• শনিবার, ০৬ জুন ২০২৬, ১০:১৮ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় গবেষণা-উদ্ভাবনে অগ্রাধিকার: প্রধানমন্ত্রী ফিফা বিশ্বকাপের মহাযজ্ঞ শুরু হতে আর মাত্র ৬ দিন বাকি, ব্রাজিলের বিশ্বকাপ ম্যাচ কখন কোথায় এক নজরে দেখে নিন ক্ষতির শঙ্কায় সিলেটের ব্যবসায়ীরা অতিরিক্ত আইজিপি হলেন সিলেটের ডিআইজি মুশফেকুর রহমান সিন্ডিকেটের কব্জায় ওসমানী হাসপাতাল সালুটিকর-গোয়াইনঘাট সড়ক: যেন অনিয়ম ও লুটপাটের স্থায়ী চারণভূমি আ.লীগ ও জামায়াত একই জিনিস, আমাদের সতর্ক থাকতে হবে : ইশরাক চেয়ারম্যানসহ বিএসইসির চার কমিশনারের পদত্যাগ ভোটের আগে জামায়াতের জয়ের হাইপ তোলা হয়েছিল, কিন্তু মানুষ ভুল করেনি: মির্জা ফখরুল নেইমার জুনিয়রের পিঠেই উঠছে ব্রাজিলের ঐতিহ্যবাহী ‘১০ নম্বর’ জার্সি দিরাইয়ে অনলাইন জুয়ার গ্রাস, বাড়ছে অপরাধ গরুর ভুঁড়ি সহজেই পরিষ্কার করবেন যেভাবে বিশ্বকাপের বলেও চার্জ! ২০২৬ আসরে প্রযুক্তির নতুন চমক বিশ্বকাপ ২০২৬: কোন শহরে থাকছে আপনার প্রিয় দল ঈদে সিলেটের পর্যটনকেন্দ্রে থাকবে কঠোর নিরাপত্তা: মন্ত্রী বিএনপিও পুলিশকে লাঠিয়াল বাহিনীর মতো ব্যবহার করতে চায়: হাসনাত বিশ্বনাথে বিদ‍্যালয়ের নবনির্মিত ভবন উদ্বোধন করলেন এমপি লুনা টাঙ্গাইলে রডবোঝাই ট্রাক উল্টে নিহতদের ১৩ জনের বাড়িই নওগাঁয় সীমান্তে স্থলমাইন বিস্ফোরণে ৩ বাংলাদেশি নিহত সিলেটে ছি ন তা ই কা রী বাপ্পী বিএনপি নেতার ছেলে!

“Remembering 36July” – টরন্টোতে ইতিহাস সচেতনতার নতুন জাগরণ

Reporter Name / ২৮১ Time View
Update : বৃহস্পতিবার, ৭ আগস্ট, ২০২৫

119

গত ৫ আগস্ট ২০২৫ সন্ধ্যায় টরন্টোর Bangladesh Centre & Community Services (BCCS) মিলনায়তনে “36JULY NETWORK”-এর আয়োজনে অনুষ্ঠিত হলো একটি বিশেষ স্মরণানুষ্ঠান– “Remembering 36July”। এই আয়োজনে জুলাই বিপ্লবের চেতনা, ইতিহাস ও ভবিষ্যতের বাংলাদেশ নিয়ে গঠিত হয় এক অনন্য সংলাপের পরিসর।

অনুষ্ঠানের সঞ্চালনায় ছিলেন ইউনিভার্সিটি অব নিউ ব্রাঞ্চ উইক-এর এমফিল গবেষক আশফাক উদ্দিন খান। পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু হওয়া এই অনুষ্ঠানে তেলাওয়াত করেন নিসিপিং ইউনিভার্সিটির আন্তর্জাতিক শিক্ষার্থী আব্দুল্লাহ মানসুর।

“Remembering 36July” -এর অনুষ্ঠানে অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বাংলাদেশে জুলাইয়ে ছাত্র-জনতার অভ্যুত্থানে অংশগ্রহণকারী ডা. শিবলী নোমানী, সেন্ট্রাল ইউরোপীয় বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ভাইস রেক্টর এবং আন্তর্জাতিক উন্নয়ন প্রধান ড. এটিএম রুকন। সভাপতিত্ব করেন, ডেনফোর্থে আন্দোলনের জুলাই এক্টিভিস্ট হেলাল চৌধুরী।

অনুষ্ঠানে বক্তারা তাঁদের বক্তব্যে ২০২৪ সালের জুলাই মাসে বাংলাদেশের ছাত্র-জনতার অভ্যুত্থানকে একটি গণতান্ত্রিক জাগরণ ও ফ্যাসিবাদবিরোধী বিজয় হিসেবে মূল্যায়ন করেন। ডা. শিবলী নোমানী মাঠপর্যায়ের অভিজ্ঞতা তুলে ধরে বলেন, এই আন্দোলন ছিল তরুণদের আত্মত্যাগে নির্মিত একটি ইতিহাস। ড. এটিএম রুকন রাজনৈতিক পরিবর্তনের প্রেক্ষাপটে আন্তর্জাতিক সংহতির গুরুত্ব তুলে ধরেন এবং বলেন, “জুলাই বিপ্লব ছিল বৈশ্বিক দৃষ্টিতেও একটি ব্যতিক্রমী উদাহরণ”। সভাপতির বক্তব্যে হেলাল চৌধুরী প্রবাসে থেকেও বাংলাদেশের রাজনীতিতে সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানান এবং বলেন, “এই বিপ্লব ইতিহাসের বাঁকবদলের সূচনা করেছে, একে ধরে রাখতে হবে ঐক্যের মাধ্যমে।”

অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিপি আমিনুল ইসলাম, বাংলাদেশ কমিউনিটি ব্যক্তিত্ব নাজমুল হুদা, টরন্টোর জুলাই এক্টিভিস্ট ও রিয়েলটর কোহিনুর তানবীর, টরন্টোর জুলাই এক্টিভিস্ট ও রিয়েলটর রিমন ইসলাম, টরন্টোর জুলাই এক্টিভিস্ট ও রিয়েলটর মুশতাক আহমদ রুশু, টরন্টোর জুলাই এক্টিভিস্ট ও ইন্টারন্যাশনাল স্টুডেন্ট মুস্তাফিজুর রহমান, টরন্টোর জুলাই এক্টিভিস্ট ও ইন্টারন্যাশনাল স্টুডেন্ট রাজ, টরন্টোর জুলাই এক্টিভিস্ট ও ইন্টারন্যাশনাল স্টুডেন্ট শরীফুল ইসলাম।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd