• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৫:২৬ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
সিলেটে বেড়েছে মশার উপদ্রব, ফগার মেশিন হাতে মশক নিধনে সিসিক প্রশাসক সিলেটে ছাত্রলীগের মিছিল প্রস্তুতি, আ ট ক ২ আইজিপির দায়িত্ব থেকে অতি দ্রুত সরে যাওয়া উচিত: নাহিদ ইসলাম বাংলাদেশের রপ্তানি পণ্যের বহুমুখীকরণে জাপানের সহযোগিতা চান প্রধানমন্ত্রী টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ, একাদশে নেই মুশফিক রক্তাক্ত ২৮ অক্টোবর আজ, লগি-বৈঠার তাণ্ডবে নিহত হন ১৩ জন ফায়ার সার্ভিসকে বিশ্বমানের করতে হবে : বাণিজ্যমন্ত্রী বড়লেখায় মাত্র ৯০ টাকার জন্য প্রাণ গেল দর্জির প্রশাসনিক বা রাজনৈতিক হস্তক্ষেপে প্রেসক্লাব বিলুপ্ত করা যাবে না নিপ্পন ফাউন্ডেশন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের আমন্ত্রণে নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী সরকার অনুমতি দিলে ক্রসফায়ার করতেও পিছপা হবে না পুলিশ: আইজিপি জামিন মেলেনি আখতারুজ্জামানের সিলেটে তরুণ-তরুণীর ছবি ছড়িয়ে ধর্মীয় পরিচয়ে হেনস্তা, মেহমান রেস্টুরেন্টের দুই কর্মী গ্রেপ্তার সাড়ে ৩৪ হাজার প্রধান শিক্ষক নিয়োগের উদ্যোগ ট্রাকচালক হোসেন হত্যায় হাসিনাসহ ৩৪ জনের বিচার শুরু শাদাবের সেঞ্চুরিতে পাকিস্তানের অবিশ্বাস্য জয়, শেষ জুটিতে রেকর্ড এশিয়ার সেরা ২০ সমুদ্রসৈকতের তালিকায় কক্সবাজার কি আছে শাহজালাল মাজারের দানবাক্সে আরও মিললো ৮৯ লাখ টাকা, মিলেছে বিদেশি মুদ্রা-স্বর্ণ-রুপা জুড়ী-বড়লেখা সীমান্তে তিন দিনে ৩০ জনকে পুশ-ইনের চেষ্টা, প্রতিহত করলো বিজিবি বাংলাদেশ সাফ দলে দুই নতুন মুখ রোনান ও মাহি

জৈন্তাপুরে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন উদ্বোধন করলেন শ্রমমন্ত্রী

Reporter Name / ১৮১ Time View
Update : সোমবার, ২০ এপ্রিল, ২০২৬

270

সিলেটের জৈন্তাপুর উপজেলার চিকনাগুল সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে দেশব্যাপী হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন–২০২৬ এর উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। আজ (সোমবার) বিশ্ব স্বাস্থ্য সংস্থা ও ইউনিসেফের সহযোগিতা এবং জেলা সিভিল সার্জন অফিসের তত্বাবধানে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী।

প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী বলেন, হাম-রুবেলা টিকাদান কর্মসূচি একটি অত্যন্ত জনকল্যাণমূলক উদ্যোগ, যা শিশুদের বিভিন্ন সংক্রামক রোগ থেকে সুরক্ষা নিশ্চিত করে। তিনি জানান, জৈন্তাপুর উপজেলায় প্রায় ২৭ হাজারের বেশি শিশুকে এই কর্মসূচির আওতায় আনার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে এবং এ জন্য একটি স্থায়ী কেন্দ্রের পাশাপাশি ১২১টি অস্থায়ী কেন্দ্র স্থাপন করা হয়েছে।

মন্ত্রী সকল জনপ্রতিনিধি, শিক্ষক, ধর্মীয় নেতা ও স্বেচ্ছাসেবীদের নিজ নিজ এলাকায় গিয়ে অভিভাবকদের সচেতন করার আহ্বান জানান, যাতে ৫ মাস থেকে ৫৯ মাস বয়সী কোনো শিশুই টিকাদানের বাইরে না থাকে। তিনি বলেন, টিকা দিলে শিশুদের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায় এবং তাদের সুস্থ ভবিষ্যৎ নিশ্চিত হয়। টিকা গ্রহণের পর সামান্য জ্বর হওয়া স্বাভাবিক—এ বিষয়ে কোনো ধরনের কুসংস্কার বিশ্বাস না করার জন্য তিনি সবার প্রতি আহ্বান জানান।

তিনি আরও বলেন, এই কর্মসূচি সফল করতে প্রশাসন, স্বাস্থ্য বিভাগ, জনপ্রতিনিধি ও সাধারণ জনগণের সমন্বিত প্রচেষ্টা প্রয়োজন। এসময় তিনি প্রতিটি ইউনিয়নে টিকাদানের অগ্রগতি নিয়মিতভাবে তদারকি করার জন্য সরকারি কর্মকর্তার পাশাপাশি দলীয় নেতাকর্মীদের  নির্দেশনা প্রদান করেন।

জৈন্তাপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ এন ইসলাম মোহাম্মদ ফারুকের সভাপতিত্বে
উদ্বোধন অনুষ্ঠানে সিলেট জেলার সিভিল সার্জন ডা. মো. নাসির উদ্দীন, অতিরিক্ত জেলা প্রশাসক পদ্মাসন সিংহ, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. সাখাওয়াত হোসেন, জৈন্তাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ গোলাম মোস্তফা, উপজেলা বিএনপি’র সভাপতি আব্দুর রশীদ, জেলা বিএনপির উপদেষ্টা এবিএম জাকারিয়া বিশেষ অতিথির বক্তৃতা করেন। এসময় সরকারি-বেসরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ  ও গণমাধ্যমকর্মী উপস্থিত ছিলেন ।

 

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd