• বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫৭ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
সৎ ও যোগ্য নেতৃত্ব ছাড়া দেশের কাঙ্ক্ষিত পরিবর্তন সম্ভব নয়-ড. নূরুল ইসলাম বাবুল সিলেটে মন্ত্রীর বাসায় বিএনপির কার্যালয়: উদ্বোধনে দাওয়াত পাননি কাইয়ুম-লোদীসহ অনেক নেতা বিদেশের মাটিতে ইতিহাস গড়লেন তাওহীদ হৃদয় সারাদেশে শুরু হতে যাচ্ছে বিশেষ অভিযান: র‍্যাব মহাপরিচালক লিটনের নেতৃত্বে এশিয়ান গেমসের বাংলাদেশ দল ঘোষণা ট্রাইব্যুনালে প্রত্যক্ষদর্শী মাঝির সাক্ষ্য : পেট চিরে সিমেন্টের বস্তা বেঁধে নদীতে লাশ ফেলতেন জিয়াউল আহসান ওসমানীনগরে মহাসড়কে গাড়ির ধাক্কায় নিহত ১ সিলেটে ট্রিপল মার্ডার: ‘স্বরাষ্ট্রমন্ত্রীর আশ্বাসে’ আশা, সুষ্ঠু বিচার না হলে পরবর্তী সিদ্ধান্ত আসিফ মাহমুদসহ ৪ জনের দুর্নীতির সত্যতা পেয়েছে দুদক ঢাকা-সিলেট মহাসড়কে অজ্ঞাত গাড়ির ধাক্কায় ব্যবসায়ী নিহত ভারতসহ তিন দেশের কাছে বন্যার ক্ষতিপূরণ চাইল নেপাল ওসমানী হাসপাতাল: নির্ধারিত সময়ে আসেন না বেশিরভাগ চিকিৎসক, আগেই চলে যান ৯০% বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী: যে পথ পেরিয়ে আবার রাষ্ট্রক্ষমতায়, সামনে যে পরীক্ষা প্রধানমন্ত্রীর পোনা অবমুক্তকরণে মরা মাছ, আসলে কী ঘটেছিল মব সংস্কৃতি দমনে সরকার কঠোর: সিলেটে স্বরাষ্ট্রমন্ত্রী মোগলাবাজার থানার ওসি মনির প্রত্যাহার তারেক রহমানের নেতৃত্বে নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয়।মাধবপুরে সৈয়দ মোঃফয়সল। শিগগিরই প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাতের প্রত্যাশা ট্রাম্পের জামায়াতে যোগ দেওয়া ৬৫০ জনের মধ্যে সাবেক বিচারপতি, সেনা কর্মকর্তা, কওমি আলেম, ফুটবলার ৯ দফা নিয়ে ইসিতে জামায়াত নেতারা, দাবিতে যা রয়েছে

ওসমানী হাসপাতাল: নির্ধারিত সময়ে আসেন না বেশিরভাগ চিকিৎসক, আগেই চলে যান ৯০%

Reporter Name / ১১ Time View
Update : বুধবার, ২ সেপ্টেম্বর, ২০২৬

15

সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের বেশিরভাগ চিকিৎসক নির্ধারিত সময়ে হাসপাতালে আসেন না। আবার দেরি করে এসেও নির্ধারিত সময়ের আগেই হাসপাতাল ছেড়ে চলে যান অনেকে। এতে সেবা বঞ্চিত হচ্ছেন রোগীরা।

হাসপাতালের ইনডোর ও আউটডোর দুই বিভাগেই চিকিৎসকদের দেরি করে আসা ও আগেভাগে চলে যাওয়ার প্রবণতা পরিলক্ষিত হয়েছে।

রোগীদের পক্ষ থেকে বিভিন্ন সময় এমন অভিযোগ জানানো হচ্ছে। তবে এবার হাসপাতাল পরিচালকের একটি নোটিশেও উঠে এসেছে বিষয়টি। মঙ্গলবার (১ আগস্ট) ওসমানী হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল উমর রাশেদ মুনির স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে চিকিৎসকদের নির্ধারিত সময়ে হাসপাতালে উপস্থিতি ও প্রস্থান নিশ্চিতের নির্দেশনা দেওয়া হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, চিকিৎসকদের জন্য হাসপাতালে প্রবেশের নির্ধারিত সময় সকাল ৮টা এবং প্রস্থানের দুপুর ২টা ৩০ মিনিট। তবে সাম্প্রতিক বায়োমেট্রিক উপস্থিতির তথ্য পর্যালোচনায় উপস্থিতি ও প্রস্থানের ক্ষেত্রে অসঙ্গতি পাওয়া গেছে।

বায়োমেট্রিক তথ্য অনুযায়ী, সকাল ৯টার পর কর্মস্থলে উপস্থিত হওয়ার হার বহির্বিভাগে ৪৮ শতাংশ এবং অন্তর্বিভাগে ৬৫ শতাংশ। অর্থাৎ নির্ধারিত সময় সকাল ৮টার এক ঘণ্টা পরও উল্লেখযোগ্যসংখ্যক চিকিৎসক কর্মস্থলে উপস্থিত হচ্ছেন।

অন্যদিকে, নির্ধারিত সময় দুপুর ২টা ৩০ মিনিটের আগেই কর্মস্থল ত্যাগের প্রবণতাও বেশ বেশি। তথ্য অনুযায়ী, বহির্বিভাগের ৯৬ শতাংশ এবং অন্তর্বিভাগের ৯০ শতাংশ চিকিৎসক নির্ধারিত সময়ের আগেই কর্মস্থল ত্যাগ করছেন।

হাসপাতাল কর্তৃপক্ষ বলছে, চিকিৎসাসেবা সুষ্ঠু ও নিরবচ্ছিন্নভাবে পরিচালনা, দাপ্তরিক শৃঙ্খলা এবং জবাবদিহিতা নিশ্চিত করার লক্ষ্যে চিকিৎসকদের নির্ধারিত সময় যথাযথভাবে অনুসরণ করা জরুরি।

এ কারণে বিজ্ঞপ্তিতে সব চিকিৎসককে সকাল ৮টায় যথাসময়ে কর্মস্থলে উপস্থিত হয়ে বায়োমেট্রিক অ্যাটেনড্যান্সে উপস্থিতি নিশ্চিত এবং দুপুর ২টা ৩০ মিনিটের আগে কর্মস্থল ত্যাগ না করার নির্দেশ দেওয়া হয়েছে।

হাসপাতাল কর্তৃপক্ষ আরও জানিয়েছে, বিষয়টি আপাতত প্রাথমিক সতর্কীকরণ হিসেবে বিবেচনা করা হচ্ছে। ভবিষ্যতে নির্ধারিত সময়ে কর্মস্থলে উপস্থিতি ও প্রস্থানের ক্ষেত্রে একই ধরনের ব্যত্যয় পুনরায় পরিলক্ষিত হলে সরকারি কর্মচারী (নিয়মিত উপস্থিতি) বিধিমালা, ২০১৯ অনুযায়ী বিধি মোতাবেক ব্যবস্থা নেওয়া হবে।

বিজ্ঞপ্তিতে চিকিৎসকদের দায়িত্বশীলতার সঙ্গে নির্ধারিত কর্মঘণ্টা অনুসরণ করে রোগীদের চিকিৎসাসেবা নিশ্চিত করার ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।

এ ব্যাপারে বুধবার ওসমানী হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল উমর রাশেদ মুনিনের সাথে মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd