• রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ১১:৩০ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
ফেসবুক লাইভে আমার দেশ-এর কপি ছিঁড়লেন রাশেদ সিলেটে সাংবাদিকদের ‘ঐক্যবদ্ধসমাবেশ’ থেকে ইন্টার্ন চিকিৎসকদের বি/রু/দ্ধে হু*শি*য়া*রি গণভোটের রায় মানতে হবে, বিএনপিকে ধানাই-পানাই করতে দেব না: শফিকুর রহমান ‘জুলাই সনদের আইনি ভিত্তি নেই, তবে এর রাজনৈতিক সমঝোতার গুরুত্ব আইনি ভিত্তির চেয়ে বেশি’ পথসভায় জামায়াত আমিরের প্রশ্ন: আপনারা কি কার্ড পেয়েছেন সিলেটে এক কোটি ৩৯ লাখ টাকার বেশি মূল্যের ভারতীয় চোরাচালানি পণ্য জব্দ এমপির উপস্থিতিতেই বিএনপিতে যোগদান: লীগের সাইফুলের দাবি ‘আনুষ্ঠানিক’, শকুর অস্বীকার ‘ঢাবি অমানুষদের জায়গা’—ফজলুর রহমানকে নিঃশর্ত ক্ষমা চাওয়ার আহ্বান সাদিক কায়েমের রায়হান হত্যা: কোথায় আছেন মৃত্যুদণ্ডপ্রাপ্ত এসআই আকবর গোয়াইনঘাটে কাপনা নদীতে সেতুর দাবি, দুর্ভোগে ১০ গ্রামের মানুষ সিলেটে নাগালের বাইরে ১৭৫টন বর্জ্য, কোটি টাকা লোকসান গুনছে সিসিক লগি-বৈঠার হত্যাকাণ্ডের ‘জীবন্ত শহীদ’ বাবুল এখন সিসিকের মেয়র প্রার্থী কুলাউড়ায় বিএনপিতে যোগ দিলেন প্রবাসী আওয়ামীলীগ নেতা সাইফুল আলম সিদ্দিকী পল্টন ট্র্যাজেডি দিবসে কুলাউড়ায় জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ সরতেই হচ্ছে পুলিশ প্রধানকে ক্রসফায়ার নিয়ে আইজিপি অসতর্কভাবে শব্দচয়ন করেছেন: স্বরাষ্ট্রমন্ত্রী সিলেটে বেড়েছে মশার উপদ্রব, ফগার মেশিন হাতে মশক নিধনে সিসিক প্রশাসক সিলেটে ছাত্রলীগের মিছিল প্রস্তুতি, আ ট ক ২ আইজিপির দায়িত্ব থেকে অতি দ্রুত সরে যাওয়া উচিত: নাহিদ ইসলাম বাংলাদেশের রপ্তানি পণ্যের বহুমুখীকরণে জাপানের সহযোগিতা চান প্রধানমন্ত্রী

এবার ভারত থেকে বিশ্বকাপই সরিয়ে নেওয়ার দাবি

Reporter Name / ২১৫ Time View
Update : মঙ্গলবার, ২৭ জানুয়ারী, ২০২৬

329

ভারতে আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপ আয়োজন নিয়ে নতুন করে অনিশ্চয়তা দেখা দিয়েছে। দেশটির বিভিন্ন অঞ্চলে নিপাহ ভাইরাসের সংক্রমণ ছড়িয়ে পড়ায় আন্তর্জাতিক মহলে উদ্বেগ বাড়ছে। পরিস্থিতির প্রেক্ষিতে এশিয়ার একাধিক দেশের বিমানবন্দরে সতর্কতা জারি করা হয়েছে। এমন অবস্থায় ভারত থেকে বিশ্বকাপ সরিয়ে নেওয়ার দাবি তুলেছে পাকিস্তান।

এবার টি-টোয়েন্টি বিশ্বকাপ ঘিরে শঙ্কার কারণ রাজনৈতিক নয়, বরং জনস্বাস্থ্যজনিত সংকট। পশ্চিমবঙ্গসহ ভারতের বিভিন্ন প্রদেশে নিপাহ ভাইরাস ছড়িয়ে পড়ায় আয়োজক দেশটিতে আতঙ্ক বিরাজ করছে।

কলকাতা শহরের অদূরে একটি বেসরকারি হাসপাতাল থেকে নিপাহ ভাইরাসের সংক্রমণের সূত্রপাত হয়। ইতোমধ্যে এতে একজনের মৃত্যু হয়েছে। স্বাস্থ্য কর্তৃপক্ষ অন্তত একশ জনকে কোয়ারেন্টাইনে রেখেছে। পাশাপাশি ওই হাসপাতালের একজন নার্সের অবস্থাও আশঙ্কাজনক বলে জানা গেছে।

অল ইন্ডিয়া ইনস্টিটিউট অব মেডিকেল সায়েন্সের (এআইআইএমএস) সভাপতি ডা. নরেন্দ্র কুমার আশঙ্কা প্রকাশ করে জানিয়েছেন, ১০০ থেকে ২০০ জনের মধ্যে এই ভাইরাস ছড়িয়ে পড়তে পারে। নিপাহ ভাইরাসের কোনো কার্যকর ভ্যাকসিন না থাকায় পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ার শঙ্কা তৈরি হয়েছে। বিশেষজ্ঞরা মনে করছেন, এতে কোভিড-১৯ এর মতো সংকটও তৈরি হতে পারে।

নিপাহ ভাইরাসের সংক্রমণ বাড়তে থাকায় থাইল্যান্ড, নেপাল, ভিয়েতনামসহ এশিয়ার বিভিন্ন দেশ তাদের আন্তর্জাতিক বিমানবন্দরে সতর্কতা জারি করেছে। ভারত থেকে আগত যাত্রীদের স্বাস্থ্য পরীক্ষা করা হচ্ছে।

এমন পরিস্থিতিতে ভারতে টি-টোয়েন্টি বিশ্বকাপের মতো বড় আন্তর্জাতিক আসর আয়োজন নিয়ে প্রশ্ন তুলেছে পাকিস্তান। দেশটির গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা চলছে। এমনকি পুরো টুর্নামেন্ট ভারত থেকে শ্রীলঙ্কায় সরিয়ে নেওয়ার দাবিও উঠেছে। তবে বিশ্বকাপে অংশ নিতে যাওয়া অন্যান্য দেশগুলো এ বিষয়ে এখনো আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া জানায়নি।

নিপাহ ভাইরাস যদি মহামারীর রূপ নেয়, তাহলে ভারতে টি-টোয়েন্টি বিশ্বকাপ আয়োজন আদৌ সম্ভব হবে কি না এই প্রশ্নই এখন সবচেয়ে বড় উদ্বেগ হিসেবে সামনে এসেছে।

 

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd