• রবিবার, ১৪ জুন ২০২৬, ০৫:৪৭ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
গোল সমতায় বিরতিতে ব্রাজিল-মরক্কো হাইভোল্টেজ ম্যাচ শিক্ষা ব্যবস্থার মানোন্নয়ন করে কর্মসংস্থান বৃদ্ধিতে কাজ করছে সরকার -এমপি লুনা কক্সবাজারের পথে প্রধানমন্ত্রী ব্রাজিলকে চ্যালেঞ্জ জানাতে প্রস্তুত মরক্কো আয় ব্যয়ের মধ্যে কোনো সচ্ছতাও নেই,ওদের কাছে কোনো হিসাব নেই সাবেক এমপি অধ্যক্ষ ফরিদ চৌধুরীর ইন্তেকাল কানাইঘাটে জানাযা আজ বিকেল ৪টায় কুলাউড়ায় বিএসএফের গু লি তে বাংলাদেশি নি হ ত হযরত শাহজালাল ও শাহপরাণ (রহ.) মাজারের দানবাক্সে তালা সিলেটে পুলিশের ‘ডাইরেক্ট অ্যাকশন’ ক্রিকেটার নাঈমকে ডিবি পরিচয়ে মারধর, থানায় নিয়ে হেনস্তা পয়েন্ট ভাগাভাগিতে শেষ কানাডা-বসনিয়া লড়াই নতুন পে স্কেলে বেতন বাড়বে দ্বিগুণ থেকে আড়াইগুণ, অনুপাত ১:৯ ইতিহাস গড়ে অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম ওয়ানডে সিরিজ জয় সিউক এর নতুন চেয়ারম্যান কয়েস লোদী বিয়ের পিঁড়িতে বসছেন জেনিফার? তিন লাল কার্ডের ম্যাচে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে মেক্সিকোর শুভসূচনা এবারের বাজেট বাস্তবতা বিবর্জিত, উচ্চাভিলাষী ও ঋণনির্ভর: নাহিদ দেশে স্বর্ণের দামে ফের বড় পতন দুধ দিয়ে গোসল সেরে ব্রাজিলে যোগ দিলেন আর্জেন্টিনা সমর্থক সীমিত সম্পদের মধ্যে দেশের সবাইকে স্বস্তি দিতে এ বাজেট: অর্থমন্ত্রী

আজ খুলনা ও যশোর যাচ্ছেন তারেক রহমান

Reporter Name / ১২৩ Time View
Update : সোমবার, ২ ফেব্রুয়ারি, ২০২৬

168

বিএনপি চেয়ারম্যান তারেক রহমান নির্বাচনি জনসভায় যোগ দিতে আজ সোমবার খুলনা ও যশোর আসছেন। প্রথমে খুলনায় এবং পরে যশোরে জনসভায় কর্মী-সমর্থকদের উদ্দেশে বক্তব্য দেবেন তারেক রহমান।

খুলনার প্রভাতী স্কুলমাঠে আজ বেলা ১১টায় বিএনপির নির্বাচনি জনসভা অনুষ্ঠিত হবে। এতে তারেক রহমান দক্ষিণাঞ্চলের সার্বিক উন্নয়ন ও অর্থনৈতিক পুনর্জাগরণের নানা পরিকল্পনা তুলে ধরবেন বলে জানিয়েছেন জেলা বিএনপির নেতৃবৃন্দ।

গতকাল রোববার দুপুরে খুলনার একটি হোটেলে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে বিএনপির নির্বাহী কমিটির ছাত্রবিষয়ক সম্পাদক এবং খুলনা-৩ আসনের প্রার্থী রকিবুল ইসলাম বকুল এসব তথ্য জানান।

তিনি বলেন, জনসভাকে কেন্দ্র করে খুলনাসহ দক্ষিণ-পশ্চিমাঞ্চলের নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে। ইতোমধ্যে জনসভাস্থলে মঞ্চ নির্মাণ, নিরাপত্তা ব্যবস্থা, শৃঙ্খলা রক্ষা ও জনসমাগম নির্বিঘ্ন করতে প্রয়োজনীয় সব প্রস্তুতি প্রায় সম্পন্ন হয়েছে। আশপাশের জেলা-উপজেলা থেকেও বিপুলসংখ্যক মানুষ জনসভায় অংশ নেবেন বলে তিনি আশা করেন।

প্রেস ব্রিফিংয়ে উপস্থিত ছিলেন বিএনপির তথ্যবিষয়ক সম্পাদক ও খুলনা-৪ আসনের প্রার্থী আজিজুল বারী হেলাল, খুলনা-২ আসনে বিএনপির প্রার্থী নজরুল ইসলাম মঞ্জু, খুলনা-৬ আসনের প্রার্থী এসএম মনিরুল হাসান বাপ্পী, মহানগর বিএনপির সভাপতি শফিকুল আলম মনা ও সাধারণ সম্পাদক শফিকুল আলম তুহিন প্রমুখ।

খুলনায় জনসভা শেষে তারেক রহমান আজ দুপুরে যশোর উপশহর কলেজমাঠে অনুষ্ঠিতব্য জনসভায় বক্তব্য দেবেন।

গতকাল দুপুরে যশোর প্রেস ক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে দলের ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক ও যশোর-৩ আসনের প্রার্থী অনিন্দ্য ইসলাম অমিত এ তথ্য জানান।

তিনি জানান, তারেক রহমান আজ দুপুর দেড়টার দিকে হেলিকপ্টার দিয়ে উপশহর উদ্যানে পৌঁছাবেন। এরপর উপশহর কলেজমাঠে জনসভায় বক্তব্য দেবেন।

সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন দলের ভাইস চেয়ারম্যান নার্গিস বেগম, জেলা বিএনপির সভাপতি সৈয়দ সাবেরুল হক সাবু ও সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকন, সাংগঠনিক সম্পাদক রবিউল ইসলাম প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd