• রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫১ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
সিলেট মহানগর ৩৯নং ওয়ার্ড জামায়াতের জনশক্তি সমাবেশ শায়খে কাতিয়ার সাহেবজাদা মাওলানা ইমদাদুল্লাহ আমিনীর দাফন সম্পন্ন ‘অন্যের স্বাধীনতায় হস্তক্ষেপ বন্ধ করুন’ ব্রিকস সম্মেলনে বার্তা শি জিনপিংয়ের দেশে লোডশেডিং বাড়ছে শেখ হাসিনা বিশ্বসেরা অভিনেত্রী : স্পিকার শিক্ষাপ্রতিষ্ঠানের ফান্ডে নজর সরকারের, অব্যয়িত অর্থ নিতে চায় রাষ্ট্রীয় কোষাগারে সিপিএলে মিরাজের আগুনে বোলিং হাম উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ৮৫৫ দুই ‘উড়ন্ত ক্রেমলিন’ নিয়ে দিল্লিতে পুতিন, কী আছে এতে ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজের কনসার্ট বন্ধের দাবি মাদ্রাসা শিক্ষার্থীদের ইরান-সমর্থিত হুথিরা এগোচ্ছে ‘বিদ্যুৎ গতিতে’, বিস্মিত বিশ্লেষকরা মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের ‘আঞ্চলিক পুলিশ’ প্রয়োজন নেই: ইরানের প্রেসিডেন্ট ড. ইউনূসের বিরুদ্ধে আরও অর্ধশত মামলা বিচারাধীন বিশ্বকাপের স্বপ্ন দেখছে বাংলাদেশ সিকৃবি উপাচার্যের অপসারণ দাবিতে আন্দোলন স্থগিত বাউল সম্রাট শাহ্ আবদুল করিমের ১৭তম প্রয়াণ দিবস আজ শ্রমজীবী মানুষের ভাগ্য পরিবর্তনে স্বনির্ভরতার বিকল্প নেই-ড. নূরুল ইসলাম বাবুল কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের স্থানীয় সরকার নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ নেই আসন্ন ইউপি নির্বাচনকে সামনে রেখে বুল্লা বাজারে কবির খাঁন চৌধুরীর গণসংযোগ জাতিকে চারিত্রিক সংকট থেকে উত্তরণ করতে হবে: বিরোধীদলীয় নেতা

ওমরাহর মৌসুমে নতুন নীতিমালা সৌদি সরকারের

Reporter Name / ২৯০ Time View
Update : বুধবার, ১৮ জুন, ২০২৫

428

নুসুক অ্যাপে অনুমোদিত হোটেল বুকিং ছাড়া মিলবে না ওমরাহ ভিসা। হজ শেষে ওমরাহর মৌসুম শুরু হতে না হতেই নতুন এ নীতিমালা দিয়েছে সৌদি সরকার। বলা হচ্ছে, ওমরাহযাত্রীদের নিবন্ধিত আবাসন ও নিরাপত্তা নিশ্চিতে নীতিমালা আরও কঠোর করেছে রিয়াদ।

মুসলিম বিশ্বের সবচেয়ে বড় মিলনমেলা পবিত্র হজ শেষ হওয়ার পরপরই গেলো ১০ জুন থেকে ওমরাহ ভিসা চালু করে সৌদি আরব। নতুন মৌসুমে বিদেশি ওমরাযাত্রীরা মক্কায় পৌঁছাতে শুরু করেন তার পরদিন থেকেই।

সৌদি হজ ও ওমরাহ মন্ত্রণালয় জানিয়েছে, নতুন মৌসুমের শুরু থেকেই অনুমোদিত হোটেল বুকিং ছাড়া ওমরাহ ভিসা পাবেন না কোনো বিদেশি মুসলিম। এ জন্য সৌদি সরকারের কেন্দ্রীয় ডিজিটাল গেটওয়ে নুসুক মাসারে অস্থায়ী আবাসন চুক্তির প্রমাণ দেখাতে হবে আগেই।

এরই মধ্যে কার্যকর হয়েছে নতুন এ ওমরাহ নীতিমালা। এতে বলা হয়, ওমরাহযাত্রীদের সেবাদানে যুক্ত সকল প্রতিষ্ঠান, স্থাপনা ও বিদেশি কর্মীদের জন্য সৌদি পর্যটন মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত হোটেলগুলোতে মুসল্লিদের আবাসন নিশ্চিত করা বাধ্যতামূলক।

বলা হচ্ছে, ওমরাহ যাত্রায় মুসল্লিদের থাকার ব্যবস্থা ও নিরাপত্তায় সর্বোচ্চ সুযোগসুবিধা ও সেবা নিশ্চিতে নীতি আরও কঠোর করেছে রিয়াদ। নতুন নীতিমালায় আবাসন জালিয়াতি রোধ এবং আবাসনের মান ও অতিরিক্ত ভিড় নিয়ে উদ্বেগ এড়াতে উদ্যোগ নিচ্ছে রিয়াদ। নিয়ম লঙ্ঘনে ভিসা পেতে বিলম্ব বা শাস্তিমূলক ব্যবস্থার মুখে পড়তে পারেন আবেদনকারীরা।

ওমরাহর চলতি মৌসুম শেষ হবে ২০২৬ সালে হজের ঠিক আগেই। ইসলাম ধর্মের পাঁচটি স্তম্ভের একটি হজ, যা পালন করা প্রত্যেক সামর্থ্যবান মুসলিমের জন্য জীবনে অন্তত একবার বাধ্যতামূলক। ধর্মীয় গুরুত্ব আর সময়ের দিক থেকে ‘ছোট হজ’ হিসেবে পরিচিত ওমরাহ। ব্যাপক তাৎপর্যপূর্ণ হলেও ওমরাহ পালন বাধ্যতামূলক নয়।

প্রতি বছর আরবি বর্ষপঞ্জির শেষ মাস জিলহজে আট থেকে ১২ তারিখ পর্যন্ত মক্কা, মুজদালিফা, মিনা ও আরাফাতে হজের বিভিন্ন আনুষ্ঠানিকতা পালন করেন ধর্মপ্রাণ মুসলিমরা। বিপরীতে ওমরাহ পালন করা যায় হজের সময়টুকু বাদ দিয়ে সারা বছর।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd