• শনিবার, ১৪ মার্চ ২০২৬, ১০:৫৩ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
হাজার মানুষের উপস্হিতিতে উদীয়মান তরুণ সংঘের ইফতার মাহফিল সম্পন্ন বিডিআর বিদ্রোহ দিয়ে দেশে খুনের রাজনীতি শুরু হয়েছিল: জামায়াত আমির বিশ্বনাথ-ওসমানীনগরে চাঁদাবাজ চোর ডাকাতের জায়গা নেই: হুমায়ুন কবির সিলেটে ৫ দিন বজ্রবৃষ্টির আভাস মেয়র প্রার্থীতায় আনোয়ারুল ইসলামকে সমর্থন- বড়লেখায় ইফতার মাহফিল ও মতবিনিময় সভা বিশ্বনাথ প্রেসক্লাবের গণ-ইফতার ও দোয়া মাহফিল প্র তা র ণার ফাঁদে সিলেটের ক্রেতারা বাজারে সয়াবিন তেলের তীব্র সংকট ঝড়ে লালদীঘির পাড়ে অস্থায়ী দোকান বিধ্বস্ত, ক্ষতিপূরণের দাবি হকারদের স্বস্তির বৃষ্টিতে জেগে উঠল চায়ের রাজধানী ভিজিএফ কার্ড বিতরণে ‘হরিলুটের’ অভিযোগ, বড়লেখায় যুবদল–ছাত্রদল নেতাদের পোস্টে তোলপাড় ঈদ উপলক্ষে বিলবোর্ড–ফেস্টুন লাগিয়ে নগরের সৌন্দর্য নষ্ট না করার আহ্বান সিসিক প্রশাসকের কোম্পানীগঞ্জে ছাত্র মজলিসের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত রাষ্ট্রপতিকে “জুলাই গাদ্দার” ঘোষণা করে বিরোধীদলের ওয়াকআউট বৃষ্টিহীনতায় কুলাউড়ার ২৬ চা-বাগানে খরা, উৎপাদনে ধস ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু আজ গোয়াইনঘাটে প্রায় ৪০ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ, আটক ৮ সংসদের অধিবেশন কক্ষে কালিমা তাইয়্যেবা লেখা আরবি ক্যালিগ্রাফি স্থাপন গোয়াইনঘাটে ড্রিম সানসেটের ব্রাঞ্চ উদ্বোধন ও পথচারী রোজাদারদের মাঝে ইফতার বিতরণ বড়লেখায় ওয়ার্ড জামায়াতের উদ্যোগে ইফতার মাহফিল

নিউইয়র্ক মেয়র প্রার্থী মামদানিকে গ্রেপ্তারের হুমকি ট্রাম্পের

Reporter Name / ৫৫৬ Time View
Update : বুধবার, ২ জুলাই, ২০২৫

126

নিউইয়র্ক সিটির মেয়র প্রার্থী ও ডেমোক্রেটিক প্রাইমারিতে বিজয়ী জোহরান মামদানিকে অভিবাসী বিতাড়ন ঠেকানোর চেষ্টা করলে গ্রেপ্তার করা হবে- এমন হুমকি দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ট্রাম্প মামদানিকে ‘উন্মাদ কমিউনিস্ট’ আখ্যা দিয়ে জানিয়েছেন, মেয়র নির্বাচিত হলে তার প্রতিটি কার্যক্রম কঠোর নজরদারিতে রাখা হবে।

যদিও প্রাইমারির বিজয়ী ভাষণে মামদানি বলেন, ‘নিউ ইয়র্ক সিটিতে ট্রাম্পের ফ্যাসিবাদী রাজনীতির কোনো জায়গা হবে না।’ তিনি অভিবাসন বিরোধী অবস্থানের বিরুদ্ধে তার আন্দোলন চালিয়ে যাওয়ার অঙ্গীকারও ব্যক্ত করেন।

ডেমোক্রেটিক সোশ্যালিস্ট ও নিউ ইয়র্ক স্টেট অ্যাসেম্বলি ম্যান মামদানি ২৪ জুনের প্রাইমারিতে প্রথম চয়েস ভোটে সংখ্যাগরিষ্ঠতা না পেলেও মঙ্গলবার র‍্যাঙ্কড-চয়েস ভোটের চূড়ান্ত ফলে ৫৬-৪৪ ব্যবধানে সাবেক গভর্নর অ্যান্ড্রু কুওমোকে পরাজিত করে জয় নিশ্চিত করেন।

এদিকে, ট্রাম্প প্রশাসনের ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্টের (আইস) মাধ্যমে অভিবাসী বিতাড়নের যে উদ্যোগ রয়েছে, তা রুখে দেওয়ার চেষ্টা করলে মামদানিকে আইনের আওতায় আনা হবে বলেও হুঁশিয়ারি দেন প্রেসিডেন্ট। তিনি বলেন, ‘নিউ ইয়র্ক সিটি চলে ফেডারেলের টাকায়। মেয়র হয়ে কেউ যদি আইনের রাস্তায় বাধা সৃষ্টি করে, তার ফল ভোগ করতে হবে।’

এ হুমকি কেবল ট্রাম্পের মধ্যেই সীমাবদ্ধ নয়, টেনেসির রিপাবলিকান কংগ্রেসম্যান অ্যান্ডি অগলস অ্যাটর্নি জেনারেল পাম বন্ডিকে চিঠি দিয়ে মামদানির নাগরিকত্ব বাতিল করে তাকে দেশ থেকে বিতাড়নের দাবি জানান। এমনকি কানেকটিকাটের ডেমোক্র্যাটিক সিনেটর ক্রিস মারফিও মামদানির নাগরিকত্ব বাতিলের আহ্বান জানিয়েছেন প্রেসিডেন্টের কাছে।

মামদানি তার প্রাইমারি প্রচারে অভিবাসী বিরোধী নীতির কড়া সমালোচনা করেন এবং নিজেকে শ্রমজীবী মানুষের কণ্ঠস্বর হিসেবে উপস্থাপন করেন। তার এ অবস্থান নিউ ইয়র্ক ছাড়িয়ে জাতীয় ও আন্তর্জাতিক রাজনীতিতেও আলোড়ন তোলে।

নিজেকে মুসলিম পরিচয় দেওয়া জোহরান মামদানি সাত বছর বয়সে পরিবারসহ উগান্ডা থেকে যুক্তরাষ্ট্রে আসেন এবং ২০১৮ সালে মার্কিন নাগরিকত্ব লাভ করেন। তারা পিতা-মাতা দুজনই ভারতীয় আমেরিকান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd