• সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০১:০০ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
ইসলামী আন্দোলনের এক অকুতোভয় সিপাহসালার শহীদ মুজাহিদ প্রধানমন্ত্রীর সঙ্গে কাল বৈঠকে বসছে এনসিপি, থাকছেন নাহিদসহ চার নেতা ভূকশিমইলে ‘গড়বো কুলাউড়া’র দিনব্যাপী ফ্রি স্বাস্থ্যসেবা ক্যাম্প দূরত্ব ঘোচাতে চায় সরকার, দাবি পূরণের শর্তে অনড় জামায়াত-এনসিপি শেষ মুহূর্তের নাটকীয়তায় আফগানিস্তানকে হারাল বাংলাদেশ বাংলাদেশকে তাঁবেদার রাষ্ট্র হতে দেওয়া হবে না: প্রধানমন্ত্রী সিলেটে রাতে মোটরসাইকেল চলাচলে পুলিশের বিধিনিষেধ দুই লাখ ১৭ হাজার টাকা দিয়ে গোপালগঞ্জ থেকে ছাড়া পান বিএনপি নেতা পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বাসভবন পরিদর্শনে জামায়াতের প্রতিনিধি দল সন্ত্রাসীদের পাসপোর্ট নয়, হ্যান্ডকাফ লাগে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী অস্ট্রেলিয়া ও মালয়েশিয়া সফরে গেলেন জামায়াত আমির সিলেটে পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বাসার সামনে অগ্নিসংযোগ প্রধানমন্ত্রীর সঙ্গে বিরোধীদলীয় নেতার বৈঠক প্রধানমন্ত্রীর চেয়েও বেশি সময় ভাষণ দিলেন বিরোধীদলীয় নেতা একটি দেশবিরোধী অপশক্তি গৃহযুদ্ধ সৃষ্টির পাঁয়তারা চালাচ্ছে: স্পিকার আওয়ামী লীগ কোনো রাজনৈতিক দল নয়, সন্ত্রাসী গোষ্ঠী-প্রধানমন্ত্রী পোশাক খাতে ন্যূনতম মজুরি ১৮,৫৭৮–২৪,২০৪ টাকা নির্ধারণের প্রস্তাব সিপিডির এইচএসসির ফল পুনর্মূল্যায়ন শেষ না হওয়া পর্যন্ত ভর্তি পরীক্ষা বন্ধ: হাইকোর্ট পাকিস্তানকে হারিয়ে দশম শিরোপা জিতল ভারত যুবদল নেতা নয়নকে গ্রেপ্তারের দাবি জামায়াত এমপির

খেয়েদেয়ে বিল না দিয়ে রেস্টুরেন্টে বসে থাকে ইসরায়েলিরা, সাইরেন বাজলেই উধাও

Reporter Name / ২৯৮ Time View
Update : শনিবার, ২৮ মার্চ, ২০২৬

405

যেকোনো হামলা বা জরুরি দুর্যোগে নাগরিকদের প্রাণ বাঁচাতে ইসরায়েলে সাইরেন বাজানোর নিয়ম আছে। সম্প্রতি ইরানের সাথে যুদ্ধ শুরু হওয়ার পর থেকে দেশটিতে হামলার ঝুঁকি বহুগুণ বেড়ে গেছে। ফলে প্রায়ই এই সতর্ক সংকেত বা সাইরেন বাজানো হচ্ছে। নিয়ম অনুযায়ী, সাইরেন শোনা মাত্রই যে যেখানে থাকুক, সবকিছু ফেলে দ্রুত নিরাপদ আশ্রয়ে যেতে হয়। তবে জর্ডানভিত্তিক সংবাদমাধ্যম রয়া নিউজের খবর বলছে, এই নিয়মের সুযোগ নিয়ে রেস্তোরাঁ বা শপিংমলের বিল ফাঁকি দিচ্ছে ইসরায়েলিরা।

প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েলিরা ইদানীং রেস্টুরেন্টে খেয়েদেয়ে বা শপিংমলে কেনাকাটা করে বিল না দিয়ে অপেক্ষা করতে থাকে। আকাশপথে ইরানি ক্ষেপণাস্ত্র বা হিজবুল্লাহর রকেট হামলার আশঙ্কায় যখনই সাইরেন বেজে উঠছে, তারা তড়িঘড়ি করে বিল না দিয়ে সটকে পড়ছে।

রেস্তোরাঁ মালিক ও ব্যবসায়ীদের অভিযোগ, কিছু মানুষ ইচ্ছাকৃতভাবে সাইরেন বাজার অপেক্ষায় বসে থাকে। সাইরেন বাজার পর যখন সাধারণ মানুষ আতঙ্কে নিরাপদ আশ্রয়ের জন্য ছোটাছুটি শুরু করে, তখন এই সুবিধাবাদীরা সেই ভিড় ও বিশৃঙ্খলার সুযোগ নিয়ে বিল না দিয়েই চম্পট দেয়।

নতুন এই আপদ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন ইসরায়েলি কর্তৃপক্ষ ও ব্যবসায়ীরা। তাদের মতে, যুদ্ধের এই সংকটকালে জরুরি সতর্কবার্তার এমন অপব্যবহার শুধু ব্যবসায়িক ক্ষতিই নয়, বরং সামাজিক জবাবদিহি ও জননিরাপত্তাকেও প্রশ্নবিদ্ধ করছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd