• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৭:৩৯ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
সিলেটে বেড়েছে মশার উপদ্রব, ফগার মেশিন হাতে মশক নিধনে সিসিক প্রশাসক সিলেটে ছাত্রলীগের মিছিল প্রস্তুতি, আ ট ক ২ আইজিপির দায়িত্ব থেকে অতি দ্রুত সরে যাওয়া উচিত: নাহিদ ইসলাম বাংলাদেশের রপ্তানি পণ্যের বহুমুখীকরণে জাপানের সহযোগিতা চান প্রধানমন্ত্রী টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ, একাদশে নেই মুশফিক রক্তাক্ত ২৮ অক্টোবর আজ, লগি-বৈঠার তাণ্ডবে নিহত হন ১৩ জন ফায়ার সার্ভিসকে বিশ্বমানের করতে হবে : বাণিজ্যমন্ত্রী বড়লেখায় মাত্র ৯০ টাকার জন্য প্রাণ গেল দর্জির প্রশাসনিক বা রাজনৈতিক হস্তক্ষেপে প্রেসক্লাব বিলুপ্ত করা যাবে না নিপ্পন ফাউন্ডেশন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের আমন্ত্রণে নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী সরকার অনুমতি দিলে ক্রসফায়ার করতেও পিছপা হবে না পুলিশ: আইজিপি জামিন মেলেনি আখতারুজ্জামানের সিলেটে তরুণ-তরুণীর ছবি ছড়িয়ে ধর্মীয় পরিচয়ে হেনস্তা, মেহমান রেস্টুরেন্টের দুই কর্মী গ্রেপ্তার সাড়ে ৩৪ হাজার প্রধান শিক্ষক নিয়োগের উদ্যোগ ট্রাকচালক হোসেন হত্যায় হাসিনাসহ ৩৪ জনের বিচার শুরু শাদাবের সেঞ্চুরিতে পাকিস্তানের অবিশ্বাস্য জয়, শেষ জুটিতে রেকর্ড এশিয়ার সেরা ২০ সমুদ্রসৈকতের তালিকায় কক্সবাজার কি আছে শাহজালাল মাজারের দানবাক্সে আরও মিললো ৮৯ লাখ টাকা, মিলেছে বিদেশি মুদ্রা-স্বর্ণ-রুপা জুড়ী-বড়লেখা সীমান্তে তিন দিনে ৩০ জনকে পুশ-ইনের চেষ্টা, প্রতিহত করলো বিজিবি বাংলাদেশ সাফ দলে দুই নতুন মুখ রোনান ও মাহি

চোরাই জ্বালানি নিয়ে পালানোর সময় ভারতীয় ক্রুসহ জাহাজ আটক করলো ইরানী বাহিনী

Reporter Name / ১৭০ Time View
Update : মঙ্গলবার, ২ ডিসেম্বর, ২০২৫

164

ইসলামী প্রজাতন্ত্র ইরানের হরমুজ প্রণালি থেকে লাখ লাখ লিটার চোরাচালানি জ্বালানিসহ একটি বিদেশি জাহাজ আটক করেছে। জাহাজটিতে এক ডজন ভারতীয়সহ মোট ১৩ জন ক্রু ছিলেন। ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস (আইআরজিসি) জাহাজটি আটক করে দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় বুশেহর বন্দরে নিয়ে গেছে।

রোববার (৩০ নভেম্বর) ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত করা হয়।

ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমের বরাতে আল-আরাবিয়া জানায়, এসওয়াতিনি পতাকাবাহী জাহাজটি চোরাই জ্বালানি বহন করছিল। বৈশ্বিক তেল ও তরল গ্যাস পরিবহনের অন্যতম কেন্দ্রীয় পথ হরমুজ প্রণালিতে অবৈধ জ্বালানি পরিবহনে জড়িত ট্যাঙ্কারগুলোকে দীর্ঘদিন ধরে লক্ষ্যবস্তু করে আসছে ইরানি বাহিনী।

আইআরজিসির এক স্থানীয় কমান্ডারের উদ্ধৃতি দিয়ে ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন জানায়, আটক করা জাহাজটি প্রায় ৩ লাখ ৫০ হাজার লিটার চোরাচালানি জ্বালানি বহন করছিল। জাহাজে থাকা ১৩ জন ক্রুর মধ্যে ১২ জন ভারতীয় এবং একজন প্রতিবেশী দেশের নাগরিক।

এর আগে চলতি মাসের শুরুতে আইআরজিসি মার্শাল আইল্যান্ডসের পতাকাবাহী একটি তেলবাহী ট্যাঙ্কার আটক করেছিল। পরে জাহাজটি পরিচালনাকারী কোম্পানি জানায়, ইরান ট্যাঙ্কারটি এবং ২১ নাবিককে মুক্তি দিয়েছে।

‘তালারা’ নামে ওই ট্যাঙ্কারটি হরমুজ প্রণালি অতিক্রম করার সময় হঠাৎ দিক পরিবর্তন করে ইরানি জলসীমায় প্রবেশ করে। ইরানি সংবাদ সংস্থা ফার্সের দাবি, জাহাজটি ইরানি পেট্রোকেমিক্যাল পণ্য নিয়ে “অবৈধভাবে সিঙ্গাপুরমুখী” ছিল এবং চোরাচালানকারীর সঙ্গে জড়িত ব্যক্তি বা কোম্পানি ছিল ইরানি নাগরিক।

ফার্স আরও জানায়, তালারা জাহাজ আটক করার পেছনে কোনো আন্তর্জাতিক রাজনৈতিক উদ্দেশ্য নেই; এটি সম্পূর্ণভাবে স্থানীয় পর্যায়ের আইনগত পদক্ষেপ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd