• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১০:২৬ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
কুলাউড়ায় বিএনপিতে যোগ দিলেন প্রবাসী আওয়ামীলীগ নেতা সাইফুল আলম সিদ্দিকী পল্টন ট্র্যাজেডি দিবসে কুলাউড়ায় জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ সরতেই হচ্ছে পুলিশ প্রধানকে ক্রসফায়ার নিয়ে আইজিপি অসতর্কভাবে শব্দচয়ন করেছেন: স্বরাষ্ট্রমন্ত্রী সিলেটে বেড়েছে মশার উপদ্রব, ফগার মেশিন হাতে মশক নিধনে সিসিক প্রশাসক সিলেটে ছাত্রলীগের মিছিল প্রস্তুতি, আ ট ক ২ আইজিপির দায়িত্ব থেকে অতি দ্রুত সরে যাওয়া উচিত: নাহিদ ইসলাম বাংলাদেশের রপ্তানি পণ্যের বহুমুখীকরণে জাপানের সহযোগিতা চান প্রধানমন্ত্রী টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ, একাদশে নেই মুশফিক রক্তাক্ত ২৮ অক্টোবর আজ, লগি-বৈঠার তাণ্ডবে নিহত হন ১৩ জন ফায়ার সার্ভিসকে বিশ্বমানের করতে হবে : বাণিজ্যমন্ত্রী বড়লেখায় মাত্র ৯০ টাকার জন্য প্রাণ গেল দর্জির প্রশাসনিক বা রাজনৈতিক হস্তক্ষেপে প্রেসক্লাব বিলুপ্ত করা যাবে না নিপ্পন ফাউন্ডেশন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের আমন্ত্রণে নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী সরকার অনুমতি দিলে ক্রসফায়ার করতেও পিছপা হবে না পুলিশ: আইজিপি জামিন মেলেনি আখতারুজ্জামানের সিলেটে তরুণ-তরুণীর ছবি ছড়িয়ে ধর্মীয় পরিচয়ে হেনস্তা, মেহমান রেস্টুরেন্টের দুই কর্মী গ্রেপ্তার সাড়ে ৩৪ হাজার প্রধান শিক্ষক নিয়োগের উদ্যোগ ট্রাকচালক হোসেন হত্যায় হাসিনাসহ ৩৪ জনের বিচার শুরু শাদাবের সেঞ্চুরিতে পাকিস্তানের অবিশ্বাস্য জয়, শেষ জুটিতে রেকর্ড

বিশ্বনাথে সোনাপুর চ্যারিটি গ্রুপ’র পক্ষ থেকে ৪৫ টি গ্রামে গরুর মাংস বিতরণ

Reporter Name / ৩৫২ Time View
Update : সোমবার, ৯ জুন, ২০২৫

219

বিশ্বনাথ প্রতিনিধি :সিলেটের বিশ্বনাথে সু পরিচিত ব‍্যতিক্রমধর্মী সামাজিক সংগঠন সোনাপুর চ্যারিটি গ্রুপের পক্ষ থেকে পবিত্র ঈদুল আজহা উপলক্ষে লামাকাজী ইউনিয়নের ৯ টি ওয়ার্ডের ৪৫ টি গ্রামের দরিদ্র অসহায় পরিবারের সদস্যদের মাঝে গরুর মাংস বিতরণ করা হয়েছে।

সোমবার (৯ জুন) দুপুর ২ টায় সোনাপুর (নয়াগাও) গ্রামস্হ আতাউর রহমান এর বাড়ীতে গ্রুপের এডমিন যুক্তরাজ্য প্রবাসী আলহাজ্ব আজিজুর রহমানের তত্ত্বাবধানে যুক্তরাজ্য প্রবাসী ময়দুজ্জামান রুজেল, ময়মুল হক, মো. কবির আহমদ, শামীমা রহমান, নাঈম রহমান, সালেহা বেগম ও আলহাজ্ব আজিজুর রহমান এর অর্থায়নে প্রায় চার লক্ষ টাকা মুল্যের ৪টি গরু কোরবানির পর ইউনিয়নের প্রায় ৩ শত ৩৫ টি অসহায় পরিবারের সদস্যদের মাঝে ওই গোশত বিতরণ করা হয়।

চ‍্যারিটি গ্রুপের কোষাধ্যক্ষ আলহাজ্ব আজিজুর রহমান এর ভাই আতাউর রহমানের সভাপতিত্বে ও সদস‍্য তারিকুল ইসলাম এর পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি বক্তব্য রাখেন যুক্তরাজ্য প্রবাসী আলহাজ্ব আজিজুর রহমানের ভাই ছাদিকুর রহমান, বিশেষ অতিথির বক্তব্য রাখেন লামাকাজী ইউনিয়ন পরিষদের ৪নং ওয়ার্ডের সদস‍্য মোহাম্মাদ শাহনুর হোসাইন। দোয়া পাঠ করেন সৎপুর দারুল হাদিস কামিল মাদরাসার সহকারী শিক্ষক মাওলানা মো. জামাল উদ্দিন।

এসময় গ্রুপের সদস‍্য, সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণী পেশার ব‍্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। ঈদুল আযহা কুরবানী প্যাকেজ এর অনুষ্ঠান সম্পন্ন। বিশ্বনাথে, সোনাপুর চ্যারিটি গ্রুপের পক্ষ থেকে ঈদুল আযহা উপলক্ষে দরিদ্র পরিবারের মাঝে গোস্ত বিতরণ। মানবতার ফেরিওয়ালাখ্যাত সোনাপুরের কৃতিসন্তান যুক্তরাজ্য প্রবাসী আলহাজ্ব Azizur Rahman সাহেবের তত্ত্বাবধানে লামাকাজী ইউনিয়নে আজ ৯/৬/২৫ তারিখ ৪৫টি গ্রামের দারিদ্র্য পরিবারের মাঝে সুশৃংখলভাবে গোস্ত বন্টন করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। জনাব আতাউর রহমান। জনাব,শাহনুর আহমদ, মেম্বার ৪ নং ওয়ার্ড। আরও গ্রামের মুরুব্বিয়ানে কেরাম ও যুবকবৃন্দ সবার উপস্থিতিতে অনুষ্ঠান সম্পন্ন করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd