• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৬:৪৩ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
সিলেটে বেড়েছে মশার উপদ্রব, ফগার মেশিন হাতে মশক নিধনে সিসিক প্রশাসক সিলেটে ছাত্রলীগের মিছিল প্রস্তুতি, আ ট ক ২ আইজিপির দায়িত্ব থেকে অতি দ্রুত সরে যাওয়া উচিত: নাহিদ ইসলাম বাংলাদেশের রপ্তানি পণ্যের বহুমুখীকরণে জাপানের সহযোগিতা চান প্রধানমন্ত্রী টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ, একাদশে নেই মুশফিক রক্তাক্ত ২৮ অক্টোবর আজ, লগি-বৈঠার তাণ্ডবে নিহত হন ১৩ জন ফায়ার সার্ভিসকে বিশ্বমানের করতে হবে : বাণিজ্যমন্ত্রী বড়লেখায় মাত্র ৯০ টাকার জন্য প্রাণ গেল দর্জির প্রশাসনিক বা রাজনৈতিক হস্তক্ষেপে প্রেসক্লাব বিলুপ্ত করা যাবে না নিপ্পন ফাউন্ডেশন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের আমন্ত্রণে নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী সরকার অনুমতি দিলে ক্রসফায়ার করতেও পিছপা হবে না পুলিশ: আইজিপি জামিন মেলেনি আখতারুজ্জামানের সিলেটে তরুণ-তরুণীর ছবি ছড়িয়ে ধর্মীয় পরিচয়ে হেনস্তা, মেহমান রেস্টুরেন্টের দুই কর্মী গ্রেপ্তার সাড়ে ৩৪ হাজার প্রধান শিক্ষক নিয়োগের উদ্যোগ ট্রাকচালক হোসেন হত্যায় হাসিনাসহ ৩৪ জনের বিচার শুরু শাদাবের সেঞ্চুরিতে পাকিস্তানের অবিশ্বাস্য জয়, শেষ জুটিতে রেকর্ড এশিয়ার সেরা ২০ সমুদ্রসৈকতের তালিকায় কক্সবাজার কি আছে শাহজালাল মাজারের দানবাক্সে আরও মিললো ৮৯ লাখ টাকা, মিলেছে বিদেশি মুদ্রা-স্বর্ণ-রুপা জুড়ী-বড়লেখা সীমান্তে তিন দিনে ৩০ জনকে পুশ-ইনের চেষ্টা, প্রতিহত করলো বিজিবি বাংলাদেশ সাফ দলে দুই নতুন মুখ রোনান ও মাহি

হাওর দখল ও শিল্পায়নের অপচেষ্টা বন্ধের দাবিতে মৌলভীবাজারে কৃষক সমাবেশ

Reporter Name / ১৩৩ Time View
Update : বৃহস্পতিবার, ২১ মে, ২০২৬

194

হাওর রক্ষা আন্দোলন, মৌলভীবাজার জেলা কমিটির উদ্যোগে বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের ক্ষতিপূরণ প্রদান এবং বহুজাতিক কোম্পানির হাওর দখলের প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২১ মে) বেলা ১১টায় মৌলভীবাজার প্রেসক্লাবের সামনে এ কর্মসূচি পালন করা হয়। সমাবেশে বক্তারা ক্ষতিগ্রস্ত কৃষকদের স্বচ্ছ তালিকার ভিত্তিতে ক্ষতিপূরণ প্রদান, অকাল বন্যা প্রতিরোধে কার্যকর সরকারি পদক্ষেপ এবং প্রাণ-আরএফএল ও ইসলাম এগ্রোভেটসহ বিভিন্ন কোম্পানির হাওর দখলের অপচেষ্টা বন্ধের জোর দাবি জানান।

আ স ম ছালেহ সোহেলের সভাপতিত্বে এবং এম খছরু চৌধুরীর সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন কৃষক নেতা রনজিৎ দেবনাথ, সৈয়দ কামাল আহমদ বাবু, মো. আলমগীর হোসেন, মো. খায়রুল ইসলাম, শাহীন ইকবাল, সোনা মিয়া, শিপন মিয়া ও দেওয়ান মুনাকিব চৌধুরীসহ হাওরপাড়ের কৃষক প্রতিনিধিরা।

সমাবেশে বক্তারা বলেন, বাংলাদেশের অর্থনীতি ও জীববৈচিত্র্যে হাওরাঞ্চলের ভূমিকা অপরিসীম। অথচ একদিকে সরকারি অবহেলা এবং অন্যদিকে প্রভাবশালী মহল ও বহুজাতিক কোম্পানির দখল-দূষণে কাউয়াদিঘি ও হাইল হাওর আজ অস্তিত্ব সংকটে পড়েছে। শিল্পায়নের নামে প্রাণ-আরএফএল ও ইসলাম এগ্রোভেটের মতো কোম্পানিগুলো হাওরের ভূমি ও জলাভূমি ভরাট করছে, যা পরিবেশ আইনের চরম লঙ্ঘন। কোনো অবস্থাতেই হাওরের বুকে পরিবেশবিধ্বংসী শিল্পায়ন মেনে নেওয়া হবে না।

বক্তারা আরও অভিযোগ করেন, সাম্প্রতিক বন্যায় হাজার হাজার একর জমির ফসল তলিয়ে গেলেও ক্ষতিগ্রস্ত কৃষকদের তালিকা প্রণয়নে চরম অনিয়ম ও অস্বচ্ছতা দেখা দিয়েছে। অনেক প্রকৃত কৃষক ও বর্গাচাষী তালিকা থেকে বাদ পড়েছেন। অবিলম্বে এই তালিকা সংশোধন করে পর্যাপ্ত ক্ষতিপূরণ দেওয়ার দাবি জানান তারা।

সমাবেশ শেষে কাউয়াদিঘি ও হাইল হাওরকে সংরক্ষিত জলাভূমি ঘোষণা এবং দখলদারদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার দাবি জানিয়ে ভূমি মন্ত্রণালয়ের সচিব ও মৌলভীবাজার জেলা প্রশাসক বরাবর পৃথক দুটি স্মারকলিপি প্রদান করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd