• রবিবার, ১৪ জুন ২০২৬, ০৮:১৯ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
গোল সমতায় বিরতিতে ব্রাজিল-মরক্কো হাইভোল্টেজ ম্যাচ শিক্ষা ব্যবস্থার মানোন্নয়ন করে কর্মসংস্থান বৃদ্ধিতে কাজ করছে সরকার -এমপি লুনা কক্সবাজারের পথে প্রধানমন্ত্রী ব্রাজিলকে চ্যালেঞ্জ জানাতে প্রস্তুত মরক্কো আয় ব্যয়ের মধ্যে কোনো সচ্ছতাও নেই,ওদের কাছে কোনো হিসাব নেই সাবেক এমপি অধ্যক্ষ ফরিদ চৌধুরীর ইন্তেকাল কানাইঘাটে জানাযা আজ বিকেল ৪টায় কুলাউড়ায় বিএসএফের গু লি তে বাংলাদেশি নি হ ত হযরত শাহজালাল ও শাহপরাণ (রহ.) মাজারের দানবাক্সে তালা সিলেটে পুলিশের ‘ডাইরেক্ট অ্যাকশন’ ক্রিকেটার নাঈমকে ডিবি পরিচয়ে মারধর, থানায় নিয়ে হেনস্তা পয়েন্ট ভাগাভাগিতে শেষ কানাডা-বসনিয়া লড়াই নতুন পে স্কেলে বেতন বাড়বে দ্বিগুণ থেকে আড়াইগুণ, অনুপাত ১:৯ ইতিহাস গড়ে অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম ওয়ানডে সিরিজ জয় সিউক এর নতুন চেয়ারম্যান কয়েস লোদী বিয়ের পিঁড়িতে বসছেন জেনিফার? তিন লাল কার্ডের ম্যাচে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে মেক্সিকোর শুভসূচনা এবারের বাজেট বাস্তবতা বিবর্জিত, উচ্চাভিলাষী ও ঋণনির্ভর: নাহিদ দেশে স্বর্ণের দামে ফের বড় পতন দুধ দিয়ে গোসল সেরে ব্রাজিলে যোগ দিলেন আর্জেন্টিনা সমর্থক সীমিত সম্পদের মধ্যে দেশের সবাইকে স্বস্তি দিতে এ বাজেট: অর্থমন্ত্রী

দীর্ঘ ৪০ দিনের ছুটি শেষে স্কুল-কলেজ খুলছে আজ

Reporter Name / ১৩৪ Time View
Update : রবিবার, ২৯ মার্চ, ২০২৬

189

পবিত্র রমজান ও ঈদুল ফিতর উপলক্ষে টানা প্রায় ৪০ দিনের দীর্ঘ ছুটি শেষে আজ রোববার (২৯ মার্চ) থেকে দেশের প্রাথমিক থেকে উচ্চমাধ্যমিক পর্যায়ের সব শিক্ষাপ্রতিষ্ঠানে পাঠদান ও একাডেমিক কার্যক্রম পুনরায় শুরু হয়েছে। দীর্ঘ বিরতির পর শিক্ষাপ্রতিষ্ঠানগুলো খুলে দেয়াকে কেন্দ্র করে শিক্ষা প্রশাসন কিছু গুরুত্বপূর্ণ নির্দেশনা জারি করেছে, যা কঠোরভাবে অনুসরণ করতে বলা হয়েছে।

শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ থেকে জারি করা এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, শিক্ষাপ্রতিষ্ঠান খোলার আগে অবশ্যই সার্বিক পরিষ্কার-পরিচ্ছন্নতা নিশ্চিত করতে হবে। শুধু আনুষ্ঠানিকতা হিসেবে নয়, বরং বছরজুড়েই এই কার্যক্রম চালু রাখতে হবে। সংশ্লিষ্ট নির্দেশনায় বলা হয়েছে, প্রতিদিন শ্রেণিকক্ষ, ক্যাম্পাস ও আশপাশের পরিবেশ পরিষ্কার রাখার জন্য নিয়মিত তদারকি জোরদার করতে হবে এবং প্রতিষ্ঠানভিত্তিক পরিচ্ছন্নতা ব্যবস্থাপনাকে আরও কার্যকর করতে হবে।

বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, শিক্ষার্থীদের অংশগ্রহণে প্রতি সপ্তাহে অন্তত একদিন পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করতে হবে, যাতে তাদের মধ্যে পরিচ্ছন্নতা ও দায়িত্ববোধের চর্চা গড়ে ওঠে। একই সঙ্গে প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানে বৃক্ষরোপণ কর্মসূচি গ্রহণ এবং বিদ্যমান বাগানের নিয়মিত পরিচর্যার ওপর গুরুত্বারোপ করা হয়েছে। শিক্ষার্থীদের পরিবেশ সচেতন করে তুলতে উদ্বুদ্ধকরণ কার্যক্রম চালানোর নির্দেশনাও দেয়া হয়েছে।

এদিকে বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়ের লক্ষ্যে চলমান বৈশ্বিক পরিস্থিতির প্রেক্ষাপটে সরকার ৯ মার্চ থেকে দেশের সব সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয় সাময়িকভাবে বন্ধ রাখার সিদ্ধান্ত নেয়। এর ফলে নির্ধারিত সময়ের আগেই বিশ্ববিদ্যালয়গুলোতে ঈদের ছুটি কার্যকর করা হয়। ছুটি শেষে আজ থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়সহ দেশের অধিকাংশ উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে ক্লাস ও পরীক্ষা পুনরায় শুরু হয়েছে। শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী ৯ মার্চ থেকে ২৮ মার্চ পর্যন্ত বিশ্ববিদ্যালয়গুলোতে সব ধরনের একাডেমিক কার্যক্রম বন্ধ ছিল, যা ঈদের ছুটির সঙ্গে সমন্বয় করে নির্ধারণ করা হয়েছিল।

অন্যদিকে, দীর্ঘ ছুটির কারণে সৃষ্ট শিখন ঘাটতি পূরণে বিশেষ উদ্যোগ নেয়া হয়েছে প্রাথমিক পর্যায়ে। রমজান মাসজুড়ে বিদ্যালয় বন্ধ থাকায় শিক্ষার্থীদের পাঠ্যক্রমে যে ঘাটতি তৈরি হয়েছে, তা পুষিয়ে নিতে ছুটি শেষে পরবর্তী ১০টি শনিবার দেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলো খোলা রাখা হবে। অর্থাৎ সাপ্তাহিক ছুটির দিনেও শ্রেণিকক্ষে পাঠদান চলবে, যার প্রথম দিন নির্ধারণ করা হয়েছে আগামী ৪ এপ্রিল।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd