সার্বিক উন্নয়নে আমি শিক্ষক, অভিভাবক ও ম্যানেজিং কমিটির সকল সদস্যের আন্তরিক সহযোগিতা প্রত্যাশা করি। আমরা সবাই মিলে এই বিদ্যালয়কে একটি আদর্শ বিদ্যাপীঠ হিসেবে গড়ে তুলব।

এ সময় বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ, ম্যানেজিং কমিটির সদস্যবৃন্দ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd