• সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১১:৪০ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
পোশাকশিল্প ধ্বংসের ষড়যন্ত্রের আশঙ্কা উড়িয়ে দেয়া যায় না-ডা. শফিকুর রহমান মেজর আখতারুজ্জামানের জামিন বহাল, রাষ্ট্রপক্ষের আবেদন খারিজ এক মাসের ব্যবধানে আবারো বাড়ল এলপিজির দাম শিক্ষাপ্রতিষ্ঠানের গভর্নিং বডির শিক্ষাগত যোগ্যতায় পরিবর্তন সাফের শিরোপা জিততে চান শমিত সিলেটে হাসপাতাল থেকে সপরিবারে ছাত্রলীগ নেতা গ্রেপ্তার: ৭ জন কারাগারে, কিশোরী সেফহোমে সিলেটে সাবেক মেয়র কামরান হত্যাচেষ্টা মামলায় বিএনপির ৭০ নেতাকর্মী খালাস দাউদিয়া মাদরাসার ২২৫ বছর পূর্তি ও পুনর্মিলনী অনুষ্ঠিত ফেসবুক লাইভে আমার দেশ-এর কপি ছিঁড়লেন রাশেদ সিলেটে সাংবাদিকদের ‘ঐক্যবদ্ধসমাবেশ’ থেকে ইন্টার্ন চিকিৎসকদের বি/রু/দ্ধে হু*শি*য়া*রি গণভোটের রায় মানতে হবে, বিএনপিকে ধানাই-পানাই করতে দেব না: শফিকুর রহমান ‘জুলাই সনদের আইনি ভিত্তি নেই, তবে এর রাজনৈতিক সমঝোতার গুরুত্ব আইনি ভিত্তির চেয়ে বেশি’ পথসভায় জামায়াত আমিরের প্রশ্ন: আপনারা কি কার্ড পেয়েছেন সিলেটে এক কোটি ৩৯ লাখ টাকার বেশি মূল্যের ভারতীয় চোরাচালানি পণ্য জব্দ এমপির উপস্থিতিতেই বিএনপিতে যোগদান: লীগের সাইফুলের দাবি ‘আনুষ্ঠানিক’, শকুর অস্বীকার ‘ঢাবি অমানুষদের জায়গা’—ফজলুর রহমানকে নিঃশর্ত ক্ষমা চাওয়ার আহ্বান সাদিক কায়েমের রায়হান হত্যা: কোথায় আছেন মৃত্যুদণ্ডপ্রাপ্ত এসআই আকবর গোয়াইনঘাটে কাপনা নদীতে সেতুর দাবি, দুর্ভোগে ১০ গ্রামের মানুষ সিলেটে নাগালের বাইরে ১৭৫টন বর্জ্য, কোটি টাকা লোকসান গুনছে সিসিক লগি-বৈঠার হত্যাকাণ্ডের ‘জীবন্ত শহীদ’ বাবুল এখন সিসিকের মেয়র প্রার্থী

সিলেটে সাবেক মেয়র কামরান হত্যাচেষ্টা মামলায় বিএনপির ৭০ নেতাকর্মী খালাস

Reporter Name / ২৩ Time View
Update : রবিবার, ১ নভেম্বর, ২০২৬

49

সিলেট সিটি কর্পোরেশনের সাবেক মেয়র ও মহানগর আওয়ামী লীগের সাবেক সভাপতি প্রয়াত বদরউদ্দিন আহমদ কামরানের ওপর বোমা হামলা ও হত্যাচেষ্টার অভিযোগে দায়ের করা মামলায় সব আসামিকে বেকসুর খালাস দিয়েছেন আদালত।

রোববার (১ নভেম্বর) সিলেটের জননিরাপত্তা বিঘ্নকারী অপরাধ দমন ট্রাইব্যুনালের বিচারক প্রশান্ত কুমার বিশ্বাস বিস্ফোরক দ্রব্য আইনের ৩৬/১৫ নম্বর মামলায় এ রায় ঘোষণা করেন। রায়ে বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের অভিযুক্ত ৭০ জন নেতাকর্মীর সবাইকে খালাস প্রদান করা হয়।

এর মধ্য দিয়ে দীর্ঘ ১১ বছর পর আলোচিত এই মামলাটির বিচারিক কার্যক্রমের চূড়ান্ত সমাপ্তি হলো বলে নিশ্চিত করেছেন আসামিপক্ষের আইনজীবী অ্যাডভোকেট মির্জা মো. ইয়াকুত হোসেন।

আইনজীবীরা জানান, একই ঘটনায় জালালাবাদ থানা-পুলিশ দণ্ডবিধি ও বিস্ফোরক দ্রব্য আইনে পৃথক দুটি অভিযোগপত্র দাখিল করেছিল। এর আগে দণ্ডবিধির ধারায় দায়েরকৃত মামলায় ২০২৪ সালের ১৯ ডিসেম্বর সিলেটের অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মো. আবদুল মোমেন সব আসামিকে খালাস দেন। সর্বশেষ বিস্ফোরক আইনের মামলাটিতেও রায় ঘোষণার মধ্য দিয়ে এ ঘটনায় দায়ের করা উভয় মামলাই নিষ্পত্তি হলো এবং সব আসামি অভিযোগ থেকে অব্যাহতি পেলেন।

খালাস পাওয়া উল্লেখযোগ্য ব্যক্তিদের মধ্যে রয়েছেন—সিলেট মহানগর যুবদলের সভাপতি মির্জা মো. সম্রাট হোসেন, মহানগর ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক আবু সালেহ মো. লোকমান, সাবেক সহ-সভাপতি চৌধুরী মো. সুহেল, বিমানবন্দর থানা বিএনপির সদস্যসচিব সৈয়দ সরওয়ার রেজা, সিলেট জেলা ছাত্রদলের সহ-সভাপতি শিহাব খান এবং আব্দুল হাফিজ রানা প্রমুখ।

মামলার নথি সূত্রে জানা যায়, ২০১৫ সালের ১ জানুয়ারি তৎকালীন বিরোধীদলীয় নেতা ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার গাড়িবহরে হামলার প্রতিবাদে সিলেট নগরের পাঠানটুলা এলাকায় মিছিল বের করেন বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। ওই মিছিল থেকে সাবেক মেয়র বদরউদ্দিন আহমদ কামরানের ওপর বোমা হামলা চালানো হয়েছে—এমন অভিযোগ এনে জালালাবাদ থানায় মামলা দায়ের করে পুলিশ। দীর্ঘ তদন্ত শেষে আদালতে অভিযোগপত্র দাখিল করা হয়।

রায় ঘোষণার সময় আদালত প্রাঙ্গণে উপস্থিত ছিলেন সিলেট মহানগর স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব আফছর খান, মহানগর যুবদলের সিনিয়র সহ-সভাপতি এমদাদুল হক স্বপন, সদর উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক ফারুক আহমদ, ৮ নম্বর ওয়ার্ড বিএনপির যুগ্ম সম্পাদক আব্দুল করিম সাচ্চু, কবির আহমদ, জালালাবাদ থানা স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব মানিক মিয়া, স্বেচ্ছাসেবক দল নেতা আকমল খান, জুনেদ আহমদ ও মুমিন আহমদসহ অঙ্গসংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী।

উল্লেখ্য, সিলেট সিটি কর্পোরেশনের প্রথম নির্বাচিত মেয়র বদরউদ্দিন আহমদ কামরান করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ২০২০ সালের ১৪ জুন ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd