• মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ১০:০৬ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
দেশের ১১ ভাগ মানুষ আর্সেনিকের ঝুঁকিতে: মির্জা ফখরুল খামেনির জানাজায় অংশ নিতে ইরান যাচ্ছে জামায়াতের প্রতিনিধিদল খামেনির জানাজায় অংশ নিতে ইরান যাচ্ছেন স্পিকার কাতারে সড়ক দুর্ঘটনায় নিহত ৫ বাংলাদেশি প্রবাসীর লাশ সিলেটে এসে পৌঁছেছে। ভোলায় মোটরসাইকেল থেকে পড়ে প্রাণ গেল নারীর সিলেটে গ্রেফতার হওয়া দুই ডাকাত ‘আনসার সদস্য নন’! সিলেট কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের উদ্যোগে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও পুরস্কার প্রদান ব্যক্তি করদাতার জন্য অনলাইনে আয়কর রিটার্ন দাখিল বাধ্যতামূলক সিলেট হামে প্রাণ গেল আরেক শিশুর ভারতের ট্যুরিস্ট ভিসা চালু জুলাই আন্দোলনের মাস্টারমাইন্ড একক কেউ নন: বিরোধীদলীয় নেতা দুই বিদ্যুৎ কেন্দ্র বন্ধ, লোডশেডিং বাড়তে পারে দেশব্যাপী শিক্ষাপ্রতিষ্ঠানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করবেন আজ হামলা স্থগিতের ঘোষণা যুক্তরাষ্ট্র-ইরানের, মঙ্গলবার দোহায় ফের আলোচনা সাম্বা নাকি সামুরাই উৎসব আজ ব্রাজিল বনাম জাপান, কে টিকছে অন্তর্বর্তী সরকারের সময় সর্বোচ্চ দুর্নীতি হয়েছে— সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী সংস্কার বাস্তবায়ন না হলে বিএনপি সরকারের পতন হবে বিশিষ্ট সমাজসেবক দেওয়ান মসুদ রাজা চৌধুরীর ইন্তেকাল সিলেট অঞ্চলে বজ্রবৃষ্টি হতে পারে সিলেটের নতুন জেলা প্রশাসক রেজা হাসান

দেশের ১১ ভাগ মানুষ আর্সেনিকের ঝুঁকিতে: মির্জা ফখরুল

Reporter Name / ৪ Time View
Update : মঙ্গলবার, ৩০ জুন, ২০২৬

7

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানিয়েছেন, বর্তমানে দেশের ১১ ভাগ আর্সেনিক দূষণের ঝুঁকিতে রয়েছে। আর্সেনিক ঝুঁকি থেকে সাধারণ মানুষকে সুরক্ষা দিতে তাঁর সরকার কাজ করছে।

মঙ্গলবার (৩০ জুন) জাতীয় সংসদে সংরক্ষিত মহিলা আসনের সরকারি দলের সদস্য সেলিনা সুলতানার তারকা চিহ্নিত প্রশ্নের জবাবে মন্ত্রী এ তথ্য জানান।

 

মির্জা ফখরুল বলেন, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের মাধ্যমে গ্রামাঞ্চলে বিভিন্ন প্রকল্প বাস্তবায়ন করা হচ্ছে। এ সব প্রকল্পের আওতায় ২০২৬ সালের মধ্যে প্রায় ১২ লাখ ১৫ হাজার ৯৪৮টি আর্সেনিকমুক্ত পানির উৎস স্থাপন করা হচ্ছে। আশা করি, এর ফলে চলতি বছরেই আর্সেনিক দূষণের ঝুঁকিতে থাকা মানুষের সংখ্যা ৫ থেকে ৬ শতাংশে নেবে আসবে।

তিনি জানান, এ পর্যন্ত ৬ লাখ ১৫ হাজার ৪৯৭টি পানির উৎস স্থাপন করা হয়েছে। এর মধ্যে উপকূলীয় জেলাসমূহে বৃষ্টির পানি সংরক্ষণের মাধ্যমে নিরাপদ পানি সরবরাহ প্রকল্পে এ পর্যন্ত ১ লাখ ৯৯ হাজার ৪৮৫টি পানির উৎস স্থাপন করা হয়েছে।
 
এছাড়া পানি সরবরাহে আর্সেনিক ঝুঁকি নিরসন প্রকল্পে (সমাপ্ত) এ পর্যন্ত ১ লাখ ৭৪ হাজার ৬৭৬টি পানির উৎস স্থাপন করা হয়েছে। এর পাশাপাশি পল্লী অঞ্চলে পানি সরবরাহ প্রকল্পে (সমাপ্ত) এ পর্যন্ত ৮৮ হাজার ২৩৫টি এবং অগ্রাধিকার মূলক গ্রামীণ পানি সরবরাহ প্রকল্পে (সমাপ্ত) ১ হাজার ৩৮ হাজার ৫৫টি পানির উৎস স্থাপন করা হয়েছে বলে জানান স্থানীয় সরকার মন্ত্রী


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd