• সোমবার, ২৭ জুলাই ২০২৬, ০৬:২৮ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
সিলেটে ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি ৩ ডেঙ্গু রোগী শেখ হাসিনাসহ ৪১ জনের বিরুদ্ধে চার্জ দাখিল এসএসসি ও সমমানের ফল প্রকাশ ১০ আগস্ট হাসপাতালে স্বামীর ছুরিকাঘাতে স্ত্রীর মৃত্যু সিলেট নগরীর যেসব বাসা-বাড়ির মালিককে তিন মাসের আল্টিমেটাম দিল সিসিক সিলেটে চুরি-ছিনতাই হওয়া ৪৪ মোবাইল ফোন উদ্ধার করল পুলিশ শিক্ষিকা বিউটি পালের সাথে সংহতি, গানের ভিডিওতে সয়লাব ফেসবুক ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ৪৫৮ ২০২৬-২৭ অর্থবছরে রপ্তানির লক্ষ্যমাত্রা ৬৩ দশমিক ৪০ বিলিয়ন ডলার: বাণিজ্যমন্ত্রী কঙ্গোয় ‘দাবানলের’ মতো ছড়াচ্ছে ইবোলা ভাইরাস, মৃত্যু ১৩০০ ছাড়াল ফয়জুল করীম ঢুকলেন, অনুসারীরা রইলেন বাইরে; ফটকেই আদায় করলেন নামাজ বিনামূল্যে ফেসবুকে মিলবে ভেরিফায়েড ব্যাজ, জেনে নিন পাওয়ার সহজ উপায় ইসলামী ব্যাংকের ৮০ হাজার কোটি টাকার ঋণ কেলেঙ্কারিতে সাবেক রাষ্ট্রপতি জড়িত শফিকুল-নাহিদ-মামুনুল এক হলে, সপ্তাহের মধ্যে সরকারের পতন অনিবার্য: কর্ণেল অলি ‘ফ্যাসিবাদ কায়েমের চেষ্টা করলে জনগণ আপনাদেরও সরিয়ে দেবে’ ৫০০ টাকা মজুরি ও ভূমির দাবিতে সিলেটে চা-শ্রমিকদের রাজপথ অবরোধ কুলাউড়ায় কলেজছাত্রীর রহস্যজনক মৃত্যু শেখ হাসিনার ফাঁসি সোহরাওয়ার্দী উদ্যানে হতে হবে আসামে ভয়াবহ বন্যায় বিপর্যস্ত ১১ লাখের বেশি মানুষ বঙ্গভবনে অফিস করবেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি, থাকবেন স্পিকারের বাসভবনে

দোয়ারাবাজার সীমান্তে ৪ বাংলাদেশিসহ দুই মানব পাচারকারী আটক

Reporter Name / ৬২৮ Time View
Update : বৃহস্পতিবার, ৩ জুলাই, ২০২৫

143

দোয়ারাবাজার, (সুনামগঞ্জ প্রতিনিধি) :

সুনামগঞ্জের দোয়ারাবাজার সীমান্ত হয়ে ভারতে পাচারকালে বাংলাদেশি ৪ নাগরিক ও দুই পাচারকারীকে আটক করেছে বিজিবি।

বুধবার (২ জুলাই) দুপুর ১২টার দিকে ২৮ বিজিবির বাগানবাড়ী বিওপির বিশেষ টহল দল সীমান্ত পিলার ১২২৮/এমপি এর কাছাকাছি ইদুকোনা এলাকা থেকে তাদের আটক করে।

আটক দুই মানব পাচারকারী হলেন- উপজেলার বোগলাবাজার ইউনিয়নের ইদুকোনা গ্রামের আবুল হোসেনের পুত্র ইমন হোসেন (২২), মৃত আব্দুল মালেকের পুত্র আবুল হোসেন (৫৫)।
পাচার হওয়া চারজন হলেন- মৃত মজিদ মোড়লের পুত্র নুর ইসলাম মোড়ল (২০), কুটি মিয়ার পুত্র লিটন মিয়া (৫০), মৃত জাফর মোল্লার পুত্র নজরুল ইসলাম (৪০) এবং মৃত সাইদুর রহমানের পুত্র শাহিন মিয়া (৩০)। এরা সবাই ফরিদপুর জেলার ভাঙা উপজেলার হাজরাকান্দি গ্রামের বাসিন্দা।

বিজিবি সূত্রে জানা যায়, আটক শাহিন মিয়া ইতিপূর্বে ভারতে অনুপ্রবেশ করছিলেন। কিন্তু সবাই একত্রে অনুপ্রবেশ করতে বুধবার দুপুরে শাহিনসহ ওই চারজন সীমান্তে জড়ো হন। তবে ভারতে অনুপ্রবেশকালে বিজিবি টহলদলের হাতে তাঁরা আটক হন। এ সময় পাচারকারী চক্রের আরও এক সদস্য ইদুকোনা গ্রামের আবুল হোসেনের পুত্র আরমান হোসেন (২৫) পালিয়ে যায়।

বিজিবির জিজ্ঞাসাবাদে আটককৃতরা জানায়, অবৈধভাবে সীমান্ত পেরিয়ে ভারতে অনুপ্রবেশ করে ৩-৪ মাস কাজ করে স্বদেশে ফিরতেন তাঁরা। অর্থের বিনিময়ে তাদের ভারতে পাচার করতো ওই চক্র।

আটককৃতদের দোয়ারাবাজার থানায় হস্তান্তর করা হয়েছে। পাশাপাশি সীমান্ত এলাকায় বিজিবির গোয়েন্দা নজরদারি ও টহল তৎপরতা জোরদার করা হয়েছে বলে জানিয়েছেন বিজিবির সংশ্লিষ্ট উর্ধতন কর্মকর্তা।

দোয়ারাবাজার থানার অফিসার ইনচার্জ জাহিদুল হক বিষয়টি নিশ্চিত করেছেন। #


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd