• সোমবার, ২৯ জুন ২০২৬, ০১:২৫ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
ভারতের ট্যুরিস্ট ভিসা চালু জুলাই আন্দোলনের মাস্টারমাইন্ড একক কেউ নন: বিরোধীদলীয় নেতা দুই বিদ্যুৎ কেন্দ্র বন্ধ, লোডশেডিং বাড়তে পারে দেশব্যাপী শিক্ষাপ্রতিষ্ঠানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করবেন আজ হামলা স্থগিতের ঘোষণা যুক্তরাষ্ট্র-ইরানের, মঙ্গলবার দোহায় ফের আলোচনা সাম্বা নাকি সামুরাই উৎসব আজ ব্রাজিল বনাম জাপান, কে টিকছে অন্তর্বর্তী সরকারের সময় সর্বোচ্চ দুর্নীতি হয়েছে— সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী সংস্কার বাস্তবায়ন না হলে বিএনপি সরকারের পতন হবে বিশিষ্ট সমাজসেবক দেওয়ান মসুদ রাজা চৌধুরীর ইন্তেকাল সিলেট অঞ্চলে বজ্রবৃষ্টি হতে পারে সিলেটের নতুন জেলা প্রশাসক রেজা হাসান ভূমিকম্প ও অপমৃত্যু থেকে বাঁচার দোয়া আর্জেন্টিনার খেলায় বিদ্যুৎ না থাকায় ক্ষোভ, পল্লী বিদ্যুৎ অফিসে হামলা বিড়ির দাম বাড়ানোয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ দিলেন মুজিবুর রহমান সাঁতরে স্কুলে যাতায়াত করা শিক্ষার্থীরা পেল নৌকা সিলেটে আওয়ামী সন্ত্রাসীদের এক ইঞ্চি জায়গাও ছাড়া হবে না জামায়াতের সর্বস্তরের জনশক্তিকে সর্বদা জনগণের পাশে দাঁড়াতে হবে-ড. নূরুল ইসলাম বাবুল ভেনেজুয়েলায় নিহতের সংখ্যা বেড়ে ৫৮৯, হাসপাতালে সরঞ্জাম সংকট দেম্বেলের হ্যাট্রিক, নরওয়েকে ৪-১ গোলে হারাল ফ্রান্স সীমান্তে বাংলাদেশী হত্যার বিচারে ভারতকে আন্তর্জাতিক আদালতের মুখোমুখি করতে হবে

জুলাই আন্দোলনের মাস্টারমাইন্ড একক কেউ নন: বিরোধীদলীয় নেতা

Reporter Name / ৪ Time View
Update : সোমবার, ২৯ জুন, ২০২৬

7

বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান বলেছেন, জুলাই আন্দোলনের মাস্টারমাইন্ড একক কেউ নন। মাস্টারমাইন্ড হলো বাংলাদেশের ১৮ কোটি মানুষ।

তিনি বলেন, একক কোনো মাস্টারমাইন্ড আমরা মানি না। রোববার জাতীয় সংসদে বাজেটের ওপর সাধারণ আলোচনায় পয়েন্ট অব অর্ডারে দাঁড়িয়ে তিনি এ কথা বলেন।

এর আগে বাজেট আলোচনায় অংশ নিয়ে জামালপুর-১ আসনের সরকারদলীয় সদস্য এম রশিদুজ্জামান মিল্লাত বলেন, বিরোধীদলীয় নেতা আমাদের সঙ্গে বলেছিলেন, এ আন্দোলনের প্রধান নায়ক তারেক রহমান। কাজেই যে বড় ধরনের বাজেট নিয়ে আপনারা চিন্তিত। কিন্তু এত চিন্তার কোনো কারণ নেই। ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট সম্পূর্ণ বাস্তবায়ন হবে।

এর জবাবে ডা. শফিকুর রহমান বলেন, ‘উনি আমার একটা বক্তব্যের উদ্ধৃতি দিয়েছেন। হ্যাঁ, আমি বক্তব্য রেখেছি, কিন্তু সময়টা আপনি সঠিকভাবে বলেননি। এ সময়টা ছিল ২৪ সালের এপ্রিল। আর পরিবর্তনটা হয়েছে ২৪-এর আগস্টে।’ যাদের নেতৃত্বে অভ্যুত্থান সফল হয়েছে, আমরা সবাই অন্তর থেকে তাদের সম্মান করি, ভালোবাসি। তাদের জায়গাটা ঠিক রাখতে হবে।

ডা. শফিকুর রহমান আরও বলেন, এমনকি ড. ইউনূস আমেরিকায় গিয়ে একজনকে মাস্টারমাইন্ড বলেছিলেন। আমি তার ওই কথার প্রতিবাদ করে বলেছিলাম, আন্দোলনের একক কোনো মাস্টারমাইন্ড আমরা মানি না। আমাদের যুব সমাজকে কৃতিত্ব দিতে চাই। আর মাস্টারমাইন্ড হলো বাংলাদেশের ১৮ কোটি মানুষ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd