• শনিবার, ০৬ জুন ২০২৬, ০৫:০৩ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় গবেষণা-উদ্ভাবনে অগ্রাধিকার: প্রধানমন্ত্রী ফিফা বিশ্বকাপের মহাযজ্ঞ শুরু হতে আর মাত্র ৬ দিন বাকি, ব্রাজিলের বিশ্বকাপ ম্যাচ কখন কোথায় এক নজরে দেখে নিন ক্ষতির শঙ্কায় সিলেটের ব্যবসায়ীরা অতিরিক্ত আইজিপি হলেন সিলেটের ডিআইজি মুশফেকুর রহমান সিন্ডিকেটের কব্জায় ওসমানী হাসপাতাল সালুটিকর-গোয়াইনঘাট সড়ক: যেন অনিয়ম ও লুটপাটের স্থায়ী চারণভূমি আ.লীগ ও জামায়াত একই জিনিস, আমাদের সতর্ক থাকতে হবে : ইশরাক চেয়ারম্যানসহ বিএসইসির চার কমিশনারের পদত্যাগ ভোটের আগে জামায়াতের জয়ের হাইপ তোলা হয়েছিল, কিন্তু মানুষ ভুল করেনি: মির্জা ফখরুল নেইমার জুনিয়রের পিঠেই উঠছে ব্রাজিলের ঐতিহ্যবাহী ‘১০ নম্বর’ জার্সি দিরাইয়ে অনলাইন জুয়ার গ্রাস, বাড়ছে অপরাধ গরুর ভুঁড়ি সহজেই পরিষ্কার করবেন যেভাবে বিশ্বকাপের বলেও চার্জ! ২০২৬ আসরে প্রযুক্তির নতুন চমক বিশ্বকাপ ২০২৬: কোন শহরে থাকছে আপনার প্রিয় দল ঈদে সিলেটের পর্যটনকেন্দ্রে থাকবে কঠোর নিরাপত্তা: মন্ত্রী বিএনপিও পুলিশকে লাঠিয়াল বাহিনীর মতো ব্যবহার করতে চায়: হাসনাত বিশ্বনাথে বিদ‍্যালয়ের নবনির্মিত ভবন উদ্বোধন করলেন এমপি লুনা টাঙ্গাইলে রডবোঝাই ট্রাক উল্টে নিহতদের ১৩ জনের বাড়িই নওগাঁয় সীমান্তে স্থলমাইন বিস্ফোরণে ৩ বাংলাদেশি নিহত সিলেটে ছি ন তা ই কা রী বাপ্পী বিএনপি নেতার ছেলে!

প্রতিবেশী দেশকে দাদাগিরি বন্ধ করতে হবে: মির্জা ফখরুল

Reporter Name / ২৬৩ Time View
Update : শনিবার, ১৫ নভেম্বর, ২০২৫

141

প্রতিবেশী দেশকে বাংলাদেশের ওপর দাদাগিরি বন্ধ করতে হবে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

শনিবার (১৫ নভেম্বর) দুপুরে চাঁপাইনবাবগঞ্জের রেহাইচর এলাকায় মহানন্দা নদীর রাবার ড্যাম পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।

 

এ সময় মির্জা ফখরুল বলেন, ’ইচ্ছে করলেই প্রতিবেশী দেশ আমাদের সঙ্গে সম্পর্ক রাখতে পারে। ১৯৭১ সালে তারা আমাদের সহযোগিতা করেছে এ কারণে এখনো তারা চাইলে বাংলাদেশকে আরও সহযোগিতা করতে পারে। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে বিগত সরকারের সময় তারা তা করেনি। উল্টো নানা উপায়ে দেশকে বিপদে ফেলেছে।’

মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ’বিগত সরকার বিভিন্ন সময়ে ভারতে দেনদরবার করেছে, স্বামী-স্ত্রীর সম্পর্কের কথা বলেছে। এতে দুই দেশের সম্পর্ক নিচে নেমে গেছে। দেশের মর্যাদা রক্ষার জন্য সম্পর্ক থাকতে হবে কিন্তু সেটি অবশ্যই সমমর্যাদার ভিত্তিতে। দেশের স্বার্থ আগে দেখতে হবে।‘
তিনি আরও বলেন, ’পদ্মা নদীর অববাহিকায় পানির ন্যায্য হিস্যার দাবিতে সামাজিক আন্দোলন ছড়িয়ে দিতে হবে। নির্বাচিত সরকার এলে দাবি আদায় করা সহজ হবে।’
 
পরিদর্শনকালে উপস্থিত ছিলেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ও চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের সাবেক সংসদ সদস্য হারুনুর রশীদ, বিএনপি চেয়ারপারসনের আরেক উপদেষ্টা ও চাঁপাইনবাবগঞ্জ-১ আসনের সাবেক সংসদ সদস্য অধ্যাপক শাহজাহান মিঞা, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির শিল্প-বাণিজ্য বিষয়ক সহ-সম্পাদক ও চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের সাবেক সংসদ সদস্য মো. আমিনুল ইসলামসহ বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
 
প্রসঙ্গত, বিকেলে চাঁপাইনবাবগঞ্জের নবাবগঞ্জ সরকারি কলেজ মাঠে পদ্মা নদীর অববাহিকায় পানির ন্যায্য হিস্যার দাবিতে একটি গণসমাবেশের আয়োজন করেছে বিএনপি। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd