• রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ১১:৩০ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
ফেসবুক লাইভে আমার দেশ-এর কপি ছিঁড়লেন রাশেদ সিলেটে সাংবাদিকদের ‘ঐক্যবদ্ধসমাবেশ’ থেকে ইন্টার্ন চিকিৎসকদের বি/রু/দ্ধে হু*শি*য়া*রি গণভোটের রায় মানতে হবে, বিএনপিকে ধানাই-পানাই করতে দেব না: শফিকুর রহমান ‘জুলাই সনদের আইনি ভিত্তি নেই, তবে এর রাজনৈতিক সমঝোতার গুরুত্ব আইনি ভিত্তির চেয়ে বেশি’ পথসভায় জামায়াত আমিরের প্রশ্ন: আপনারা কি কার্ড পেয়েছেন সিলেটে এক কোটি ৩৯ লাখ টাকার বেশি মূল্যের ভারতীয় চোরাচালানি পণ্য জব্দ এমপির উপস্থিতিতেই বিএনপিতে যোগদান: লীগের সাইফুলের দাবি ‘আনুষ্ঠানিক’, শকুর অস্বীকার ‘ঢাবি অমানুষদের জায়গা’—ফজলুর রহমানকে নিঃশর্ত ক্ষমা চাওয়ার আহ্বান সাদিক কায়েমের রায়হান হত্যা: কোথায় আছেন মৃত্যুদণ্ডপ্রাপ্ত এসআই আকবর গোয়াইনঘাটে কাপনা নদীতে সেতুর দাবি, দুর্ভোগে ১০ গ্রামের মানুষ সিলেটে নাগালের বাইরে ১৭৫টন বর্জ্য, কোটি টাকা লোকসান গুনছে সিসিক লগি-বৈঠার হত্যাকাণ্ডের ‘জীবন্ত শহীদ’ বাবুল এখন সিসিকের মেয়র প্রার্থী কুলাউড়ায় বিএনপিতে যোগ দিলেন প্রবাসী আওয়ামীলীগ নেতা সাইফুল আলম সিদ্দিকী পল্টন ট্র্যাজেডি দিবসে কুলাউড়ায় জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ সরতেই হচ্ছে পুলিশ প্রধানকে ক্রসফায়ার নিয়ে আইজিপি অসতর্কভাবে শব্দচয়ন করেছেন: স্বরাষ্ট্রমন্ত্রী সিলেটে বেড়েছে মশার উপদ্রব, ফগার মেশিন হাতে মশক নিধনে সিসিক প্রশাসক সিলেটে ছাত্রলীগের মিছিল প্রস্তুতি, আ ট ক ২ আইজিপির দায়িত্ব থেকে অতি দ্রুত সরে যাওয়া উচিত: নাহিদ ইসলাম বাংলাদেশের রপ্তানি পণ্যের বহুমুখীকরণে জাপানের সহযোগিতা চান প্রধানমন্ত্রী

আইসিসি থেকে সুখবর পেল বাংলাদেশি ক্রিকেটাররা

Reporter Name / ১৯০ Time View
Update : মঙ্গলবার, ২৭ জানুয়ারী, ২০২৬

317

আইসিসি নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের বাছাইপর্বে দুর্দান্ত পারফরম্যান্সের সুফল হাতেনাতে পেলেন বাংলাদেশের নারী ক্রিকেটাররা। টানা চার জয়ে অপরাজিত থেকে সুপার সিক্স নিশ্চিত করার পাশাপাশি আইসিসির সর্বশেষ সাপ্তাহিক র‍্যাঙ্কিংয়ে ব্যাটিং, বোলিং ও অলরাউন্ড—তিন বিভাগেই বড় ধরনের উন্নতি করেছেন টাইগ্রেসরা। মঙ্গলবার (২৭ জানুয়ারি) প্রকাশিত র‍্যাঙ্কিংয়ের এই হালনাগাদে সবচেয়ে বেশি নজর কেড়েছেন ওপেনার শারমিন আক্তার সুপ্তা।

বাছাইপর্বে যুক্তরাষ্ট্র ও আয়ারল্যান্ডের বিপক্ষে জোড়া অর্ধশতক হাঁকিয়ে ব্যাটারদের তালিকায় ২২ ধাপ এগিয়ে ক্যারিয়ার সেরা ৩৫তম স্থানে উঠে এসেছেন শারমিন আক্তার সুপ্তা। ৪ ইনিংসে ১৫৬ রান করে তিনি বর্তমানে টুর্নামেন্টের দ্বিতীয় সর্বোচ্চ রানসংগ্রাহক।

শারমিনের পাশাপাশি বড় লাফ দিয়েছেন আরেক ওপেনার দিলারা আক্তার; ৩৩ ধাপ উন্নতি করে তিনি এখন ৭০ নম্বরে। এছাড়া মিডল অর্ডারে ঝড় তোলা সোবহানা মোস্তারী ১১ ধাপ এগিয়ে ৫২তম এবং স্বর্ণা আক্তার ১৭ ধাপ এগিয়ে ৮৩তম স্থানে উঠে এসেছেন। তবে ছন্দে না থাকা অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি ৪ ধাপ পিছিয়ে বর্তমানে ২২ নম্বরে অবস্থান করছেন।

বোলারদের র‍্যাঙ্কিংয়ে বাংলাদেশের হয়ে শীর্ষস্থান ধরে রেখেছেন লেগ স্পিনার রাবেয়া খান। ১ ধাপ এগিয়ে তিনি এখন ১৪তম স্থানে। আরেক লেগি ফাহিমা খাতুন ৬ ধাপ এগিয়ে উঠে এসেছেন ৩০ নম্বরে। এছাড়া সানজিদা আক্তার মেঘলা (৫৪তম), সুলতানা খাতুন (৮১তম) এবং ফারিহা ইসলাম তৃষ্ণারও (৯৭তম) র‍্যাঙ্কিংয়ে উন্নতি হয়েছে।

অলরাউন্ডারদের তালিকায় বাজিমাত করেছেন স্বর্ণা আক্তার। ১৮ ধাপ এগিয়ে তিনি এখন বিশ্বের ৪৪তম অলরাউন্ডার। এই তালিকায় রিতু মনি ২৩ ধাপ উন্নতি করে ৮৭ নম্বরে এবং সানজিদা আক্তার মেঘলা ১৪ ধাপ এগিয়ে ৯৬তম স্থানে রয়েছেন। রাবেয়া খান ও ফাহিমা খাতুন অলরাউন্ডার র‍্যাঙ্কিংয়েও যথাক্রমে ২৮ ও ৩৫তম স্থানে উঠে এসেছেন।

মাঠের দুর্দান্ত ফর্ম র‍্যাঙ্কিংয়ে প্রতিফলিত হওয়ায় টাইগ্রেস শিবিরে এখন বইছে আনন্দের হাওয়া। সুপার সিক্স পর্বে নিজেদের প্রথম ম্যাচে আগামীকাল বুধবার (২৮ জানুয়ারি) থাইল্যান্ডের মুখোমুখি হবে বাংলাদেশ। নেপালের কাঠমান্ডুর মুলপানি ক্রিকেট গ্রাউন্ডে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় সকাল পৌনে ৯টায়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd