• সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০২:৫৭ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
সুনামগঞ্জে বজ্রপাতে প্রাণ গেল ৫ কৃষকের এসএসসি পরীক্ষায় ‘সাইলেন্ট এক্সপেল’ সংক্রান্ত অনুচ্ছেদ বাতিল ‎ বর্তমান যুগে কসমের কাফফারা কিভাবে আদায় করতে হয়? ৪ চমক নিয়ে বাংলাদেশ সফরের দল ঘোষণা পাকিস্তানের বিশ্বকাপের আগে যুক্তরাষ্ট্রে ১২ গুণ বেড়ে গেল যাতায়াত খরচ সিলেটে বিদ্যুৎ সং ক ট, বিপাকে ১২ লাখ গ্রাহক ‘ছায়া মন্ত্রিসভা’ গঠন করছে জামায়াতে ইসলামী সৌদি আরবে পৌঁছেছে প্রথম হজ ফ্লাইট এবারও হরমুজ পার হতে পারল না ‘বাংলার জয়যাত্রা’ শিশু হাসপাতাল ও পেট্রোল পাম্প পরিদর্শন করলেন জামায়াত আমির জরুরি ভিত্তিতে ব্যবস্থা নেওয়ায় হামের পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে: প্রধানমন্ত্রী ৩০ দিন ধরে ডাবের পানি পান করলে শরীরে যা ঘটে গোয়াইনঘাটে সোনালী ফসল বোরোধান কাটা শুরু দেশের জন্য কথা না বললে ইলিয়াস আলী গুম হতেন না: পানিসম্পদ মন্ত্রী মোগলাবাজার থানা পু‌লিশ কর্তৃক অবৈধ ভারতীয় ১৪‌টি মহিষসহ ০৩ (‌তিন) জন গ্রেফতার: জাফলংয়ের কূপ থেকে দেশীয় পিস্তলসহ আটক তিনজন এসএমপি ডিবির অভিযানে ০১ (এক)টি চোরাইকৃত মোটরসাইকেলসহ একজন গ্রেফতারঃ সিলেট ওভারসিজ সেন্টার ভাঙার প্রক্রিয়া শুরু, সরিয়ে দেওয়া হচ্ছে ব্যবসায়ীদের রাতে হজ ফ্লাইট উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী সিলেটে জাসাসের বর্ণাঢ্য বর্ষবরণ

সিলেট-৩ ইনসাফভিত্তিক সমাজ বিনির্মাণে আমরা ঐক্যবদ্ধ : মুসলেহ উদ্দীন রাজু

Reporter Name / ১৪৭ Time View
Update : বুধবার, ১১ ফেব্রুয়ারি, ২০২৬

179

সিলেট-৩ আসনের আপামর জনতা আজ পরিবর্তনের পক্ষে ঐক্যবদ্ধ। ১১ দলীয় ঐক্য জনগণের মৌলিক অধিকার রক্ষা এবং ইনসাফ কায়েমের লক্ষ্য নিয়ে মাঠে নেমেছে। আগামী নির্বাচনে ব্যালটের মাধ্যমে আপনারা যোগ্য নেতৃত্ব বেছে নেবেন।

সোমবার (৯ ফেব্রুয়ারি) দক্ষিণ সুরমার চণ্ডিপুলে রিকশা প্রতীকের সর্বশেষ নির্বাচনী জনসভায় সিলেট-৩ (দক্ষিণ সুরমা, বালাগঞ্জ ও ফেঞ্চুগঞ্জ) আসনে বাংলাদেশ খেলাফত মজলিস মনোনীত ও ১১ দলীয় নির্বাচনী ঐক্যের প্রার্থী মাওলানা মুসলেহ উদ্দীন রাজু এসব কথা বলেন।

মাওলানা মুসলেহ উদ্দীন রাজু আরও বলেন, ‘মানুষের ভাগ্য পরিবর্তন এবং একটি ইনসাফভিত্তিক সমাজ বিনির্মাণের লক্ষ্যে আমরা ঐক্যবদ্ধ হয়েছি। ১১ দলীয় এই নির্বাচনী ঐক্য জনগণের অধিকার আদায়ে বদ্ধপরিকর।’

মোল্লারগাও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মামুন খানের সভাপতিত্বে ও দক্ষিণ সুরমা জামায়াতের নায়েবে আমীর এডভোকেট নাজমুল ইসলাম ও বাংলাদেশ খেলাফত মজলিস নেতা মাওলানা ফখরুল ইসলামের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠিত জনসভায় উপস্থিত ছিলেন বাংলাদেশ খেলাফত মজলিসের নায়েবে আমীর মাওলানা রেজাউল করীম জালালী, সিলেট মহানগর সভাপতি মাওলানা এমরান আলম, জামায়াতে ইসলামী দক্ষিণ সুরমা থানার আমীর সাব্বির আহমদ, শ্রমিক কল্যাণ ফেডারেশনের বিভাগীয় আহবায়ক হাফিজ মাওলানা ফারুক আহমদ, এনসিপি নেতা নুরুল হুদা জুনেদ, আতাউর রহমান আতা, বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় সমাজকল্যাণ সম্পাদক সামিউর রহমান মুসা, সহসভাপতি পীর আব্দুল জব্বার, মাওলানা মুহিবুর রহমান, সিলেট জেলা জামায়াতের মজলিসে শুরা সদস্য সাইফুল্লাহ আল হোসাইন এবং মাওলানা আব্দুল হাই হারুন, সিলেট মহানগর ইমাম সমিতির সভাপতি মাওলানা হাবীব আহমদ শিহাব, দরগাহ মাদরাসার শিক্ষক মাওলানা আব্দুর রশীদ, দারুস সালাম মাদরাসার মুহাদ্দিস মাওলানা নিয়ামত উল্লাহ খাসদবিরী প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd