জোড় ইজতেমার আখেরি মোনাজাত মঙ্গলবার
টঙ্গী তুরাগ তীরে তাবলিগ জামাত বাংলাদেশ শুরায়ী নেজামের তত্ত্বাবধানে ৫ দিনব্যাপী জোড় ইজতেমার শেষ মুহূর্ত চলছে।মঙ্গলবার (২ ডিসেম্বর) সকাল ৯টা থেকে ৯টা ৩০ মিনিটের মধ্যে আখেরি মোনাজাতের মাধ্যমে এ জোড় ইজতেমার সমাপ্তি হবে বলে জানিয়েছেন তাবলিগ জামাত বাংলাদেশ শুরায়ি নেজামের গণমাধ্যম সমন্বয়ক হাবিবুল্লাহ রায়হান।তিনি জানান, এ জোড় থেকে কয়েক হাজার জামাত আল্লাহর রাস্তায় তাবলিগের সফরে ২, ৩ ও ৪ জানুয়ারি ২০২৬ অনুষ্ঠাতব্য খুরুজের জোড়ের প্রস্তুতির জন্য বের হবেন। আর বাকিরা নিজ নিজ মহল্লা বা জেলায় প্রত্যাবর্তন করে জোড়ের জন্য মেহনত শুরু করবেন এবং আগামীকাল মঙ্গলবার (২ ডিসেম্বর) সকাল থেকেই হেদায়াতি বয়ান শুরু হবে।হাবিবুল্লাহ রায়হান আরও বলেন, নিয়ম অনুযায়ী পুরান সাথিদের...