• রবিবার, ০৫ জুলাই ২০২৬, ১১:০৫ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
সিলেট-ম্যানচেস্টার সরাসরি ফ্লাইট ফের চালু বাংলাদেশ-যুক্তরাষ্ট্র সম্পর্ককে প্রকৃত অংশীদারিত্বে রূপান্তরের আহ্বান বিরোধীদলীয় নেতার আজও খামেনির প্রতি সর্বসাধারণের শ্রদ্ধা, প্রতিশোধের বার্তা ইরানের সিলেটে তীব্র গরমের মধ্যে বেড়েছে লোডশেডিং নরওয়ের বিপক্ষে ৯০ মিনিট খেলতে প্রস্তুত নেইমার, জানালেন আনচেলত্তি এমবাপ্পের একমাত্র গোলে কোয়ার্টার ফাইনালে ফ্রান্স, বিদায় প্যারাগুয়ের গোয়াইনঘাটে মাদকের বিরুদ্ধে কঠোর নীতি ঘোষণা নবাগত ওসি ওমর ফারুকের সড়ক পরিবহন সমন্বয় কমিটিকে অবৈধ দাবি করে প্রত্যাখ্যান আ. লীগ আর কোনোদিন বাংলাদেশে রাজনীতি করতে পারবে না : স্বরাষ্ট্রমন্ত্রী নতুন ভোটার হওয়ার সময় বাড়লো নিজ সন্তানকে মুখ চেপে-অ্যাসিড খাইয়ে মারে বাবা-মা, প্রচার করে আত্মহত্যা হিসেবে গোয়াইনঘাট থানার নবাগত ওসি ওমর ফারুকের যোগদান নিজাম তরফদার সহ ৩ অধ্যক্ষের সংবর্ধনা শনিবার। একমাসে ৭৫ চালকের ৭৮ পয়েন্ট কাটল বিআরটিএ হামের উপসর্গে একদিনে আরও ৫ জনের মৃত্যু নিজাম তরফদার সহ ৩ অধ্যক্ষের সংবর্ধনা শনিবার। খামেনির কফিন যাবে কারবালায়, ইরানের মাশহাদে শেষ জানাজা-দাফন জুলাই নিয়ে নিলোফার বক্তব্য ঘৃণাভরে প্রত্যাখ্যান ছাত্রদল সভাপতির জকিগঞ্জে চাচাতো ভাইকে ছুরি মেরে হত্যা, যুবক গ্রেফতার রাতের আঁধারে হাজারো মানুষকে বাংলাদেশে ঠেলে পাঠাচ্ছে ভারত, অধিকাংশই মুসলিম

এমবাপ্পের একমাত্র গোলে কোয়ার্টার ফাইনালে ফ্রান্স, বিদায় প্যারাগুয়ের

Reporter Name / ১৮ Time View
Update : রবিবার, ৫ জুলাই, ২০২৬

26
প্যারাগুয়ের শক্ত রক্ষণ ভাঙতে দীর্ঘ সময় হিমশিম খেতে হয়েছে ফ্রান্সকে। শেষ পর্যন্ত ভিএআরের সহায়তায় পাওয়া পেনাল্টি থেকে অধিনায়ক কিলিয়ান এমবাপ্পের করা একমাত্র গোলেই জয় নিশ্চিত করে কোয়ার্টার ফাইনালে উঠেছে দিদিয়ের দেশমের দল। শেষ আটে তাদের প্রতিপক্ষ মরক্কো।
রোববার (৫ জুলাই) ফিলাডেলফিয়ায় অনুষ্ঠিত ২০২৬ বিশ্বকাপের শেষ ষোলোর ম্যাচে প্যারাগুয়েকে ১-০ গোলে হারিয়েছে ফ্রান্স।
শুরু থেকেই বলের নিয়ন্ত্রণ নিজেদের দখলে রাখে ফ্রান্স। তবে পাঁচ ডিফেন্ডারের ঘন রক্ষণে ফরাসিদের আক্রমণ বারবার আটকে যায়। অন্যদিকে প্যারাগুয়ে সুযোগ পেলেই দ্রুত পাল্টা আক্রমণে ওঠার চেষ্টা করলেও গোলের মতো সুযোগ তৈরি করতে পারেনি।
প্রথম ১৫ মিনিটে বলের দখলে আধিপত্য দেখালেও গোলমুখে তেমন হুমকি দিতে পারেনি ফ্রান্স। ১৭ মিনিট পর্যন্ত তারা কোনো শটই নিতে পারেনি। ২২তম মিনিটে মানু কোনের দূরপাল্লার শট ডিফেন্ডারের গায়ে লেগে কর্নার হলে ম্যাচে প্রথম শটের দেখা পায় তারা।
৩১তম মিনিটে ম্যাচের সেরা সুযোগটি নষ্ট করেন কিলিয়ান এমবাপ্পে। রক্ষণভাগের ফাঁক গলে হেডের সুযোগ পেলেও লক্ষ্যভেদ করতে পারেননি ফরাসি অধিনায়ক। এরপরও কর্নার ও আক্রমণের সংখ্যা বাড়লেও প্যারাগুয়ের গোলরক্ষক গিল এবং রক্ষণভাগ দৃঢ়তা ধরে রাখে।
বিরতির আগ পর্যন্ত ফ্রান্সের একের পর এক আক্রমণ প্রতিহত করে গোলশূন্য সমতায় প্রথমার্ধ শেষ করে দক্ষিণ আমেরিকার দলটি।
বিরতির পর আরও আক্রমণাত্মক হয়ে ওঠে ফ্রান্স। ৫৫তম মিনিটে কোনের শক্তিশালী দূরপাল্লার শট দুর্দান্ত দক্ষতায় ফিরিয়ে দেন গিল। এরপরও একাধিক কর্নার পেলেও গোলের দেখা পাচ্ছিল না ইউরোপের দলটি।৬০তম মিনিটে ইনজুরিতে এনসিসো মাঠ ছাড়লে প্যারাগুয়ের আক্রমণের ধার কিছুটা কমে যায়। অন্যদিকে বদলি হিসেবে নেমে দেজিরে দুয়ে ফ্রান্সের আক্রমণে নতুন গতি আনেন।
৬৫তম মিনিটে দুয়ে বক্সের ভেতরে ফাউলের শিকার হলে ভিএআরের পর অন-ফিল্ড রিভিউ দেখে পেনাল্টির সিদ্ধান্ত দেন রেফারি। ৬৯তম মিনিটে স্পটকিক থেকে গিলকে ভুল পথে পাঠিয়ে স্বভাবসুলভ শান্ত ফিনিশে গোল করেন এমবাপ্পে। চলমান বিশ্বকাপে এটি তার সপ্তম গোল। তাতে গোল্ডেন বুটের দৌড়ে লিওনেল মেসিকে আরও একবার স্পর্শ করেন তিনি। সব মিলিয়ে ১৯ গোল করে বিশ্ব আসরে সর্বকালের সর্বোচ্চ গোলস্কোরারের তালিকাতেও মেসির পেছনে রয়েছেন এ ফরাসি। আর্জেন্টাইন তারকার গোল সংখ্যা ২০।
এদিকে গোল হজমের পর রক্ষণাত্মক কৌশল ছেড়ে আক্রমণে ওঠে প্যারাগুয়ে। তবে উইলিয়াম সালিবা ও দায়ো উপামেকানোর নেতৃত্বে ফ্রান্সের রক্ষণ তাদের বড় কোনো সুযোগ তৈরি করতে দেয়নি। ৮২তম মিনিটে দূরপাল্লার ফ্রি-কিক থেকে আসা হেড সহজেই ধরে ফেলেন মাইক মেনিয়াঁ।শেষদিকে ব্যবধান বাড়ানোর সুযোগও পেয়েছিল ফ্রান্স। ৮৮তম মিনিটে এমবাপ্পের শট এবং যোগ করা সময়ের সপ্তম মিনিটে তার পরপর দুটি প্রচেষ্টা অসাধারণ দক্ষতায় রুখে দেন গিল।
অন্যদিকে শেষ মুহূর্তে প্যারাগুয়ে কয়েকটি আক্রমণ চালালেও সমতায় ফিরতে পারেনি। শেষ বাঁশির পর দুই দলের খেলোয়াড়দের মধ্যে কিছুটা উত্তেজনা তৈরি হলেও বড় কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি।
একমাত্র গোলে জয় নিয়ে কোয়ার্টার ফাইনালে জায়গা নিশ্চিত করেছে ফ্রান্স। শেষ আটে তাদের প্রতিপক্ষ হবে মরক্কো, যারা শেষ ষোলোতে কানাডাকে ৩-০ গোলে হারিয়ে উঠেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd