• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৭:৪০ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
সিলেটে বেড়েছে মশার উপদ্রব, ফগার মেশিন হাতে মশক নিধনে সিসিক প্রশাসক সিলেটে ছাত্রলীগের মিছিল প্রস্তুতি, আ ট ক ২ আইজিপির দায়িত্ব থেকে অতি দ্রুত সরে যাওয়া উচিত: নাহিদ ইসলাম বাংলাদেশের রপ্তানি পণ্যের বহুমুখীকরণে জাপানের সহযোগিতা চান প্রধানমন্ত্রী টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ, একাদশে নেই মুশফিক রক্তাক্ত ২৮ অক্টোবর আজ, লগি-বৈঠার তাণ্ডবে নিহত হন ১৩ জন ফায়ার সার্ভিসকে বিশ্বমানের করতে হবে : বাণিজ্যমন্ত্রী বড়লেখায় মাত্র ৯০ টাকার জন্য প্রাণ গেল দর্জির প্রশাসনিক বা রাজনৈতিক হস্তক্ষেপে প্রেসক্লাব বিলুপ্ত করা যাবে না নিপ্পন ফাউন্ডেশন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের আমন্ত্রণে নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী সরকার অনুমতি দিলে ক্রসফায়ার করতেও পিছপা হবে না পুলিশ: আইজিপি জামিন মেলেনি আখতারুজ্জামানের সিলেটে তরুণ-তরুণীর ছবি ছড়িয়ে ধর্মীয় পরিচয়ে হেনস্তা, মেহমান রেস্টুরেন্টের দুই কর্মী গ্রেপ্তার সাড়ে ৩৪ হাজার প্রধান শিক্ষক নিয়োগের উদ্যোগ ট্রাকচালক হোসেন হত্যায় হাসিনাসহ ৩৪ জনের বিচার শুরু শাদাবের সেঞ্চুরিতে পাকিস্তানের অবিশ্বাস্য জয়, শেষ জুটিতে রেকর্ড এশিয়ার সেরা ২০ সমুদ্রসৈকতের তালিকায় কক্সবাজার কি আছে শাহজালাল মাজারের দানবাক্সে আরও মিললো ৮৯ লাখ টাকা, মিলেছে বিদেশি মুদ্রা-স্বর্ণ-রুপা জুড়ী-বড়লেখা সীমান্তে তিন দিনে ৩০ জনকে পুশ-ইনের চেষ্টা, প্রতিহত করলো বিজিবি বাংলাদেশ সাফ দলে দুই নতুন মুখ রোনান ও মাহি

কুমিল্লার উজ্জ্বল জয় করলেন হিমালয়ের তিন ভয়ংকর ট্রেইল!

Reporter Name / ১১২ Time View
Update : মঙ্গলবার, ২ ডিসেম্বর, ২০২৫
Screenshot

164

বরফে ঢেকে থাকা বিপজ্জনক ট্রেইল যেখানে হাঁটা-ই কঠিন, সেখানে সাইকেল নিয়ে সামনে এগিয়ে গেলেন কুমিল্লার যুবক আরিফুর রহমান উজ্জ্বল। দুই মাসেরও কম সময়ে জয় করেছেন হিমালয়ের তিনটি দুর্গম পথ মানাসলু সার্কিট, অন্নপূর্ণা সার্কিট ও এভারেস্ট বেজক্যাম্প থ্রি পাস। একই সফরে তিন ট্রেইল জয়ের এ ঘটনা সম্ভাব্য এক বিশ্বরেকর্ড বলেই মনে করছেন অনেকে।

উজ্জ্বলের ‘দুরন্ত হিমালয়ান এক্সপিডিশন’-এর প্রথম গন্তব্য ছিল মানাসলু সার্কিট। মোট দূরত্ব ১৭৪ কিলোমিটার, সর্বোচ্চ উচ্চতা ১৭,৩৯০ ফুট। কাদাযুক্ত পথ, তীব্র ঠান্ডা আর বরফের বাধা টপকে ১১ দিনে জয় করেন লারকে পাস।

পরের চ্যালেঞ্জ ছিল ৩০৫ কিলোমিটারের অন্নপূর্ণা সার্কিট। ১৭,৭৭৯ ফুট উচ্চতার থরংলা পাস যা পৃথিবীর সর্বোচ্চ ট্রেকিং পাস। মাত্র ৯ দিনে পার হন উজ্জ্বল।

একই সফরে তিনি পৌঁছান ১৬,৫৫৭ ফুট উচ্চতায় অবস্থিত তিলিচো লেকে, যা বিশ্বের দ্বিতীয় সর্বোচ্চ লেক।
শেষ অংশে তাকে মোকাবিলা করতে হয়েছে হিমালয়ের সবচেয়ে বিপজ্জনক ট্রেইল এভারেস্ট থ্রি পাস ও এভারেস্ট বেজক্যাম্প। বরফে ঢাকা রিজ, হিমশীতল রাত, অক্সিজেন স্বল্পতা ও তীব্র বাতাস সবই ছিল পথরোধ করে।

৩৪০ কিলোমিটার এই রুটে কখনো সাইকেল চালিয়ে, কখনো কাঁধে নিয়ে, আবার কখনো ঠেলে এগোতে হয়েছে তাকে। এভারেস্ট থ্রি পাসের মধ্যে কংমালা পাসের উচ্চতা ১৮,০৬৩ ফুট, চোলাপাসের উচ্চতা ১৮,২৬৫ ফুট এবং রেঞ্জুলা পাসের উচ্চতা ১৮,৬৮৬ ফুট ছিল। এইছাড়া এভারেস্ট বেজক্যাম্পের উচ্চতা ছিল ১৮,০৭৬ ফুট। এভারেস্ট থ্রি পাস ও এভারেস্ট বেজক্যাম্প শেষ করতে তার সময় লেগেছে ২২ দিন।
আরিফুর রহমান উজ্জ্বল বলেন, ২০২১ সালে কোভিড-১৯ এ আক্রান্ত হন তিনি। নার্ভে সমস্যা দেখা দেয় এবং একই সময়ে তিনি হারান পরিবারের তিন সদস্যকে। স্বাভাবিক জীবনে ফেরার শক্তি খুঁজে পান সাইক্লিংয়ে। সেই শক্তিই একসময় তাকে নিয়ে যায় পৃথিবীর ছাদ হিমালয়ের পাসগুলোর শীর্ষে।
কুমিল্লা সদর উপজেলার দক্ষিণ দুর্গাপুর ইউনিয়নের বাসিন্দা তিনি। তার বাবা ছাদেকুর রহমান কুমিল্লা মডার্ন স্কুলের সাবেক শিক্ষক, বর্তমানে আমেরিকা প্রবাসী। উজ্জ্বল পড়েছেন কুমিল্লা জিলা স্কুল ও ভিক্টোরিয়া কলেজে। বর্তমানে তিনি বিবাহিত ও দুই সন্তানের জনক।
বরফ, বাতাস আর মৃত্যুঝুঁকি সবকিছুকে জয়ের ধারায় রেখে হিমালয়ের উচ্চতায় দাঁড়িয়ে বাংলাদেশের পতাকা ওড়িয়েছেন কুমিল্লার এই যুবক। তার এই অর্জন শুধু ব্যক্তিগত না, এটি এক নতুন প্রজন্মের প্রেরণার গল্প।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd