কোম্পানীগঞ্জ প্রতিনিধি :
সিলেটের কোম্পানীগঞ্জে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের পুরস্কৃত করেছে বাংলাদেশ কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশন কোম্পানীগঞ্জ উপজেলা শাখা। শনিবার (১৬ মে) সকাল ১১টায় কোম্পানীগঞ্জ উপজেলা পরিষদ হলরুমে উৎসবমূখর পরিবেশে (নার্সারী- ৫ম) শ্রেণীর ১৪৪জন শিক্ষার্থীকে ট্যালেন্টপুলে ৩০জন, এ গ্রেডে, ৩৪ জন ও বিশেষ গ্রেডে, ৮০ জনকে বৃত্তি দেওয়া হয়েছে।
উপজেলার বিভিন্ন কিন্ডারগার্টেন স্কুলের শিক্ষক-শিক্ষিকা অভিভাবক ও মেধাবী ছাত্রছাত্রীরা অনুষ্ঠানস্থলে উপস্থিত ছিলেন। বিপুল উদ্দীপনার এই আয়োজন ক্রমেই আনন্দঘন মিলন মেলায় পরিণত হয়। বাংলাদেশ কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের কোম্পানীগঞ্জ উপজেলা শাখার সভাপতি আব্দুল লতিফের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক রুহেল আহমদের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন,বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশন সিলেট মহানগর শাখার সাধারণ সম্পাদক মুহিব উল্লাহ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সিলেট মহানগর শাখার সাংগঠনিক সম্পাদক মিফতাহুল আলম,কোম্পানীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি আব্দুল আলীম।
প্রধান অতিথি তাঁর বক্তবে বলেন, মেধা যাচাই করতে হলে প্রয়োজন হয় সুস্থ প্রতিযোগিতার। এরই ধারাবাহিকতা হিসেবে প্রতিবছর অ্যাসোসিয়েশন বৃত্তি পরীক্ষার আয়োজন করছে। এতে ছাত্রছাত্রীদের মধ্যে লেখাপড়ার প্রতি আগ্রহ বেড়েছে। অভিভাবকরাও তাদের মেধাবী সন্তানদের সাফল্যে আনন্দিত হচ্ছেন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন, ষষ্ঠগ্রাম আইডিয়াল স্কুলের সভাপতি তজমুল আলী সুন্দর, কোম্পানীগঞ্জ উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক গিয়াস উদ্দিন কোম্পানীগঞ্জ প্রেসক্লাবের সহ সভাপতি আনোয়ার সুমন, সাংবাদিক ফখর উদ্দিন, বিয়াম ল্যাবরেটরি স্কুলের প্রধান শিক্ষক আজাদুর রহমান, অগ্রগামী কিন্ডারগার্টেন স্কুলের প্রধান শিক্ষকা নাসরিন আক্তার, কলাবাড়ী কিন্ডারগার্টেন স্কুলের প্রধান শিক্ষক জগদীশ পুরকায়স্থ, ষষ্ঠগ্রাম আইডিয়াল স্কুলের প্রধান শিক্ষক জুবায়ের আহমদ, আলোর দিশারী স্কুলের প্রধান শিক্ষক আবু সিদ্দিক,, গ্রীনবার্ড কিন্ডারগার্টেন স্কুলের প্রধান শিক্ষক মাহবুবুর রহমান, ও মর্নিং বার্ড প্রি- ক্যাডেট একাডেমি সহকারী শিক্ষক নাঈয়ূম মিয়া প্রমূখ। উপস্থিত অতিথিরা বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে সার্টিফিকেট, ক্রেস্ট ও প্রাইজমানি উপহার তুলে দেন।