• বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০২:২৪ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
ডিসেম্বরে বিনা খরচে মালয়েশিয়া যাচ্ছেন ১১২ জন দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়ে আসছে চা শ্রমিকদের ভোটের দিন ডিসেম্বরেই জেঁকে বসবে শীত, ৬টি শৈত্যপ্রবাহের আশঙ্কা জাপানের সাথে চুক্তির আড়ালে অন্য দেশকে করিডোর দেওয়ার ষড়যন্ত্রের কথা শোনা যাচ্ছে দুই-একটা সিম্বলিক ঘটনায় আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হয় না: স্বরাষ্ট্রমন্ত্রী আইনশৃঙ্খলা রক্ষায় সরকার পুরোপুরি ব্যর্থ: নাহিদ ইসলাম সরকার ব্যর্থ হলে বিরোধী দল বসে থাকবে না: সংসদে জামায়াত আমির রাতারগুলে সভা করেন রনজিত সরকার, শিক্ষা সফরের নামে রিসোর্ট ভাড়া বিরোধীদলীয় নেতার সঙ্গে আর্জেন্টিনা রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ হবিগঞ্জে ইজিবাইক থেকে গাঁজাসহ যুবক আটক নিষিদ্ধ আ.লীগ নিয়ে গণমাধ্যমকে সতর্ক করলেন তথ্য প্রতিমন্ত্রী শেখ হাসিনাকে ফেরাতে আইনি জটিলতা দেখে না সরকার নিষিদ্ধ ছাত্রলীগের সহিংসতা ঠেকাতে চট্টগ্রামে জামায়াতের মোটরসাইকেল শোডাউন হাসিনার আবেদন হাস্যকর: পররাষ্ট্র প্রতিমন্ত্রী জুলাই গণঅভ্যুত্থানের মাধ্যমে পুনরায় গণতন্ত্রের অগ্রযাত্রা সূচিত হয়েছে: স্পিকার সিলেটে আলোর উৎসবে পটকার ত্রাস, ক্ষোভ-বিরক্তি হবিগঞ্জে গানের অনুষ্ঠানের অনুমতি না দেওয়ার নির্দেশ হুইপ গউছের সরকারি বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা ফেব্রুয়ারিতে, আবেদন জানুয়ারিতে সাফ খেলতে পরিবারসহ ঢাকায় হামজা চৌধুরী নতুন পাসপোর্টের জন্য আবেদন করেছেন শেখ হাসিনা: রয়টার্স

দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়ে আসছে চা শ্রমিকদের ভোটের দিন

Reporter Name / ২৩ Time View
Update : বুধবার, ১১ নভেম্বর, ২০২৬

32

দীর্ঘ আট বছর পর অনুষ্ঠিত হতে যাচ্ছে দেশের চা শ্রমিকদের অন্যতম বৃহৎ সংগঠন বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের নির্বাচন। নির্বাচন ঘিরে মৌলভীবাজার, সিলেট, হবিগঞ্জ ও চট্টগ্রামসহ বিভিন্ন অঞ্চলের চা বাগানগুলোতে বইছে উৎসবের আমেজ। প্রত্যাশা পূরণে নির্বাচনের মধ্য দিয়ে আসবে নতুন নের্তৃত্ব এমনটি আশা করছেন চা শ্রমিকরা।

শ্রমিক নেতাদের তথ্য সূত্রে জানা গেছে, এবারের নির্বাচনে শুধু কেন্দ্রীয় নেতৃত্ব নয়, একই সঙ্গে নির্বাচিত হবে বাগান পর্যায়ের ১৫ সদস্যবিশিষ্ট পঞ্চায়েত কমিটি, সাতটি ভ্যালি কার্যকরী পরিষদ এবং কেন্দ্রীয় কার্যকরী পরিষদ। ফলে বাগান থেকে কেন্দ্র পর্যন্ত শ্রমিকদের প্রতিনিধিত্ব করার সুযোগ তৈরি হচ্ছে এই নির্বাচনের মধ্য দিয়ে।

শ্রমিকদের প্রত্যাশাকে সামনে রেখেই কেন্দ্রীয় সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন দুই অঞ্চলের দুই পরিচিত শ্রমিক নেতা। সিলেট অঞ্চলের রাজু গোয়ালা এবং মৌলভীবাজার অঞ্চলের পঙ্কজ কন্দ। বাগানে বাগানে প্রচারণার পাশাপাশি শ্রমিকদের কাছে তুলে ধরছেন নিজেদের প্রতিশ্রুতি ও ভবিষ্যৎ পরিকল্পনা।

কেন্দ্রীয় সাধারণ সম্পাদক পদেও রয়েছে প্রতিদ্বন্দ্বিতা। এ পদে লড়ছেন নিপেন পাল, বিজয় হাজরা ও মোখেশ কর্মকার।

 

নির্বাচনের তফসিল অনুযায়ী, ১৪ নভেম্বর চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হবে। ১৪ ও ১৫ নভেম্বর প্রতীক বরাদ্দ দেওয়া হবে। আগামী ২৮ নভেম্বর সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত গোপন ব্যালটে অনুষ্ঠিত হবে ভোটগ্রহণ।

মৌলভীবাজারের বিভিন্ন চা বাগান ঘুরে দেখা গেছে, প্রার্থীদের প্রচার-প্রচারণা আর সাধারণ শ্রমিকদের আলোচনা-সমালোচনায় সরগরম বাগানগুলো। দেশের পাঁচ জেলা মৌলভীবাজার, সিলেট, হবিগঞ্জ, চট্টগ্রাম ও রাঙামাটির ২০টি উপজেলার ২৩১টি চা বাগান ও ফাঁড়ি বাগানে অনুষ্ঠিত হবে নির্বাচন। ভোটাধিকার প্রয়োগ করবেন প্রায় এক লাখ শ্রমিক।

 

দীর্ঘ আট বছর পর ভোট দেওয়ার সুযোগ পেয়ে আনন্দিত সাধারণ শ্রমিকরা। তবে, আনন্দের পাশাপাশি তাঁদের প্রত্যাশাও অনেক। এমন নের্তৃত্ব চান তারা যারা শুধু নির্বাচনের সময় নয়, দায়িত্ব পাওয়ার পরও পাশে থাকবেন। কথা বলবেন শ্রমিকদের ন্যায্য মজুরি, অধিকার ও জীবনমান উন্নয়ন নিয়ে।

 

শ্রীমঙ্গল ভাড়াউড়া চা বাগানের শ্রমিক অনিতা হাজরা বলেন, “যারা আমাদের অধিকারের কথা বলবে, শিক্ষা, চিকিৎসা, বাসস্থান ও জীবনমান উন্নয়নে সোচ্চার থাকবেন তাদের ভোট দেওয়ার চিন্তা করব।”

কেন্দ্রীয় সভাপতি প্রার্থী পঙ্কজ কন্দ বলেন, “নির্বাচিত হলে নতুন করে চা শ্রমিকদের জীবনমান উন্নয়নের চেষ্টা করব।”

কেন্দ্রীয় সভাপতি প্রার্থী রাজু গোয়ালা বলেন, “চা শ্রমিকদের অধিকার আদায়ে আমরা সংগ্রাম করে যাচ্ছি। পিছিয়ে পড়া শ্রমিকদের এগিয়ে নিয়ে যাব। ন্যায্য মজুরি বৃদ্ধির কথা বলব।”

 

তিন বছর পরপর নির্বাচন হওয়ার কথা থাকলেও নানা কারণে দীর্ঘ আট বছর বন্ধ ছিল এই নির্বাচনি প্রক্রিয়া। তাই এবারের নির্বাচনকে ঘিরে প্রার্থীদের প্রচারণায় যেমন রয়েছে বাড়তি তৎপরতা, তেমনি নিজেদের পছন্দের নেতৃত্ব বেছে নিতে আগ্রহী সাধারণ শ্রমিকরাও।

কেন্দ্রীয় সাধারণ সম্পাদক প্রার্থী বিজয় হাজরা বলেন, “লাঞ্ছনা আর বঞ্চনার শিকার চা শ্রমিকের পাশে দাঁড়ানোর কেউ থাকে না। আমরা মালিক পক্ষের সঙ্গে কথা বলে তাদের অধিকার আদায় করে থাকি। এই ধারা অব্যাহত রাখব।”

নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে চলছে প্রশাসনিক প্রস্তুতি। ভোটগ্রহণের সার্বিক ব্যবস্থাপনা, ভোটারদের অংশগ্রহণ এবং নির্বাচনি পরিবেশ নিশ্চিত করতে কাজ
করছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

মৌলভীবাজার শ্রীমঙ্গল শ্রম অধিদপ্তরের উপ-পরিচালক মহব্বত হোসাইন বলেন, “নির্বাচনে ভোটারদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ নিশ্চিত করার পাশাপাশি সব প্রার্থীর জন্য সমান সুযোগ তৈরির বিষয়টিও গুরুত্ব পাচ্ছে।  অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনে প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়া হচ্ছে।”

সহকারী রিটার্নিং কর্মকর্তা ও শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং চা শ্রমিক ইউনিয়ন নির্বাচন কমিশন মো. জিয়াউর রহমান বলেন, “সুন্দর ও শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠানে নিয়মতান্ত্রিক ভাবে কার্যক্রম চালানো হচ্ছে।”


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd