• বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০১:১৩ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
আজ এসএসসি পরীক্ষায় বসছে সাড়ে ১৮ লাখের বেশি পরীক্ষার্থী এসএসসি পরীক্ষা কেন্দ্রজুড়ে এসএমপি’র নির্দেশনা শেষ দিকে মন্ত্রীরাও হাসিনার কাছাকাছি যেতে পারতেন না : টাইম টিভিকে ড. মোমেন জুড়ীতে প্রধানশিক্ষক নিখোঁজ,মোটরসাইকেল ও জামা কাপড় উদ্ধার হাম-রুবেলা টিকাদান জোরদার করেছে সরকার: বাণিজ্যমন্ত্রী খাল খননের ফলে কৃষকরা অর্থনৈতিকভাবে লাভবান হবেন: শ্রমমন্ত্রী চৌহাট্রায় পরিত্যক্ত হাসপাতাল চালুর আশ্বাস বাণিজ্যমন্ত্রীর জৈন্তাপুরে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন উদ্বোধন করলেন শ্রমমন্ত্রী সুনামগঞ্জে বজ্রপাতে প্রাণ গেল ৫ কৃষকের এসএসসি পরীক্ষায় ‘সাইলেন্ট এক্সপেল’ সংক্রান্ত অনুচ্ছেদ বাতিল ‎ বর্তমান যুগে কসমের কাফফারা কিভাবে আদায় করতে হয়? ৪ চমক নিয়ে বাংলাদেশ সফরের দল ঘোষণা পাকিস্তানের বিশ্বকাপের আগে যুক্তরাষ্ট্রে ১২ গুণ বেড়ে গেল যাতায়াত খরচ সিলেটে বিদ্যুৎ সং ক ট, বিপাকে ১২ লাখ গ্রাহক ‘ছায়া মন্ত্রিসভা’ গঠন করছে জামায়াতে ইসলামী সৌদি আরবে পৌঁছেছে প্রথম হজ ফ্লাইট এবারও হরমুজ পার হতে পারল না ‘বাংলার জয়যাত্রা’ শিশু হাসপাতাল ও পেট্রোল পাম্প পরিদর্শন করলেন জামায়াত আমির জরুরি ভিত্তিতে ব্যবস্থা নেওয়ায় হামের পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে: প্রধানমন্ত্রী ৩০ দিন ধরে ডাবের পানি পান করলে শরীরে যা ঘটে

আফ্রিকান লিডারশীপ সামিটে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন সিলেটের তুহিন

Reporter Name / ৬৭১ Time View
Update : সোমবার, ৭ জুলাই, ২০২৫

269

যুক্তরাজ্যের পার্লামেন্টের উচ্চকক্ষ হাউস অফ লর্ডস-এ অনুষ্ঠিতব্য আফ্রিকার সব কয়েকটি দেশের সমন্বয়ে বৃহত্তর আন্তর্জাতিক আফ্রিকান লিডারশীপ সামিট ২০২৫ ইং এ বাংলাদেশের প্রতিনিধিত্ব করার জন্য এশিয়ার মধ্যে নির্বাচিত হয়েছেন সিলেটের মেধাবী শিক্ষার্থী,সামাজিক ব্যাক্তিত্ব ও আন্তর্জাতিক যুব আইকন জয়নুল হুসেন তুহিন। সামিটের মূল উদ্দেশ্য হলো আফ্রিকার ৫৪টি দেশের রাজনৈতিক ও ব্যবসায়িক,বিশ্বের তরুণ যুব আইকনদের সঙ্গে বৃটেন এবং আন্তর্জাতিক বিশ্বের অংশীদারিত্ব জোরদার করা এবং যুব উন্নয়নমূলক বিভিন্ন প্রজেক্ট নিয়ে বিশ্ব নেতৃবৃন্দের সাথে আলোচনা করা।তাছাড়া উক্ত সামিটে দুটি আন্তর্জাতিক যুব উন্নয়নমূলক প্রজেক্ট প্রধান হিসেবে কাজ করার জন্য বৃহত্তর এশিয়ার মধ্যে নির্বাচিত হয়েছেন বাংলাদেশের মেধাবী মুখ ও তরুণ আইকন জয়নুল হুসেন তুহিন।

এই সম্মেলনে বাংলাদেশি প্রতিনিধি হিসেবে তুহিনের অংশগ্রহণ শুধু ব্যক্তিগত আন্তর্জাতিক সাফল্য নয় বরং বাংলাদেশের আন্তর্জাতিক নেতৃত্ব ও উদ্ভাবনী ভাবনার পরিচায়ক।যে জায়গায় তুহিন শুধু বাংলাদেশ নয় পুরো এশিয়ার প্রধান হিসেবে কাজ করবেন। যুব আইকন তুহিন একাধিক আন্তর্জাতিক ফরমেটে বাংলাদেশের প্রতিনিধিত্ব করেছেন।নিজের কৃতিত্বের জন্য বিশ্বের বিভিন্ন দেশে সম্মাননা অর্জন করেছেন।এবার তিনি অংশ নেবেন আন্তর্জাতিক বিশ্বের বিভিন্ন উচ্চ পদস্থ কর্মকর্তাদের সাথে বিভিন্ন নেটওয়ার্কিং সেশন,রাউন্ডটেবিল আলোচনা ও নেতৃত্বমূলক ডায়ালগে,যেখানে উঠে আসবে যুব নেতৃত্ব, আন্তঃমহাদেশীয় সহযোগিতা এবং আন্তর্জাতিক বিশ্বে দক্ষিণ এশিয়ার অংশগ্রহণ। হাউস অফ লর্ডসে আয়োজিত এবারের আফ্রিকান লিডারশীপ সামিটে অংশ নিতে যাচ্ছেন বিশ্বের নানা প্রান্তের গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব ও নীতিনির্ধারকরা। অতিথি তালিকায় রয়েছেন তাঞ্জানিয়ার সাবেক প্রেসিডেন্ট ড. জাকায়া কিকওয়েতে, মিশরের উপ-অর্থমন্ত্রী আহমেদ কৌশুক, সোমালিয়ার অর্থমন্ত্রী বিহি ইমান এগেহ, যুক্তরাজ্যের হাউস অফ লর্ডসের সদস্য লর্ড ডলার পোপাট এবং ব্যারোনেস স্যান্ডি ভার্মা এছাড়া অংশ নিচ্ছেন ভোডাফোন গ্রুপ এর নির্বাহী এবিনেজার আসান্তে, বতসোয়ানার পর্যটন মন্ত্রী ফিল্ডা নানি কেরেং, এবং এশিয়ান আফ্রিকান বিজনেস কাউন্সিল এর সিইও রাহুল ঘোষ। সম্মেলনে আরও উপস্থিত থাকবেন মাইক্রোসফট, শেল, গুগল আফ্রিকা, হুয়াওয়ে, স্ট্যান্ডার্ড ব্যাংক-এর মতো আন্তর্জাতিক কর্পোরেট প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা, বিভিন্ন আফ্রিকান দেশের রাষ্ট্রদূত, ইউকে-আফ্রিকা বিজনেস কাউন্সিল, গণমাধ্যমের প্রতিনিধি, বিনিয়োগকারী এবং আন্তর্জাতিক থিঙ্ক-ট্যাঙ্কের গুরুত্বপূর্ণ সদস্যরা।

এই বিশাল পরিসরের অতিথিদের উপস্থিতি সামিটটিকে বিশ্বমানের নেতৃত্ব ও অংশীদারিত্বের এক অনন্য মঞ্চে পরিণত করেছে।তুহিনের অংশগ্রহণ ইউকে ও আফ্রিকা–সহ বিভিন্ন অঞ্চলের নেতৃবৃন্দের সঙ্গে বাংলাদেশের তরুণ প্রজন্ম ও যুব নেতাদের জন্য যোগাযোগ ও অংশীদারিত্ব গঠনের সুযোগ তৈরি করতে পারবে। যু্ব আইকন তুহিন জানান এই সম্মেলনে অংশগ্রহণ আমার এবং আমার দেশের জন্য যেমন গর্বের তেমনি দায়িত্বের। আমি চেষ্টা করব বাংলাদেশ ও বিশেষ করে আমাদের তরুণদের উদ্যোগ, উদ্ভাবন ও নেতৃত্বকে বিশ্বের দরবারে তুলে ধরতে। সিলেটের সুনামগঞ্জ জেলার ছাতক চরমহল্লা ইউনিয়নের সন্তান তুহিন একজন বহুমুখী প্রতিভার অধিকারী, যিনি দেশ এবং দেশের বাইরে বিভিন্ন অঙ্গনে বাংলাদেশের মুখ উজ্জ্বল করে চলেছেন। তিনি জাতীয় এবং আন্তর্জাতিক পর্যায়ে বহু সম্মাননা ও পুরস্কারে ভূষিত হয়েছেন। এবারের সম্মেলনে তাঁর অংশগ্রহণ নিঃসন্দেহে বাংলাদেশের জন্য বিশ্ব মঞ্চে গর্বের একটি নতুন অধ্যায় রচনা করবে।

তিনি বলেন আমি আন্তরিক কৃতজ্ঞতা জানাচ্ছি মহান আল্লাহ তায়ালার প্রতি।আমার শূন্য থেকে আজকের এই অবস্থানে পৌঁছাতে আমার মা-বাবার দোয়া এবং আল্লাহর অশেষ দয়া রয়েছে। আয়োজকদের ধন্যবাদ জানাচ্ছি, আমার মতো একজন সাধারণ মানুষকে এশিয়ার মধ্যে থেকে আন্তর্জাতিকভাবে মনোনীত করার জন্য। এ প্রাপ্তি আমার দায়িত্ব ও পরিধিকে আরও বিস্তৃত করেছে। সবাই আমার জন্য দোয়া করবেন আমি যেন দেশ ও জাতির কল্যাণে সর্বোচ্চ অবদান রাখতে পারি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd