• মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৪:৫১ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
হবিগঞ্জে ইজিবাইক থেকে গাঁজাসহ যুবক আটক নিষিদ্ধ আ.লীগ নিয়ে গণমাধ্যমকে সতর্ক করলেন তথ্য প্রতিমন্ত্রী শেখ হাসিনাকে ফেরাতে আইনি জটিলতা দেখে না সরকার নিষিদ্ধ ছাত্রলীগের সহিংসতা ঠেকাতে চট্টগ্রামে জামায়াতের মোটরসাইকেল শোডাউন হাসিনার আবেদন হাস্যকর: পররাষ্ট্র প্রতিমন্ত্রী জুলাই গণঅভ্যুত্থানের মাধ্যমে পুনরায় গণতন্ত্রের অগ্রযাত্রা সূচিত হয়েছে: স্পিকার সিলেটে আলোর উৎসবে পটকার ত্রাস, ক্ষোভ-বিরক্তি হবিগঞ্জে গানের অনুষ্ঠানের অনুমতি না দেওয়ার নির্দেশ হুইপ গউছের সরকারি বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা ফেব্রুয়ারিতে, আবেদন জানুয়ারিতে সাফ খেলতে পরিবারসহ ঢাকায় হামজা চৌধুরী নতুন পাসপোর্টের জন্য আবেদন করেছেন শেখ হাসিনা: রয়টার্স দায়িত্বকে আমানত মনে করে নিষ্ঠার সঙ্গে কাজ করতে হবে -অ্যাডভোকেট জুবায়ের কুলাউড়ায় অভিযানের সময় বিজিবির ওপর হামলা, গুলি ছুড়ে প্রতিরোধ হিন্দুস্তান থেকে প্যারাশুটে নামবেন, না হেলিকপ্টারে: রিজভী জরিমানার টাকা দিলেন বিএনপি নেতা নাসিম, ২৩ বছর পর কারামুক্ত চা-শ্রমিক সাফ চ্যাম্পিয়নশিপ:মালদ্বীপকে উড়িয়ে সেমিফাইনালের পথে পাকিস্তান সংসদের কার্য উপদেষ্টা কমিটির বৈঠক শুরু, যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী ও বিরোধীদলীয় নেতা সাফ খেলতে সোমবার ঢাকায় আসছেন হামজা-ফারহান নেতাকর্মীদের নিয়ে ৬ কিলোমিটার পথ হাঁটলেন প্রধানমন্ত্রী জাতি বড় হতাশায়, আল্লাহর দ্বীনের ভিত্তিতেই স্বস্তি ফেরানো সম্ভব

নিষিদ্ধ আ.লীগ নিয়ে গণমাধ্যমকে সতর্ক করলেন তথ্য প্রতিমন্ত্রী

Reporter Name / ২৮ Time View
Update : মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬

37

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের রাজনৈতিক কর্মকাণ্ডের পাশাপাশি দলটির প্রচার-প্রচারণাও নিষিদ্ধ। বিষয়টি গণমাধ্যমকে মনে রাখতে হবে বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী।

মঙ্গলবার (১০ নভেম্বর) সচিবালয়ে ব্রডকাস্ট জার্নালিস্ট সেন্টারের (বিজেসি) সঙ্গে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

তথ্য প্রতিমন্ত্রী বলেন, যারা বর্তমানে অগ্নিসংযোগের ঘটনা ঘটাচ্ছে, তাদের এ ধরনের কর্মকাণ্ড নতুন নয়। তাদের রাজনীতিই ধ্বংসাত্মক। এ কারণে তাদের কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে।

তিনি বলেন, ২০২৫ সালের ১২ মে প্রকাশিত বাংলাদেশ গেজেটে আওয়ামী লীগের সব ধরনের প্রচার-প্রচারণা ও সাংগঠনিক কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে। গেজেটে বাংলাদেশ আওয়ামী লীগ এবং এর অঙ্গসংগঠন, সহযোগী সংগঠন ও ভ্রাতৃপ্রতিম সংগঠনের প্রকাশনা, গণমাধ্যম ও অনলাইন সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারণা, মিছিল, সমাবেশ ও সভা আয়োজনসহ যাবতীয় কার্যক্রম নিষিদ্ধের কথা বলা হয়েছে।

ইয়াসের খান চৌধুরী বলেন, ‘তাদের কার্যক্রম যেমন নিষিদ্ধ, তাদের কার্যক্রমের প্রচারণা করাও নিষিদ্ধ। এটা গণমাধ্যমেরও মনে রাখা উচিত বলে আমি মনে করি।’

আওয়ামী লীগের অগ্নিসংযোগের কর্মকাণ্ড প্রসঙ্গে প্রতিমন্ত্রী বলেন, তাদের আগুন-সন্ত্রাস নতুন কিছু নয়। তার দাবি, দলটির জন্মলগ্ন থেকেই তারা অগ্নিসংযোগ, গুম, খুন ও হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত।

তিনি আরও বলেন, বিচ্ছিন্ন কয়েকটি স্থানে গিয়ে এ ধরনের কর্মকাণ্ড চালানো তাদের জন্য অস্বাভাবিক নয়।

 

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd