ইরানের নতুন সর্বোচ্চ নেতা খামেনিপুত্র মোজতবা খামেনি
Reporter Name
/ ১১৭
Time View
Update :
সোমবার, ৯ মার্চ, ২০২৬
Share
ইরানের নতুন সর্বোচ্চ নেতা খামেনিপুত্র মোজতবা খামেনি
ইরানের নতুন সর্বোচ্চ নেতা হিসেবে মোজতবা খামেনির নাম ঘোষণা করা হয়েছে। তিনি প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির দ্বিতীয় সন্তান। রোববার (৮ মার্চ) বাংলাদেশ সময় রাতে ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যমে এ তথ্য জানানো হয়। ইরানের ৮৮ জন ধর্মীয় আলেমকে নিয়ে গঠিত অ্যাসেম্বলি অব এক্সপার্টস সর্বোচ্চ নেতা নির্বাচন করে থাকে। সর্বশেষ ভোটাভুটিতে তারা মোজতবা খামেনিকে দেশটির পরবর্তী সর্বোচ্চ নেতা হিসেবে মনোনীত করেছেন। একই সঙ্গে নতুন নেতার প্রতি সমর্থন জানাতে দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছে পরিষদটি। মোজতবা খামেনি কখনও কোনো নির্বাচনে অংশ নেননি বা সরাসরি জনমতের মুখোমুখি হননি। তবে তার বাবা সর্বোচ্চ নেতা থাকার সময় ইরানের অভ্যন্তরীণ রাজনীতিতে তার উল্লেখযোগ্য প্রভাব ছিল...
168
ইরানের নতুন সর্বোচ্চ নেতা হিসেবে মোজতবা খামেনির নাম ঘোষণা করা হয়েছে। তিনি প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির দ্বিতীয় সন্তান। রোববার (৮ মার্চ) বাংলাদেশ সময় রাতে ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যমে এ তথ্য জানানো হয়।
ইরানের ৮৮ জন ধর্মীয় আলেমকে নিয়ে গঠিত অ্যাসেম্বলি অব এক্সপার্টস সর্বোচ্চ নেতা নির্বাচন করে থাকে। সর্বশেষ ভোটাভুটিতে তারা মোজতবা খামেনিকে দেশটির পরবর্তী সর্বোচ্চ নেতা হিসেবে মনোনীত করেছেন। একই সঙ্গে নতুন নেতার প্রতি সমর্থন জানাতে দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছে পরিষদটি।
মোজতবা খামেনি কখনও কোনো নির্বাচনে অংশ নেননি বা সরাসরি জনমতের মুখোমুখি হননি। তবে তার বাবা সর্বোচ্চ নেতা থাকার সময় ইরানের অভ্যন্তরীণ রাজনীতিতে তার উল্লেখযোগ্য প্রভাব ছিল বলে ধারণা করা হয়। ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের সঙ্গেও তার ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে উঠেছিল বলে বিভিন্ন মহলে আলোচনা রয়েছে।
তিনি সাধারণত জনসম্মুখে খুব কমই উপস্থিত হয়েছেন। কখনও কোনো আনুষ্ঠানিক সরকারি দায়িত্ব পালন করেননি এবং প্রকাশ্যে বক্তৃতাও দিয়েছেন খুব কম। তবু ইরানের জটিল ধর্মতান্ত্রিক ক্ষমতাকাঠামোর ভেতরে তার প্রভাব যথেষ্ট বলেই মনে করা হয়।
এর আগে গত ২৮ ফেব্রুয়ারি ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যৌথ হামলায় নিহত হন আয়াতুল্লাহ আলি খামেনি। ওই হামলায় তার মেয়ে, নাতি ও জামাইও নিহত হন বলে জানানো হয়েছে।