• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৭:৪০ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
সিলেটে বেড়েছে মশার উপদ্রব, ফগার মেশিন হাতে মশক নিধনে সিসিক প্রশাসক সিলেটে ছাত্রলীগের মিছিল প্রস্তুতি, আ ট ক ২ আইজিপির দায়িত্ব থেকে অতি দ্রুত সরে যাওয়া উচিত: নাহিদ ইসলাম বাংলাদেশের রপ্তানি পণ্যের বহুমুখীকরণে জাপানের সহযোগিতা চান প্রধানমন্ত্রী টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ, একাদশে নেই মুশফিক রক্তাক্ত ২৮ অক্টোবর আজ, লগি-বৈঠার তাণ্ডবে নিহত হন ১৩ জন ফায়ার সার্ভিসকে বিশ্বমানের করতে হবে : বাণিজ্যমন্ত্রী বড়লেখায় মাত্র ৯০ টাকার জন্য প্রাণ গেল দর্জির প্রশাসনিক বা রাজনৈতিক হস্তক্ষেপে প্রেসক্লাব বিলুপ্ত করা যাবে না নিপ্পন ফাউন্ডেশন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের আমন্ত্রণে নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী সরকার অনুমতি দিলে ক্রসফায়ার করতেও পিছপা হবে না পুলিশ: আইজিপি জামিন মেলেনি আখতারুজ্জামানের সিলেটে তরুণ-তরুণীর ছবি ছড়িয়ে ধর্মীয় পরিচয়ে হেনস্তা, মেহমান রেস্টুরেন্টের দুই কর্মী গ্রেপ্তার সাড়ে ৩৪ হাজার প্রধান শিক্ষক নিয়োগের উদ্যোগ ট্রাকচালক হোসেন হত্যায় হাসিনাসহ ৩৪ জনের বিচার শুরু শাদাবের সেঞ্চুরিতে পাকিস্তানের অবিশ্বাস্য জয়, শেষ জুটিতে রেকর্ড এশিয়ার সেরা ২০ সমুদ্রসৈকতের তালিকায় কক্সবাজার কি আছে শাহজালাল মাজারের দানবাক্সে আরও মিললো ৮৯ লাখ টাকা, মিলেছে বিদেশি মুদ্রা-স্বর্ণ-রুপা জুড়ী-বড়লেখা সীমান্তে তিন দিনে ৩০ জনকে পুশ-ইনের চেষ্টা, প্রতিহত করলো বিজিবি বাংলাদেশ সাফ দলে দুই নতুন মুখ রোনান ও মাহি

দেশে আসতে তারেক রহমানের ‘ট্রাভেল পাস’ লাগবে কেন?

Reporter Name / ১১৪ Time View
Update : সোমবার, ১ ডিসেম্বর, ২০২৫

172

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে ফিরতে চাইলে একদিনেই তাকে ট্রাভেল পাস দেয়া সম্ভব বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। তার এই মন্তব্য নতুন আলোচনার জন্ম দিয়েছে। প্রশ্ন উঠছে, তারেক রহমানের দেশে আসতে ‘ট্রাভেল পাস’ কেন প্রয়োজন হবে।

জানা গেছে, সাধারণত পাসপোর্ট না থাকলে নাগরিকদের এই বিশেষায়িত ট্রাভেল পাসের প্রয়োজন হয়। আর  পররাষ্ট্র উপদেষ্টার ওই মন্তব্যে তাই পরিষ্কার ইঙ্গিত মিলছে, তারেক রহমান হয়ত এখনো বাংলাদেশি পাসপোর্ট পাননি বা নেননি। সবমিলিয়ে ট্রাভেল পাসের বিষয়টি জনমনে নতুন করে কৌতূহলের জন্ম দিয়েছে। এর আগে শনিবার এক ফেসবুক পোস্টে তারেক রহমান লিখেছিলেন, দেশে ফেরার বিষয়ে ‘সিদ্ধান্ত গ্রহণের সুযোগ একক নিয়ন্ত্রণাধীন নয়’।

এ প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেছেন, ‘পররাষ্ট্র উপদেষ্টা তার সদিচ্ছা প্রকাশ করতে গিয়ে এভাবে বলে থাকতে পারেন। তবে আমরা মনে করি ট্রাভেল পাস বা পাসপোর্ট- কোনো কিছু নিয়েই সমস্যা হবে না। কারণ এক্ষেত্রে সরকারেরও সদিচ্ছা আছে।’

তারেক রহমান বাংলাদেশের পাসপোর্ট পেয়েছেন কিংবা চেয়েছেন কিনা অথবা পাসপোর্ট পাওয়ার ক্ষেত্রে কোনো জটিলতা আছে কি-না এমন প্রশ্নের জবাবে বিএনপি স্থায়ী ওই সদস্য শুধু বলেছেন, ‘এ বিষয়ে আমার জানা নেই’।

তারেক রহমানের পাসপোর্ট নিয়ে ২০১৮ সালে তখনকার আওয়ামী লীগ সরকারের তোলা এক বিতর্কের জের ধরে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ওই বছরের এপ্রিলে বলেছিলেন, ২০১২ সালে তারেক রহমান ব্রিটেনে রাজনৈতিক আশ্রয়ের আবেদন করেছিলেন এবং এক বছরের মধ্যেই সেটি গৃহীত হয়েছে।

এর আগে ২০০৮ সালে তারেক রহমান দেশ ছেড়ে লন্ডনে যাওয়ার পর বিএনপির তরফ থেকে বরাবরই বলা হচ্ছিল যে তিনি চিকিৎসার জন্য বিদেশে অবস্থান করছেন।

ট্রাভেল পাস কারা পায় এমন প্রশ্নের জবাবে সাবেক রাষ্ট্রদূত হুমায়ুন কবির বলছেন, বাংলাদেশের কোনো নাগরিকের যদি পাসপোর্ট না থাকে কিংবা পাসপোর্ট হারিয়ে ফেললে অথবা কারও জন্য যদি পাসপোর্ট ইস্যুর জন্য পর্যাপ্ত সময় না থাকে তাহলে সংশ্লিষ্ট দেশে থাকা বাংলাদেশ হাইকমিশন বা দূতাবাস তাকে শুধুমাত্র দেশে আসার জন্য ট্রাভেল পাস দিয়ে থাকে।

তিনি বলেন, ‘এটি ওয়ান ওয়ে অর্থাৎ শুধু বাংলাদেশে আসার জন্য। দেশে আসা পর্যন্তই এই ট্রাভেল পাস ভ্যালিড থাকে।’

তাই পররাষ্ট্র উপদেষ্টার মন্তব্য অনুযায়ী, তারেক রহমানের যদি ট্রাভেল পাস দরকার হয়, তার মানে হলো এ মুহূর্তে তার বাংলাদেশি পাসপোর্ট নেই। যদিও বিএনপির দিক থেকে এ বিষয়ে কেউ কোনো মন্তব্য করতে কেউ রাজি হননি। এমনকি মি. রহমান আদৌ পাসপোর্টের জন্য আবেদন করেছেন কিনা তাও তিনি বা দলটির পক্ষ থেকে কেউ খোলাসা করেননি।

এদিকে সরকারের ঘোষণা অনুযায়ী আগামী ফেব্রুয়ারিতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন হওয়ার কথা। সেই নির্বাচনের জন্য বিএনপি দলীয় প্রার্থীদের যে তালিকা ঘোষণা করেছে তাতে তারেক রহমানেরও নাম আছে। কিন্তু সোমবার নির্বাচন কমিশনের সচিব আখতার আহমেদ বলেছেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান এখনো ভোটার হননি। অথচ বাংলাদেশে ভোট দেওয়ার জন্য যেমন ভোটার হওয়ার বাধ্যবাধকতা আছে, তেমনি ভোটার তালিকায় নাম না থাকলে সংসদ নির্বাচনে প্রার্থীও হওয়া যায় না।

ইসি সচিব আখতার বলেন, ‘ তবে ইসি সিদ্ধান্ত দিলে তিনি আগামী নির্বাচনে ভোটার ও প্রার্থী হওয়ার সুযোগ পাবেন। আইনগতভাবে ইসির এই এখতিয়ার আছে।’

কমিশনের কর্মকর্তারা জানিয়েছেন, সম্প্রতি বিএনপির দিক থেকেও নির্বাচন কমিশনের কাছে একটি অনুরোধ করা হয়েছিলো যে তারেক রহমান যেন দেশে ফেরার পর ভোটার হওয়ার সুযোগ পান। তার স্ত্রী জুবাইদা রহমান চলতি বছরের মে মাসে লন্ডন থেকে দেশে আসার পর ভোটার তালিকায় তার নাম অন্তর্ভুক্তির জন্য প্রয়োজনীয় তথ্যাদি সংগ্রহ করেছিলেন বলে জানিয়েছেন নির্বাচন কমিশনের কর্মকর্তারা।

কর্মকর্তারা বলছেন, এখন প্রবাসী ভোটারদের নাম ভোটার তালিকায় অন্তর্ভুক্তির আবেদন গ্রহণের যে প্রক্রিয়া চলছে তাতেও কাউকে আবেদন করতে হলে তাকে অন্য ডকুমেন্টসের পাশাপাশি ‘মেয়াদ সম্বলিত কিংবা মেয়াদোত্তীর্ণ কিংবা বিদেশি পাসপোর্টের কপি, বাংলাদেশে নাগরিক সনদের কপি কিংবা দ্বৈত নাগরিকত্ব সনদের কপি’ জমা দিতে হবে।

ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকার একসময় দাবি করেছিল, তারেক রহমান নাকি বাংলাদেশের নাগরিকত্ব ত্যাগ করেছেন। যদিও বিএনপি তা প্রত্যাখ্যান করেছিলো।

সবকিছু বিবেচনায় বলা যায়, বাংলাদেশি পাসপোর্ট মেয়াদোত্তীর্ণ হলে বা না থাকলে তারেক রহমানকে ট্রাভেল পাস নিয়েই দেশে ফিরতে হবে। তবে দেশে ফিরে তিনি জাতীয় পরিচয়পত্র নিয়ে ভোটার তালিকায় অন্তর্ভুক্তি ও পাসপোর্টের জন্য আবেদন করতে পারবেন বলে কর্মকর্তারা ধারণা দিয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd