• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০২:০৬ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
সিলেটে বেড়েছে মশার উপদ্রব, ফগার মেশিন হাতে মশক নিধনে সিসিক প্রশাসক সিলেটে ছাত্রলীগের মিছিল প্রস্তুতি, আ ট ক ২ আইজিপির দায়িত্ব থেকে অতি দ্রুত সরে যাওয়া উচিত: নাহিদ ইসলাম বাংলাদেশের রপ্তানি পণ্যের বহুমুখীকরণে জাপানের সহযোগিতা চান প্রধানমন্ত্রী টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ, একাদশে নেই মুশফিক রক্তাক্ত ২৮ অক্টোবর আজ, লগি-বৈঠার তাণ্ডবে নিহত হন ১৩ জন ফায়ার সার্ভিসকে বিশ্বমানের করতে হবে : বাণিজ্যমন্ত্রী বড়লেখায় মাত্র ৯০ টাকার জন্য প্রাণ গেল দর্জির প্রশাসনিক বা রাজনৈতিক হস্তক্ষেপে প্রেসক্লাব বিলুপ্ত করা যাবে না নিপ্পন ফাউন্ডেশন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের আমন্ত্রণে নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী সরকার অনুমতি দিলে ক্রসফায়ার করতেও পিছপা হবে না পুলিশ: আইজিপি জামিন মেলেনি আখতারুজ্জামানের সিলেটে তরুণ-তরুণীর ছবি ছড়িয়ে ধর্মীয় পরিচয়ে হেনস্তা, মেহমান রেস্টুরেন্টের দুই কর্মী গ্রেপ্তার সাড়ে ৩৪ হাজার প্রধান শিক্ষক নিয়োগের উদ্যোগ ট্রাকচালক হোসেন হত্যায় হাসিনাসহ ৩৪ জনের বিচার শুরু শাদাবের সেঞ্চুরিতে পাকিস্তানের অবিশ্বাস্য জয়, শেষ জুটিতে রেকর্ড এশিয়ার সেরা ২০ সমুদ্রসৈকতের তালিকায় কক্সবাজার কি আছে শাহজালাল মাজারের দানবাক্সে আরও মিললো ৮৯ লাখ টাকা, মিলেছে বিদেশি মুদ্রা-স্বর্ণ-রুপা জুড়ী-বড়লেখা সীমান্তে তিন দিনে ৩০ জনকে পুশ-ইনের চেষ্টা, প্রতিহত করলো বিজিবি বাংলাদেশ সাফ দলে দুই নতুন মুখ রোনান ও মাহি

আসছে শক্তিশালী ঘূর্ণিঝড় ‘মন্থার’, তাণ্ডব চালাবে বাংলাদেশেও

Reporter Name / ২১৮ Time View
Update : শুক্রবার, ২৪ অক্টোবর, ২০২৫

176

আগামী তিন দিনের মধ্যে বঙ্গোপসাগরে একটি নতুন ঘূর্ণিঝড় তৈরি হতে পারে, যা শক্তিশালী রূপ নিলে এর নাম হবে ‘মন্থার’।

ভারতীয় আবহাওয়া দপ্তরের (আইএমডি) পূর্বাভাস অনুযায়ী, এই ঘূর্ণিঝড়ের প্রভাবে দক্ষিণ ভারতের কেরালা, তামিলনাড়ু, কর্নাটক, অন্ধ্রপ্রদেশ ও ওড়িশা উপকূলীয় অঞ্চল ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হতে পারে।

শুক্রবার (২৪ অক্টোবর) প্রকাশিত সর্বশেষ আপডেটে আইএমডি জানায়, সাগরে একটি নিম্নচাপ তৈরি হয়েছে যা আগামী ২৬ অক্টোবরের মধ্যে গভীর নিম্নচাপে এবং ২৭ অক্টোবর নাগাদ ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে।

সম্ভাব্য সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ১২০ কিলোমিটার পর্যন্ত পৌঁছাতে পারে। সেই সঙ্গে তিন ফুট পর্যন্ত জলোচ্ছ্বাসের আশঙ্কাও রয়েছে।

আবহাওয়া দপ্তর আরও জানিয়েছে, যদি ঘূর্ণিঝড়টির গতিপথ পরিবর্তিত হয়, তাহলে এর প্রভাব পশ্চিমবঙ্গ হয়ে বাংলাদেশের উপকূলীয় অঞ্চলেও দেখা দিতে পারে।

ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা যায়, ঘূর্ণিঝড়টির নাম ‘মন্থার’ রেখেছে থাইল্যান্ড, যার অর্থ “সুন্দর ফুল”।

উত্তর ভারত মহাসাগরীয় অঞ্চলের ১৩টি দেশ—বাংলাদেশ, ভারত, শ্রীলঙ্কা, ওমান, মিয়ানমার, থাইল্যান্ডসহ—বিশ্ব আবহাওয়া সংস্থার (WMO) আওতায় ঘূর্ণিঝড়ের নাম নির্ধারণ করে।

বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর এ পরিস্থিতিতে বিশেষ বুলেটিন জারি করেছে। এতে উত্তর বঙ্গোপসাগরের গভীর সাগরে মাছ ধরতে না যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে এবং উপকূলীয় এলাকাগুলোকে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে।

আবহাওয়াবিদদের মতে, ঘূর্ণিঝড়টি ভারতের অন্ধ্রপ্রদেশ উপকূলের দিকে গেলেও এর প্রভাব বাংলাদেশের দক্ষিণাঞ্চলেও পড়তে পারে।

তারা উপকূলীয় জনগণকে সচেতন থাকতে ও জরুরি প্রস্তুতি নেওয়ার আহ্বান জানিয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd