• সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০৭:১১ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
হাকালুকি হাওরে মিলছে রুপালি ইলিশ ভুকশিমইলে ঈদে মিলাদুন্নবী মাহফিল: এমপিকে বক্তব্যের সুযোগ না দেওয়ায় সমর্থকদের তীব্র ক্ষোভ খালি ভারত ভারত না করে নিজের দেশের চিন্তা করেন: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ‘রাসূল (সা.)-এর সুশাসন ও জীবন দর্শনই শ্রমজীবী মানুষের মুক্তির পথ’ এক দশকে এমসি কলেজ রিপোর্টার্স ইউনিটি ১৯ সেপ্টেম্বর ঢাকা-রংপুর লংমার্চ সফল করার আহ্বান রাষ্ট্রপ্রতির আগমনে রূপ বদলাচ্ছে সিলেট সম্পত্তি হস্তান্তর বিল কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক: হেফাজতে ইসলাম মাধবপুরে কাভার্ড ভ্যানের সঙ্গে ইউএনওর গাড়ির সংঘর্ষ,আহত ১ তীব্র লোডশেডিংয়ের প্রভাব চা শিল্পে, উৎপাদনে ভাটা সিলেট মহানগর ৩৯নং ওয়ার্ড জামায়াতের জনশক্তি সমাবেশ শায়খে কাতিয়ার সাহেবজাদা মাওলানা ইমদাদুল্লাহ আমিনীর দাফন সম্পন্ন ‘অন্যের স্বাধীনতায় হস্তক্ষেপ বন্ধ করুন’ ব্রিকস সম্মেলনে বার্তা শি জিনপিংয়ের দেশে লোডশেডিং বাড়ছে শেখ হাসিনা বিশ্বসেরা অভিনেত্রী : স্পিকার শিক্ষাপ্রতিষ্ঠানের ফান্ডে নজর সরকারের, অব্যয়িত অর্থ নিতে চায় রাষ্ট্রীয় কোষাগারে সিপিএলে মিরাজের আগুনে বোলিং হাম উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ৮৫৫ দুই ‘উড়ন্ত ক্রেমলিন’ নিয়ে দিল্লিতে পুতিন, কী আছে এতে ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজের কনসার্ট বন্ধের দাবি মাদ্রাসা শিক্ষার্থীদের

ভুল সেটে পরীক্ষা: কেন্দ্র সচিবসহ ৭ জনকে অব্যাহতি

Reporter Name / ১৪২ Time View
Update : রবিবার, ১৭ মে, ২০২৬

202

এসএসসি পরীক্ষায় মৌলভীবাজারের ফ্লাওয়ার্স স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে ভুল সেটের প্রশ্নপত্রে পরীক্ষা নেওয়ায় কেন্দ্র সচিবসহ সাতজনকে অব্যাহতি দেওয়া হয়েছে। একইসঙ্গে এ কেন্দ্রে পরীক্ষা পরিচালনার জন্য ছয় সদস্যের নতুন কমিটি গঠন করা হয়েছে।

রোববার সকালে মৌলভীবাজারের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) আসমা সুলতানা নাসরীন বিষয়টি নিশ্চিত করে জানান, শহরের ফ্লাওয়ার্স স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে গত বৃহস্পতিবার অনুষ্ঠিত এসএসসি পরীক্ষা ভুল সেট কোডে নেওয়ায় জেলা প্রশাসনের পক্ষ থেকে ব্যবস্থা নেওয়া হয়েছে। দায়িত্ব পালনে অবহেলা ও গাফিলতির দায়ে সংশ্লিষ্ট কেন্দ্র সচিব মোহাম্মদ রেজাউল করিম, ট্যাগ অফিসার, হল সুপারসহ পরীক্ষা পরিচালনা কমিটির চার সদস্যসহ সাতজনকে অব্যাহতি দিয়েছেন জেলা প্রশাসক তৌহিদুজ্জামান পাভেল। একইসঙ্গে ছয় সদস্যের নতুন পরীক্ষা পরিচালনা কেন্দ্র কমিটি গঠন করা হয়েছে।

এদিকে ভুল সেট কোডে পরীক্ষা নেওয়ার বিষয়টি প্রকাশ্যে আসার পর থেকেই শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে উদ্বেগ ছড়িয়ে পড়ে। পরীক্ষার্থীরা জানান, পরীক্ষা শেষে বাসায় গিয়ে সহপাঠীদের সঙ্গে প্রশ্ন মিলিয়ে তারা বিষয়টি বুঝতে পারেন, এরপর থেকেই তারা দুশ্চিন্তায় রয়েছেন।

তিনি বলেন, ফ্লাওয়ার্স কেজি অ্যান্ড হাই স্কুল কেন্দ্রে ৩ নম্বর সেট কোডে পরীক্ষা নেওয়ার কথা ছিল, নেওয়া হয়েছে ১ নম্বর সেট কোডে। জেলা প্রশাসনের পক্ষ থেকে পরীক্ষা নিয়ন্ত্রকের সঙ্গে কথা বলেছি। তিনি বলেছেন শিক্ষার্থীরা যে সেট কোডে পরীক্ষা দিয়েছে তাদের সেই সেট কোডে মূল্যায়ন করা হবে, পরীক্ষার ফলাফলে কোনো নেতিবাচক প্রভাব পড়বে না।

সিলেট শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক বিলকিস ইয়াসমিন বলেন, যেহেতু পরীক্ষা সম্পন্ন হয়েছে, তাই ওই কেন্দ্রের ওই বিষয়ের পরীক্ষাটি সংশ্লিষ্ট প্রশ্নের আলোকেই মূল্যায়ন করা হবে। শিক্ষার্থীদের ফলাফলে কোনো প্রভাব পড়বে না। তাদের উদ্বিগ্ন হওয়ার কারণ নেই।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd