• শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০১:৪৭ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
জুমার আজানের পর যে কাজগুলো করা নিষেধ অস্ট্রেলিয়ায় শান্তর ‘মিশন রেসপেক্ট’ প্রশাসককে সঙ্গে নিয়ে রাতের নগর ব্যবস্থাপনা যাচাই করলেন প্রধানমন্ত্রী লন্ডনে নাজেহাল পলাতক আ.লীগ নেতা রেজাউল, পালিয়ে যান হাছান মাহমুদ ১১ দলীয় ঐক্যের লিয়াঁজো কমিটির বৈঠক অনুষ্ঠিত প্রতিবন্ধী ৩ ব্যক্তির হাতে নিয়োগপত্র তুলে দিলেন প্রধানমন্ত্রী স্থানীয় নির্বাচনে স/ন্ত্রা/স দিয়ে ভোট দ*খ*লের চেষ্টা হবে: নাহিদ ইসলাম শহীদ তুরাব স্মরণে জার্নালিস্ট এসোসিয়েশন এর বৃক্ষরোপণ বালাগঞ্জে নির্মাণাধীন স্কুল ভবন নির্মাণে ব্যাপক অনিয়মের অভিযোগ কুলাউড়ায় সরকারি বীজসহ বিক্রেতা আটক, ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড সিলেটে রাস্তা পারাপারের সময় অটোরিকশার ধাক্কায় স্কুলশিক্ষকের মৃত্যু হাম উপসর্গে আরো ৪ মৃত্যু, আক্রান্ত ১০০৫ জুলাইযোদ্ধাদের সঙ্গে বেইমানি করলে আল্লাহ আমাদের ছেড়ে দেবেন না- ডা. শফিকুর রহমান গাজায় ২০২৩ সালের পর এতিম হয়েছে ৬০ হাজারেরও বেশি শিশু পুলিশও হবেন, দলীয় এজেন্ডাও বাস্তবায়ন করবেন—এটা হতে পারে না, বললেন হাসনাত হবিগঞ্জ ছাত্রদলের সভাপতিসহ শতাধিক ব্যক্তিকে আসামি করে এনসিপির মামলা মিরাজ বাদ, সাদা বলের দুই ফরম্যাটের অধিনায়ক লিটন ওসমানীনগরে এনসিপির পদযাত্রা ঘিরে শঙ্কা, রাজনৈতিক অঙ্গনে উত্তেজনা সিলেটসহ দেশের বিভিন্ন স্থানে টানা ৫ দিন ভারি বর্ষণ হতে পারে হাম উপসর্গে প্রাণ গেল আরও ৩ শিশুর

এইডসে মায়ের মৃত্যু, একাই ঘণ্টার পর ঘণ্টা মরদেহ পাহারা দিলো নাবালক ছেলে

Reporter Name / ১৮৪ Time View
Update : রবিবার, ১৮ জানুয়ারি, ২০২৬

278

এইচআইভি (এইডস) ও যক্ষ্মায় আক্রান্ত হয়ে এক নারী মারা যাওয়ার পর প্রতিবেশী ও আত্মীয়স্বজনরা মুখ ফিরিয়ে নিয়েছিলেন। তবে কেউ না আসলেও নাবালক ছেলে সরেনি মৃত মায়ের পাশ থেকে। স্বজনরা না থাকায় একাই সারারাত মায়ের মরদেহ পাহারা দিয়েছে ১০ বছর বয়সী ছেলে। ঘটনাটি ঘটেছে ভারতের উত্তরপ্রদেশের এটা জেলায়। খবর টাইমস অব ইন্ডিয়ার।

জানা গেছে, মায়ের মরদেহের পাশে হাসপাতালের মেঝেতে বসে থাকা ছেলের হৃদয়বিদারক সেই ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমেও ভাইরাল হয়েছে। জানা গেছে, যক্ষ্মা ও এইচআইভিতে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় ৫২ বছর বয়সী ওই নারী গত বুধবার এটা জেলা হাসপাতালে মারা যান। বৃহস্পতিবার আত্মীয়স্বজন বা প্রতিবেশীদের কাছ থেকে কোনও সাহায্য না পেয়ে নাবালক ছেলে একাই মৃতদেহ নিয়ে ময়নাতদন্ত কেন্দ্রে যায়। সেখানে মায়ের মরদেহের পাশে ঘণ্টার পর ঘণ্টা বসে ছিল সে। পরে খবর পেয়ে ঘটনাস্থলে আসে পুলিশ। তারাই ওই নারীর ময়নাতদন্ত ও শেষকৃত্যের ব্যবস্থা করে।

আরও পড়ুন: ইন্দোনেশিয়ায় নিখোঁজ বিমানের ধ্বংসাবশেষ উদ্ধার, এখনও সন্ধান মেলেনি ১০ জনের

প্রতিবেদনে জানানো হয়েছে, এটার বীরাঙ্গনা অবন্তী বাই মেডিকেল কলেজে ভর্তি করা হয়েছিল ওই নারীকে। তার স্বামীও গত বছর এইচআইভিতে আক্রান্ত হয়ে মারা যান।

ওই নারীর ১০ বছর বয়সী ছেলে সাংবাদিকদের জানিয়েছে, তার বাবার এইচআইভি ধরা পড়ার পর সামাজিকভাবে তাদের পরিবারকে বয়কট করা হয়েছিল। সবাই তাদের সঙ্গে কথা বলা বন্ধ করে দিয়েছিল। বাবার মৃত্যুর পর তার মা অসুস্থ হয়ে পড়ায় সে পড়াশোনা ছেড়ে দিতে বাধ্য হয়েছে।

পুলিশ জানিয়েছে, মরদেহের সঙ্গে একা এক বালকের বসে থাকার খবর পেয়ে সঙ্গে সঙ্গে একজন সাব-ইন্সপেক্টর এবং একজন কনস্টেবলকে ঘটনাস্থলে পাঠানো হয়। পরে পুলিশই ওই নারীর সৎকারের ব্যবস্থা করেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd