• শনিবার, ১৩ জুন ২০২৬, ০৯:০৮ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
ক্রিকেটার নাঈমকে ডিবি পরিচয়ে মারধর, থানায় নিয়ে হেনস্তা পয়েন্ট ভাগাভাগিতে শেষ কানাডা-বসনিয়া লড়াই নতুন পে স্কেলে বেতন বাড়বে দ্বিগুণ থেকে আড়াইগুণ, অনুপাত ১:৯ ইতিহাস গড়ে অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম ওয়ানডে সিরিজ জয় সিউক এর নতুন চেয়ারম্যান কয়েস লোদী বিয়ের পিঁড়িতে বসছেন জেনিফার? তিন লাল কার্ডের ম্যাচে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে মেক্সিকোর শুভসূচনা এবারের বাজেট বাস্তবতা বিবর্জিত, উচ্চাভিলাষী ও ঋণনির্ভর: নাহিদ দেশে স্বর্ণের দামে ফের বড় পতন দুধ দিয়ে গোসল সেরে ব্রাজিলে যোগ দিলেন আর্জেন্টিনা সমর্থক সীমিত সম্পদের মধ্যে দেশের সবাইকে স্বস্তি দিতে এ বাজেট: অর্থমন্ত্রী ফিফা বিশ্বকাপের পর্দা উঠছে আজ হরমুজে দুই জাহাজে ইরানের হামলা বারবার হাঁচি এলে যা করবেন মাধবপুরে ট্রাক-অটোরিকশা মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ২১ বছর পর অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের ঐতিহাসিক জয় ইসলামী ব্যাংক ইস্যুতে স্বরাষ্ট্রমন্ত্রীকে জামায়াত আমিরের চ্যালেঞ্জ মরক্কো ম্যাচেই ফিরতে পারেন নেইমার, ব্রাজিল শিবিরে আশার আলো মেসির গোল, বড় জয়ে বিশ্বকাপ প্রস্তুতি সারল আর্জেন্টিনা ইসলামী ব্যাংকের আরডিএস প্রকল্পের ঋণ নিয়ে সংসদে স্বরাষ্ট্রমন্ত্রীর ভুল তথ্য

৪ চমক নিয়ে বাংলাদেশ সফরের দল ঘোষণা পাকিস্তানের

Reporter Name / ৭১ Time View
Update : শনিবার, ১৮ এপ্রিল, ২০২৬

118

আগামী মাসে বাংলাদেশে দুই টেস্টের সিরিজের জন্য ১৬ সদস্যের দল ঘোষণা করেছে পাকিস্তান। এই দলে আছে চারটি বড় চমক।

৪ জন খেলোয়াড়কে দলে রাখা হয়েছে যারা আছেন অভিষেকের অপেক্ষায়। তারা হলেন আবদুল্লাহ ফজল, আমাদ বাট, আজান আওয়াইস এবং গাজি ঘোরি। এই চারজনের মধ্যে কেবল ঘোরির আন্তর্জাতিক অভিজ্ঞতা আছে। গত মাসে মিরপুরে পাকিস্তানের বিপক্ষে একটি ওয়ানডে খেলেছেন তিনি।

দলের নেতৃত্বে থাকবেন শান মাসুদ। দলের পাঁচ সদস্য আওয়াইস, ইমাম-উল-হক, ঘোরি, নোমান আলী এবং সাজিদ খান এখন লাহোরের ন্যাশনাল ক্রিকেট একাডেমিতে লাল বলের কন্ডিশনিং ক্যাম্পে অংশ নিচ্ছেন।

পিএসএলে যারা খেলছেন তাদের বাদ দিয়ে বাকি সদস্যরা ২৭ এপ্রিল থেকে করাচিতে ক্যাম্পে যোগ দেবেন। ক্যাম্প শেষ হবে ১ মে। পিএসএল খেলোয়াড়রা তাদের দলের অভিযান শেষ হলে ক্যাম্পে যোগ দেবেন। দলটি ২ মে বাংলাদেশের উদ্দেশে রওনা দেবে। যাদের দল ৩ মে পিএসএল ফাইনালে খেলবে তারা সেই ম্যাচের পরপরই বাংলাদেশে আসবেন।

দুটি টেস্ট শুরু হবে যথাক্রমে ৮ মে ও ১৬ মে। টেস্ট দুটি হবে ঢাকা ও সিলেটে।

বাংলাদেশ সফরে পাকিস্তানের টেস্ট দল:
শান মাসুদ (অধিনায়ক), আবদুল্লাহ ফজল, আমাদ বাট, আজান আওয়াইস, বাবর আজম, হাসান আলী, ইমাম-উল-হক, খুররম শাহজাদ, মোহাম্মদ আব্বাস, মোহাম্মদ রিজওয়ান (উইকেটরক্ষক), মুহাম্মদ গাজি ঘোরি (উইকেটরক্ষক), নোমান আলী, সাজিদ খান, সালমান আলী আঘা, সাউদ শাকিল এবং শাহিন শাহ আফ্রিদি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd