• মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৪:১৮ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
আজ এসএসসি পরীক্ষায় বসছে সাড়ে ১৮ লাখের বেশি পরীক্ষার্থী এসএসসি পরীক্ষা কেন্দ্রজুড়ে এসএমপি’র নির্দেশনা শেষ দিকে মন্ত্রীরাও হাসিনার কাছাকাছি যেতে পারতেন না : টাইম টিভিকে ড. মোমেন জুড়ীতে প্রধানশিক্ষক নিখোঁজ,মোটরসাইকেল ও জামা কাপড় উদ্ধার হাম-রুবেলা টিকাদান জোরদার করেছে সরকার: বাণিজ্যমন্ত্রী খাল খননের ফলে কৃষকরা অর্থনৈতিকভাবে লাভবান হবেন: শ্রমমন্ত্রী চৌহাট্রায় পরিত্যক্ত হাসপাতাল চালুর আশ্বাস বাণিজ্যমন্ত্রীর জৈন্তাপুরে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন উদ্বোধন করলেন শ্রমমন্ত্রী সুনামগঞ্জে বজ্রপাতে প্রাণ গেল ৫ কৃষকের এসএসসি পরীক্ষায় ‘সাইলেন্ট এক্সপেল’ সংক্রান্ত অনুচ্ছেদ বাতিল ‎ বর্তমান যুগে কসমের কাফফারা কিভাবে আদায় করতে হয়? ৪ চমক নিয়ে বাংলাদেশ সফরের দল ঘোষণা পাকিস্তানের বিশ্বকাপের আগে যুক্তরাষ্ট্রে ১২ গুণ বেড়ে গেল যাতায়াত খরচ সিলেটে বিদ্যুৎ সং ক ট, বিপাকে ১২ লাখ গ্রাহক ‘ছায়া মন্ত্রিসভা’ গঠন করছে জামায়াতে ইসলামী সৌদি আরবে পৌঁছেছে প্রথম হজ ফ্লাইট এবারও হরমুজ পার হতে পারল না ‘বাংলার জয়যাত্রা’ শিশু হাসপাতাল ও পেট্রোল পাম্প পরিদর্শন করলেন জামায়াত আমির জরুরি ভিত্তিতে ব্যবস্থা নেওয়ায় হামের পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে: প্রধানমন্ত্রী ৩০ দিন ধরে ডাবের পানি পান করলে শরীরে যা ঘটে

সুনামগঞ্জ-২ আসনে বিএনপির চূড়ান্ত প্রার্থী নাছির চৌধুরী

Reporter Name / ১১১ Time View
Update : রবিবার, ১৮ জানুয়ারি, ২০২৬

163

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সুনামগঞ্জ-২ (দিরাই-শাল্লা) আসনে সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চূড়ান্ত মনোনয়ন পেয়েছেন সাবেক সংসদ সদস্য মো. নাছির উদ্দিন চৌধুরী। দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্বাক্ষরিত চূড়ান্ত মনোনয়নের চিঠি আজ জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে পাঠানো হয়েছে।

​জানা গেছে, গণপ্রতিনিধিত্ব আদেশ (আরপিও) ১৯৭২ অনুযায়ী নাছির চৌধুরীকে ‘ধানের শীষ’ প্রতীক বরাদ্দ দেওয়ার জন্য আনুষ্ঠানিকভাবে অনুরোধ জানিয়েছে বিএনপি।

​এর আগে ২০ ডিসেম্বর নাছির চৌধুরীকে দলীয় মনোনয়ন দেওয়া হলেও জেলা বিএনপির সাবেক উপদেষ্টা অ্যাডভোকেট তাহির রায়হান চৌধুরী পাবেলকে বিকল্প প্রার্থী হিসেবে রাখা হয়েছিল। দুই প্রার্থীই পৃথকভাবে এলাকায় প্রচারণা চালিয়ে যাওয়ায় স্থানীয় নেতাকর্মীদের মধ্যে কিছুটা বিভ্রান্তি তৈরি হয়েছিল। বিশেষ করে নাছির চৌধুরীর অসুস্থতার কারণে অনেকেই ধারণা করেছিলেন দল হয়তো তরুণ নেতৃত্ব হিসেবে পাবেল চৌধুরীর ওপর ভরসা রাখবে। তবে শেষ পর্যন্ত ভাটির জনপদের জনপ্রিয় ও প্রবীণ এই রাজনীতিবিদের অভিজ্ঞতাতেই আস্থা রাখল বিএনপি।

​বীর মুক্তিযোদ্ধা নাছির উদ্দিন চৌধুরী এই আসনের একজন বর্ষীয়ান নেতা। তিনি ১৯৮৫ ও ১৯৮৯ সালে দুইবার দিরাই উপজেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হয়েছিলেন। ১৯৯৬ সালের জুন মাসের নির্বাচনে তিনি জাতীয় পার্টির হয়ে নির্বাচন করে কিংবদন্তি রাজনীতিবিদ প্রয়াত সুরঞ্জিত সেনগুপ্তকে পরাজিত করে চমক সৃষ্টি করেছিলেন। পরবর্তীতে তিনি বিএনপিতে যোগ দেন এবং বর্তমানে দলটির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন।

​নাছির চৌধুরীর চূড়ান্ত মনোনয়নের খবর পৌঁছালে দিরাই ও শাল্লার সাধারণ ভোটার এবং বিএনপির তৃণমূল নেতাকর্মীদের মধ্যে উচ্ছ্বাস দেখা দেয়। দীর্ঘ সময়ের রাজনৈতিক লড়াইয়ের পর প্রিয় নেতার চূড়ান্ত বিজয় নিশ্চিত করতে তারা এখন ভোটযুদ্ধের প্রস্তুতি নিচ্ছেন।

১৫ ফেব্রুয়ারি ২০২৬ তারিখে অনুষ্ঠিতব্য এই নির্বাচনে নাছির চৌধুরী ছাড়াও জামায়াতে ইসলামীর আইনজীবী নেতা অ্যাডভোকেট শিশির মনিরসহ অন্যান্য শক্তিশালী প্রার্থীরা প্রতিদ্বন্দ্বিতা করছেন। ফলে সুনামগঞ্জ-২ আসনে একটি হাড্ডাহাড্ডি লড়াইয়ের সম্ভাবনা দেখছেন রাজনৈতিক বিশ্লেষকরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd