• শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১২:০১ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
১১ দলীয় ঐক্যের লিয়াঁজো কমিটির বৈঠক অনুষ্ঠিত প্রতিবন্ধী ৩ ব্যক্তির হাতে নিয়োগপত্র তুলে দিলেন প্রধানমন্ত্রী স্থানীয় নির্বাচনে স/ন্ত্রা/স দিয়ে ভোট দ*খ*লের চেষ্টা হবে: নাহিদ ইসলাম শহীদ তুরাব স্মরণে জার্নালিস্ট এসোসিয়েশন এর বৃক্ষরোপণ বালাগঞ্জে নির্মাণাধীন স্কুল ভবন নির্মাণে ব্যাপক অনিয়মের অভিযোগ কুলাউড়ায় সরকারি বীজসহ বিক্রেতা আটক, ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড সিলেটে রাস্তা পারাপারের সময় অটোরিকশার ধাক্কায় স্কুলশিক্ষকের মৃত্যু হাম উপসর্গে আরো ৪ মৃত্যু, আক্রান্ত ১০০৫ জুলাইযোদ্ধাদের সঙ্গে বেইমানি করলে আল্লাহ আমাদের ছেড়ে দেবেন না- ডা. শফিকুর রহমান গাজায় ২০২৩ সালের পর এতিম হয়েছে ৬০ হাজারেরও বেশি শিশু পুলিশও হবেন, দলীয় এজেন্ডাও বাস্তবায়ন করবেন—এটা হতে পারে না, বললেন হাসনাত হবিগঞ্জ ছাত্রদলের সভাপতিসহ শতাধিক ব্যক্তিকে আসামি করে এনসিপির মামলা মিরাজ বাদ, সাদা বলের দুই ফরম্যাটের অধিনায়ক লিটন ওসমানীনগরে এনসিপির পদযাত্রা ঘিরে শঙ্কা, রাজনৈতিক অঙ্গনে উত্তেজনা সিলেটসহ দেশের বিভিন্ন স্থানে টানা ৫ দিন ভারি বর্ষণ হতে পারে হাম উপসর্গে প্রাণ গেল আরও ৩ শিশুর মালয়েশিয়ার মানবসম্পদমন্ত্রীর সঙ্গে বৈঠকে অভিবাসন প্রক্রিয়া টেকসইয়ে গুরুত্বারোপ ছাত্রদল-এনসিপির পাল্টাপাল্টি কর্মসূচি, হবিগঞ্জে ১৪৪ ধারা জারি ইউএনওকে সংবর্ধনা দিলেন জামায়াত এমপি এখনো পুড়ছে সিলেট, যেমন থাকবে বুধবারের আবহাওয়া

আ.লীগ নেতাকে ধরতে গিয়ে বিএনপি কর্মীর মৃত্যু

Reporter Name / ১৮৪ Time View
Update : রবিবার, ২৫ জানুয়ারি, ২০২৬

253

হবিগঞ্জের মাধবপুরে এক আওয়ামী লীগ নেতাকে ধরতে গিয়ে পুলিশের দৌড়ঝাঁপের মধ্যে পড়ে অসুস্থ হয়ে প্রাণ হারালেন বিএনপির এক কর্মী।

শনিবার (২৪ জানুয়ারি) উপজেলার ধর্মঘর ইউনিয়নের হরষপুর স্টেশনের দক্ষিণ পাশে একটি ঈদগাহ মাঠে এ ঘটনা ঘটে। মারা যাওয়া আব্বাস উদ্দিন স্থানীয় বিএনপির কর্মী এবং ধর্মঘর ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক আরিফুল হকের চাচা।

স্থানীয় সূত্রে জানা গেছে, দুই গ্রামের মধ্যে সংঘটিত একটি মারামারির ঘটনায় সালিশ বৈঠক করছিলেন ধর্মঘর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা ফারুক আহমেদ ফারুক। এ সময় কাশিমনগর পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই মিজানুর রহমানের নেতৃত্বে পুলিশের একটি দল তাকে ও আরও কয়েকজনকে গ্রেফতারের উদ্দেশ্যে ঘটনাস্থলে পৌঁছায়।

পুলিশ উপস্থিত হলে স্থানীয় লোকজন বাধা দিলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। পরে মাধবপুর থানা থেকে অতিরিক্ত পুলিশ ঘটনাস্থলে গেলে এলাকাজুড়ে দৌড়াদৌড়ি শুরু হয়। এই সময় বিএনপি কর্মী ও স্থানীয় কৃষক আব্বাস উদ্দিনও তাকে আটকানোর চেষ্টা করেন। দৌড়ঝাঁপের মধ্যে হঠাৎ অসুস্থ হয়ে মাটিতে লুটিয়ে পড়েন তিনি। পরে তাকে দ্রুত উদ্ধার করা হলেও তিনি হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে মারা যান। তার স্বজনরা জানিয়েছে, একই দিনে তার জানাজা ও দাফন সম্পন্ন হয়েছে।

উপজেলা যুবদলের নেতা সাইফুজ্জামান টিটু বলেন, আব্বাস উদ্দিন বিএনপির একজন নিবেদিতপ্রাণ কর্মী ছিলেন। ভিড় ও উত্তেজনাকর পরিস্থিতির মধ্যে তিনি হার্ট অ্যাটাকে মারা যান। এখানে পুলিশের কোনো সরাসরি দোষ ছিল না।

অন্যদিকে ধর্মঘর ইউনিয়নের গ্রাম পুলিশ শিবু সরকার জানান, পুলিশি পরিস্থিতি ও দৌড়ঝাঁপের ভয়ে তিনি অসুস্থ হয়ে পড়েন। ঘটনাটি অত্যন্ত দুঃখজনক ও অনাকাঙ্ক্ষিত। এ ঘটনায় এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd