• বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৬:০৪ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
শেখ হাসিনার কবরও বাংলাদেশে হবে না: সারজিস আলম বিশ্বনাথ ও গোলাপগঞ্জকে সিউকের আওতার বাইরে রাখার দাবি লুনা ও এমরানের বাংলাদেশ একদিন জামায়াতের নেতৃত্বে পরিচালিত হবে: হামিদুর রহমান সংসদ অভিমুখে পদযাত্রা ঘোষণা ১১ দলীয় ঐক্যের বিশ্বনবীর নীতি ও আদর্শ অনুসরণ করে রাষ্ট্র পরিচালনাই আমাদের লক্ষ্য: স্বরাষ্ট্রমন্ত্রী ঢাকায় ভুটানের রাজার এক ঘণ্টার যাত্রাবিরতি, বিমানবন্দরে গেলেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল পাকিস্তানে হাসপাতালে অগ্নিকাণ্ড, ১৫ নবজাতকের মৃত্যু গ্যাস-বিদ্যুৎ-সার নিয়ে সংসদ ও রাজপথে সরব হবে এনসিপি রাসুল (সা.)-এর আদর্শ অনুসরণে সোনার মানুষ হতে হবে-বড়লেখায় মাহমুদুর রহমান দিলাওয়ার ব্রাজিল ম্যাচ আয়োজনে কত টাকা লাগবে বাংলাদেশি কৃষকদের সঙ্গে ধস্তাধস্তি, অস্ত্র-ওয়াকিটকি ফেলে পালাল বিএসএফ এনসিপি কার্যালয়ে জামায়াত আমির দুই দিনে কলকাতার ২ শতাধিক হোটেল বন্ধ, ভোগান্তিতে বাংলাদেশি পর্যটকরা এক মাস পেছাল স্থানীয় সরকার নির্বাচন নিষিদ্ধ তবু সিলেটের মহাসড়ক দাপিয়ে বেড়াচ্ছে ত্রি-হুইলার, বাড়ছে দুর্ঘটনা আনুষ্ঠানিভাবে যাত্রা শুরু করল সিলেট উন্নয়ন কর্তৃপক্ষ মহানবীর (সা) আদর্শ অনুসরণ করে শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর এরশাদের দ্বিতীয় স্ত্রী বিদিশা গ্রেপ্তার সিমেবির ৬ কর্মকর্তা-কর্মচারী কারাগারে ভুয়া তথ্য দিয়ে জার্নাল প্রকাশ করেও হলেন শাবি প্রো-ভিসি

নিউইয়র্ক মেয়র প্রার্থী মামদানিকে গ্রেপ্তারের হুমকি ট্রাম্পের

Reporter Name / ৬৮৯ Time View
Update : বুধবার, ২ জুলাই, ২০২৫

318

নিউইয়র্ক সিটির মেয়র প্রার্থী ও ডেমোক্রেটিক প্রাইমারিতে বিজয়ী জোহরান মামদানিকে অভিবাসী বিতাড়ন ঠেকানোর চেষ্টা করলে গ্রেপ্তার করা হবে- এমন হুমকি দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ট্রাম্প মামদানিকে ‘উন্মাদ কমিউনিস্ট’ আখ্যা দিয়ে জানিয়েছেন, মেয়র নির্বাচিত হলে তার প্রতিটি কার্যক্রম কঠোর নজরদারিতে রাখা হবে।

যদিও প্রাইমারির বিজয়ী ভাষণে মামদানি বলেন, ‘নিউ ইয়র্ক সিটিতে ট্রাম্পের ফ্যাসিবাদী রাজনীতির কোনো জায়গা হবে না।’ তিনি অভিবাসন বিরোধী অবস্থানের বিরুদ্ধে তার আন্দোলন চালিয়ে যাওয়ার অঙ্গীকারও ব্যক্ত করেন।

ডেমোক্রেটিক সোশ্যালিস্ট ও নিউ ইয়র্ক স্টেট অ্যাসেম্বলি ম্যান মামদানি ২৪ জুনের প্রাইমারিতে প্রথম চয়েস ভোটে সংখ্যাগরিষ্ঠতা না পেলেও মঙ্গলবার র‍্যাঙ্কড-চয়েস ভোটের চূড়ান্ত ফলে ৫৬-৪৪ ব্যবধানে সাবেক গভর্নর অ্যান্ড্রু কুওমোকে পরাজিত করে জয় নিশ্চিত করেন।

এদিকে, ট্রাম্প প্রশাসনের ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্টের (আইস) মাধ্যমে অভিবাসী বিতাড়নের যে উদ্যোগ রয়েছে, তা রুখে দেওয়ার চেষ্টা করলে মামদানিকে আইনের আওতায় আনা হবে বলেও হুঁশিয়ারি দেন প্রেসিডেন্ট। তিনি বলেন, ‘নিউ ইয়র্ক সিটি চলে ফেডারেলের টাকায়। মেয়র হয়ে কেউ যদি আইনের রাস্তায় বাধা সৃষ্টি করে, তার ফল ভোগ করতে হবে।’

এ হুমকি কেবল ট্রাম্পের মধ্যেই সীমাবদ্ধ নয়, টেনেসির রিপাবলিকান কংগ্রেসম্যান অ্যান্ডি অগলস অ্যাটর্নি জেনারেল পাম বন্ডিকে চিঠি দিয়ে মামদানির নাগরিকত্ব বাতিল করে তাকে দেশ থেকে বিতাড়নের দাবি জানান। এমনকি কানেকটিকাটের ডেমোক্র্যাটিক সিনেটর ক্রিস মারফিও মামদানির নাগরিকত্ব বাতিলের আহ্বান জানিয়েছেন প্রেসিডেন্টের কাছে।

মামদানি তার প্রাইমারি প্রচারে অভিবাসী বিরোধী নীতির কড়া সমালোচনা করেন এবং নিজেকে শ্রমজীবী মানুষের কণ্ঠস্বর হিসেবে উপস্থাপন করেন। তার এ অবস্থান নিউ ইয়র্ক ছাড়িয়ে জাতীয় ও আন্তর্জাতিক রাজনীতিতেও আলোড়ন তোলে।

নিজেকে মুসলিম পরিচয় দেওয়া জোহরান মামদানি সাত বছর বয়সে পরিবারসহ উগান্ডা থেকে যুক্তরাষ্ট্রে আসেন এবং ২০১৮ সালে মার্কিন নাগরিকত্ব লাভ করেন। তারা পিতা-মাতা দুজনই ভারতীয় আমেরিকান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd