• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৭:৩৯ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
সিলেটে বেড়েছে মশার উপদ্রব, ফগার মেশিন হাতে মশক নিধনে সিসিক প্রশাসক সিলেটে ছাত্রলীগের মিছিল প্রস্তুতি, আ ট ক ২ আইজিপির দায়িত্ব থেকে অতি দ্রুত সরে যাওয়া উচিত: নাহিদ ইসলাম বাংলাদেশের রপ্তানি পণ্যের বহুমুখীকরণে জাপানের সহযোগিতা চান প্রধানমন্ত্রী টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ, একাদশে নেই মুশফিক রক্তাক্ত ২৮ অক্টোবর আজ, লগি-বৈঠার তাণ্ডবে নিহত হন ১৩ জন ফায়ার সার্ভিসকে বিশ্বমানের করতে হবে : বাণিজ্যমন্ত্রী বড়লেখায় মাত্র ৯০ টাকার জন্য প্রাণ গেল দর্জির প্রশাসনিক বা রাজনৈতিক হস্তক্ষেপে প্রেসক্লাব বিলুপ্ত করা যাবে না নিপ্পন ফাউন্ডেশন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের আমন্ত্রণে নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী সরকার অনুমতি দিলে ক্রসফায়ার করতেও পিছপা হবে না পুলিশ: আইজিপি জামিন মেলেনি আখতারুজ্জামানের সিলেটে তরুণ-তরুণীর ছবি ছড়িয়ে ধর্মীয় পরিচয়ে হেনস্তা, মেহমান রেস্টুরেন্টের দুই কর্মী গ্রেপ্তার সাড়ে ৩৪ হাজার প্রধান শিক্ষক নিয়োগের উদ্যোগ ট্রাকচালক হোসেন হত্যায় হাসিনাসহ ৩৪ জনের বিচার শুরু শাদাবের সেঞ্চুরিতে পাকিস্তানের অবিশ্বাস্য জয়, শেষ জুটিতে রেকর্ড এশিয়ার সেরা ২০ সমুদ্রসৈকতের তালিকায় কক্সবাজার কি আছে শাহজালাল মাজারের দানবাক্সে আরও মিললো ৮৯ লাখ টাকা, মিলেছে বিদেশি মুদ্রা-স্বর্ণ-রুপা জুড়ী-বড়লেখা সীমান্তে তিন দিনে ৩০ জনকে পুশ-ইনের চেষ্টা, প্রতিহত করলো বিজিবি বাংলাদেশ সাফ দলে দুই নতুন মুখ রোনান ও মাহি

সিলিন্ডার বিস্ফোরণে দুই বসতঘর পুড়ে ছাই

Reporter Name / ১৭১ Time View
Update : বুধবার, ৩ ডিসেম্বর, ২০২৫

163

মুন্সীগঞ্জে সিলিন্ডার গ্যাস বিস্ফোরণে মুহূর্তের মধ্যে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটেছে। এতে দুটি বসতঘর এবং ঘরের মূল্যবান আসবাবপত্র পুড়ে ছাই হয়ে গেছে।

বুধবার (৩ ডিসেম্বর) সকাল ১০টার দিকে গজারিয়া উপজেলার ইমামপুর ইউনিয়নের বাঘাইয়াকান্দি গ্রামের প্রাইমারি স্কুল–সংলগ্ন একটি বাড়িতে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, বিস্ফোরণের সঙ্গে সঙ্গে আগুন দ্রুত চারদিকে ছড়িয়ে পড়ে। টিনের চৌচালা ঘর মুহূর্তেই আগুনে ভস্মীভূত হয়। এ ঘটনায় কোন প্রাণহানি না ঘটলেও ক্ষতিগ্রস্ত পরিবারগুলো সর্বস্ব হারিয়ে নিঃস্ব হয়ে পড়েছে। তাদের দাবি, ক্ষতির পরিমাণ প্রায় ১২ থেকে ১৪ লাখ টাকা।

বাড়ির মালিক রেনু মিয়া ও সিরাজ প্রধান বলেন, রান্নাঘরে থাকা এলপিজি গ্যাস সিলিন্ডার হঠাৎ বিকট শব্দে বিস্ফোরিত হয়। স্থানীয়রা পানি ঢেলে আগুন নেভানোর চেষ্টা করলেও আগুনের তীব্রতার কারণে কিছুই রক্ষা করা সম্ভব হয়নি।

খবর পেয়ে গজারিয়া ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছে দেড় ঘণ্টা চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন।

গজারিয়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার ফিরোজ মিয়া জানান, সিলিন্ডারের লিকেজ থেকেই বিস্ফোরণের সূত্রপাত হতে পারে। তদন্ত শেষে প্রকৃত কারণ জানা যাবে।

তিনি আরও জানান, দুটি বসতঘর ও ফার্নিচারের সবকিছুই পুড়ে গেছে। প্রাথমিকভাবে ক্ষতির পরিমাণ ১৫ লাখ টাকা এবং উদ্ধার হওয়া সম্পদের মূল্য আনুমানিক ২০ লাখ টাকা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd