• শুক্রবার, ০১ মে ২০২৬, ১০:৫৬ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
ফ্ল্যাটে মিলল শিক্ষার্থীর মরদেহ, নিখোঁজ রুমমেট চলমান বৃষ্টি কমবে কবে, জানাল আবহাওয়া অফিস বজ্রাঘাতে কোল থেকে ছিটকে পড়ে ছোট্ট সাফিয়া, প্রাণ গেল বাবার চট্রগ্রামে মিলল গোলাপগঞ্জের চুনু মিয়ার মরদেহ হজে গিয়ে ২ বাংলাদেশির মৃত্যু ফজলুর রহমানের বক্তব্যের জবাবে যা বললেন জামায়াত আমির হাতিয়ায় ফেসবুকে পোস্ট দিয়ে যুবকের আত্মহত্যা সুনামগঞ্জে গ্রামীণ সড়ক ভেঙে হাওরে ঢুকছে পাহাড়ি ঢল কুলাউড়ায় ৪৮ ঘণ্টায় এক ঘণ্টাও আসেনি বিদ্যুৎ ,গ্রাহকদের ক্ষোভ সাইফুর রহমানের নামে ফিরছে কাজী নজরুল অডিটোরিয়াম দেয়ালে গুপ্ত লিখতে গিয়ে ছাত্রদলের ব্যাকরণ বিসর্জন ব‍্যবসা দ্বারা মানুষের উপকারের মানসিকতা থাকতে হবে -মাহমুদুর রহমান দিলাওয়ার আজ এসএসসি পরীক্ষায় বসছে সাড়ে ১৮ লাখের বেশি পরীক্ষার্থী এসএসসি পরীক্ষা কেন্দ্রজুড়ে এসএমপি’র নির্দেশনা শেষ দিকে মন্ত্রীরাও হাসিনার কাছাকাছি যেতে পারতেন না : টাইম টিভিকে ড. মোমেন জুড়ীতে প্রধানশিক্ষক নিখোঁজ,মোটরসাইকেল ও জামা কাপড় উদ্ধার হাম-রুবেলা টিকাদান জোরদার করেছে সরকার: বাণিজ্যমন্ত্রী খাল খননের ফলে কৃষকরা অর্থনৈতিকভাবে লাভবান হবেন: শ্রমমন্ত্রী চৌহাট্রায় পরিত্যক্ত হাসপাতাল চালুর আশ্বাস বাণিজ্যমন্ত্রীর জৈন্তাপুরে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন উদ্বোধন করলেন শ্রমমন্ত্রী

জেলা প্রশাসককে কাল স্মারকলিপি দেবে জামায়াতসহ সাত দল

Reporter Name / ১৭২ Time View
Update : শনিবার, ১১ অক্টোবর, ২০২৫

71

জুলাই জাতীয় সনদের ভিত্তিতে ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচনসহ ৫ দফা দাবিতে ধারাবাহিক আন্দোলনের অভিন্ন কর্মসূচির অংশ হিসেবে রোববার সব জেলা প্রশাসককে স্মারকলিপি দেবে জামায়াতে ইসলামী সহ সমমনা সাত দল।

অন্য দলগুলো হলো-ইসলামী আন্দোলন, বাংলাদেশ খেলাফত মজলিস, খেলাফত মজলিস, খেলাফত আন্দোলন, জাতীয় গণতান্ত্রিক পার্টি-জাগপা ও নেজামে ইসলাম পার্টি। আলাদাভাবে মিছিল সহকারের এই স্মারকলিপি দেবে সংশ্লিষ্টরা।

ঢাকা মহানগর দক্ষিণ জামায়াত সূত্র জানায়, রোববার সকাল সাড়ে ১০ টায় দলের পক্ষ থেকে ঢাকা জেলা প্রশাসকের নিকট স্মারকলিপি প্রদান করা হবে। এতে কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য সাইফুল আলম খান মিলন এবং কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও মহানগর দক্ষিণের আমির নূরুল ইসলাম বুলবুল নেতৃত্ব দেবেন।

ইসলামী আন্দোলনের পক্ষ থেকে জানানো হয়েছে-সব জেলা জেলা প্রশাসকদের মাধ্যমে একযোগে প্রধান উপদেষ্টা বরাবর স্বারকলিপি প্রদান করা হবে।

পাঁচ দফা দাবির মধ্যে আরো রয়েছে-জাতীয় নির্বাচনে পিআর পদ্ধতি চালু, নির্বাচনের লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করা, গণহত্যার বিচার এবং ফ্যাসিবাদের দোসরদের বিচার ও বিচারকালে তাদের কাযক্রম নিষিদ্ধ করা।

দলটি জানায়, যুগপৎ আন্দোলনের অংশ হিসেবে দ্বিতীয় দফার কর্মসূচি অনুসারে গত ১ থেকে ৯ অক্টোবর পর্যন্ত গণসংযোগ এবং শুক্রবার ঢাকাসহ বিভাগীয় শহরে গণমিছিল অনুষ্ঠিত হয়েছে।

রোববার স্বারকলিপিতে জুলাই অভ্যুত্থানের প্রেষণা, বিগত সংস্কার কার্যক্রম, জনমনের প্রত্যাশা ও ৫ দফা আন্দোলনের যৌক্তিকতা তুলে ধরে দাবিগুলোর প্রতি সংবেদনশীল হতে সরকারকে আহবান জানানো হবে।

এছাড়া অন্যান্য দল পাঁচ দফার সঙ্গে আরো কিছু দাবি যুক্ত করে এই অভিন্ন আন্দোলন করছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd