• মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৭:৫৯ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
পোশাকশিল্প ধ্বংসের ষড়যন্ত্রের আশঙ্কা উড়িয়ে দেয়া যায় না-ডা. শফিকুর রহমান মেজর আখতারুজ্জামানের জামিন বহাল, রাষ্ট্রপক্ষের আবেদন খারিজ এক মাসের ব্যবধানে আবারো বাড়ল এলপিজির দাম শিক্ষাপ্রতিষ্ঠানের গভর্নিং বডির শিক্ষাগত যোগ্যতায় পরিবর্তন সাফের শিরোপা জিততে চান শমিত সিলেটে হাসপাতাল থেকে সপরিবারে ছাত্রলীগ নেতা গ্রেপ্তার: ৭ জন কারাগারে, কিশোরী সেফহোমে সিলেটে সাবেক মেয়র কামরান হত্যাচেষ্টা মামলায় বিএনপির ৭০ নেতাকর্মী খালাস দাউদিয়া মাদরাসার ২২৫ বছর পূর্তি ও পুনর্মিলনী অনুষ্ঠিত ফেসবুক লাইভে আমার দেশ-এর কপি ছিঁড়লেন রাশেদ সিলেটে সাংবাদিকদের ‘ঐক্যবদ্ধসমাবেশ’ থেকে ইন্টার্ন চিকিৎসকদের বি/রু/দ্ধে হু*শি*য়া*রি গণভোটের রায় মানতে হবে, বিএনপিকে ধানাই-পানাই করতে দেব না: শফিকুর রহমান ‘জুলাই সনদের আইনি ভিত্তি নেই, তবে এর রাজনৈতিক সমঝোতার গুরুত্ব আইনি ভিত্তির চেয়ে বেশি’ পথসভায় জামায়াত আমিরের প্রশ্ন: আপনারা কি কার্ড পেয়েছেন সিলেটে এক কোটি ৩৯ লাখ টাকার বেশি মূল্যের ভারতীয় চোরাচালানি পণ্য জব্দ এমপির উপস্থিতিতেই বিএনপিতে যোগদান: লীগের সাইফুলের দাবি ‘আনুষ্ঠানিক’, শকুর অস্বীকার ‘ঢাবি অমানুষদের জায়গা’—ফজলুর রহমানকে নিঃশর্ত ক্ষমা চাওয়ার আহ্বান সাদিক কায়েমের রায়হান হত্যা: কোথায় আছেন মৃত্যুদণ্ডপ্রাপ্ত এসআই আকবর গোয়াইনঘাটে কাপনা নদীতে সেতুর দাবি, দুর্ভোগে ১০ গ্রামের মানুষ সিলেটে নাগালের বাইরে ১৭৫টন বর্জ্য, কোটি টাকা লোকসান গুনছে সিসিক লগি-বৈঠার হত্যাকাণ্ডের ‘জীবন্ত শহীদ’ বাবুল এখন সিসিকের মেয়র প্রার্থী

প্রভাবশালীদের থেকে কৃষকের জমি দখলমুক্ত করতে মানববন্ধন অনুষ্ঠিত

Reporter Name / ১৮৬ Time View
Update : মঙ্গলবার, ২৫ নভেম্বর, ২০২৫

158

কোম্পানীগঞ্জ প্রতিনিধি:

সিলেটের কোম্পানীগঞ্জে প্রভাবশালীদের থেকে কৃষকের সরকারি জমি দখলমুক্ত করতে মানববন্ধন করেছেন ভূক্তভোগী কৃষকেরা।

মঙ্গলবার (২৫ নভেম্বর) দুপুর ১২টায় কোম্পানীগঞ্জ উপজেলা শহীদ মিনারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। এতে শত শত কৃষক ও এলাকাবাসী মানববন্ধনে অংশ গ্রহণ করেন।

পরে কোম্পানীগঞ্জ প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন তেলিখাল গ্রামের কৃষক মো. ইমন মিয়া। তিনি বলেন আমরা কোম্পানীগঞ্জ উপজেলার স্থায়ী বাসিন্দা এবং কৃষি কাজ করে জীবন জীবিকা নির্বাহ করে আসছি। চাষাবাদ করাই আমাদের প্রকৃত পেশা। কোম্পানীগঞ্জ উপজেলার দক্ষিণ রনিখাই ইউনিয়নের অন্তর্গত লোভা হাওর, পিপঁড়াখাল হাওর মৌজা গোয়াইনঘাট উপজেলার লাকী গ্রামের কিছু প্রভাবশালী অবৈধভাবে সম্পূর্ণ অন্যায়ভাবে জোর পূর্বক কৃষি ও অন্যান্য জমি দখল করে আছে। প্রায় কয়েকশো একর জমি দখল হয়ে আছে। আমাদের কোম্পানীগঞ্জ উপজেলা অন্যান্য উপজেলার চেয়ে তুলনামূলক ভাবে ছোট এলাকা নিয়ে গঠিত এবং বিশাল জনগোষ্ঠির বসবাস। আমাদের উপজেলার এক তৃতীয়াংশ ভূমি বালু ও পাথর মিশ্রিত রয়েছে এতে কৃষি কাজ করা সম্ভব হয়না। গোয়াইনঘাট উপজেলার লাকী গ্রাম সহ একটি প্রভাবশালী মহল কোম্পানীগঞ্জের ভূখন্ডে অবৈধভাবে দখল করে আছে।

সংবাদ সম্মেলনে ইমন বলেন গোয়াইনঘাটের লাকী গ্রামের ছয়ফুল, তৈয়ব মেম্বার, আব্দুল করিম, মনির, আব্দুর রহিমসহ অনেকে জোরপূর্বকভাবে জমি দখল করে রেখেছে। তাদের নামে বেনামে কিছু অবৈধভাবে প্রক্রিয়ায় বন্দোবস্ত রয়েছে। কোম্পানীগঞ্জের পাথর কোয়ারী বন্ধ থাকায় আমরা কৃষকরা বেকার হয়ে আছি। উক্ত এলাকার কৃষি জমি দখলদারদের হাত থেকে উদ্ধার করে কোম্পানীগঞ্জ উপজেলার জনসাধারণের জন্যে কৃষি উপযোগী করে দিলে বেকারত্ব লাগব হবে।

ইমন আরো বলেন শ্রমিকদের বেকার অবস্থা দূরীকরণে গোয়াইনঘাট উপজেলার তোয়াকুল ইউনিয়নের অন্তর্গত লাকী গ্রামের প্রভাবশালীদের দখল ও অবৈধপ্রক্রিয়ায় বন্দোবস্তকৃত খতিয়ান বাতিল করতে ও আমাদের কোম্পানীগঞ্জের ভূমি কৃষি কাজের ব্যবহারে উপযোগী করে দেওয়ার জন্য তিনি সাংবাদিকদের সহযোগিতা চেয়েছেন।

সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন আমির আলী, শফিক মিয়া, রাহিম আলী, আব্দুল হান্নান, গোলাম কবীর, ফকির আলী, আল আমিন প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd