• শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০৬:০৩ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
১১ দলীয় ঐক্যের ৫ সেপ্টেম্বর লংমার্চ সফল করার আহ্বান জুলাই সনদ বাস্তবায়নে দ্রুত বিল আনা হবে, ওয়াদা স্বরাষ্ট্রমন্ত্রীর রবের সন্তুষ্টি ও জনগণের আস্থা অর্জন হবে দায়িত্বশীলদের লক্ষ্য : ফখরুল ইসলাম ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে প্রাণ হারালেন আরও ৪ জন বিরোধী দলের তীব্র বিরোধিতার মধ্যে সংসদে এসআরবি বিল উত্থাপন সিলেটের একটি আবাসিক হোটেলে অভিযান, নারী-পুরুষসহ ১০ আ ট ক শুক্রবার সিলেট আসছেন স্বাস্থ্যমন্ত্রী, যাবেন ওসমানী হাসপাতালে ভূমি মন্ত্রণালয় সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি হলেন সাইফুরপুত্র নাসের ডেঙ্গুতে ৪ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১২৫২ অটোরিকশায় লাগানো হ্যান্ডকাফসহ পুলিশ হেফাজত থেকে পালাল আসামি প্রতিমন্ত্রী হওয়ার পর প্রথমবারের মতো সিলেট আসছেন হুমায়ুন কবির ঢাকেশ্বরী মন্দিরের জমি আওয়ামী লীগ দখল করেছিল : স্বরাষ্ট্রমন্ত্রী দেশকে অস্থিতিশীল করতে অপতথ্য ছড়ানো হচ্ছে, সতর্ক থাকতে হবে বিরোধীদলীয় নেতার সঙ্গে বিকেএমইএ প্রতিনিধিদলের বৈঠক শাপলা চত্বরে গণহত্যা মামলা সাবেক মন্ত্রী ইনু, শাহরিয়ার কবিরসহ ১১ জন ট্রাইব্যুনালে সৎ ও যোগ্য নেতৃত্ব ছাড়া দেশের কাঙ্ক্ষিত পরিবর্তন সম্ভব নয়-ড. নূরুল ইসলাম বাবুল সিলেটে মন্ত্রীর বাসায় বিএনপির কার্যালয়: উদ্বোধনে দাওয়াত পাননি কাইয়ুম-লোদীসহ অনেক নেতা বিদেশের মাটিতে ইতিহাস গড়লেন তাওহীদ হৃদয় সারাদেশে শুরু হতে যাচ্ছে বিশেষ অভিযান: র‍্যাব মহাপরিচালক লিটনের নেতৃত্বে এশিয়ান গেমসের বাংলাদেশ দল ঘোষণা

চা বাগানের ড্রেনে পড়ে প্রাণ গেল নারী শ্রমিকের

Reporter Name / ২৪ Time View
Update : মঙ্গলবার, ১ সেপ্টেম্বর, ২০২৬

27

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে চা বাগানের ড্রেনে পড়ে এক নারী চা শ্রমিকের মৃত্যু হয়েছে। সোমবার রাত ১১টার দিকে উপজেলার ফিনলে টি কোম্পানির ভাড়াউড়া চা বাগানের ২৯ নম্বর সেকশনের পাশের ড্রেন থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

নিহত নারী শ্রমিকের নাম মীরা হাজরা (৩৮) ভাড়াউড়া চা বাগানের স্থায়ী চা শ্রমিক ছিলেন। তিনি একই বাগানের শ্রমিক দিপু হাজরার স্ত্রী। তাদের এক ছেলে ও এক মেয়ে রয়েছে।

এসব তথ্য নিশ্চিত করেছেন শ্রীমঙ্গল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক।

নিহতের পরিবারের সদস্যদের বরাতে ওসি জানান, প্রতিদিনের মতো সোমবার সকালে চা পাতা তুলতে বাগানের সেকশনে যান মীরা। বিকালে কাজ শেষে মাথায় চা পাতার বোঝা নিয়ে ওজন দেওয়ার জন্য ফেরার পথে ২৯ নম্বর সেকশনের পাশের একটি ড্রেনে পড়ে যান তিনি। পরে সন্ধ্যা পর্যন্ত মীরা বাড়িতে না ফেরায় পরিবারের সদস্যরা তার খোঁজ শুরু করেন। একপর্যায়ে রাত ১১টার দিকে ওই এলাকার ড্রেনে তাকে পড়ে থাকতে দেখা যায়।

ওসি জানান, এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে। মরদেহ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd