• সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ১২:১৫ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
হাকালুকি হাওরে মিলছে রুপালি ইলিশ ভুকশিমইলে ঈদে মিলাদুন্নবী মাহফিল: এমপিকে বক্তব্যের সুযোগ না দেওয়ায় সমর্থকদের তীব্র ক্ষোভ খালি ভারত ভারত না করে নিজের দেশের চিন্তা করেন: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ‘রাসূল (সা.)-এর সুশাসন ও জীবন দর্শনই শ্রমজীবী মানুষের মুক্তির পথ’ এক দশকে এমসি কলেজ রিপোর্টার্স ইউনিটি ১৯ সেপ্টেম্বর ঢাকা-রংপুর লংমার্চ সফল করার আহ্বান রাষ্ট্রপ্রতির আগমনে রূপ বদলাচ্ছে সিলেট সম্পত্তি হস্তান্তর বিল কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক: হেফাজতে ইসলাম মাধবপুরে কাভার্ড ভ্যানের সঙ্গে ইউএনওর গাড়ির সংঘর্ষ,আহত ১ তীব্র লোডশেডিংয়ের প্রভাব চা শিল্পে, উৎপাদনে ভাটা সিলেট মহানগর ৩৯নং ওয়ার্ড জামায়াতের জনশক্তি সমাবেশ শায়খে কাতিয়ার সাহেবজাদা মাওলানা ইমদাদুল্লাহ আমিনীর দাফন সম্পন্ন ‘অন্যের স্বাধীনতায় হস্তক্ষেপ বন্ধ করুন’ ব্রিকস সম্মেলনে বার্তা শি জিনপিংয়ের দেশে লোডশেডিং বাড়ছে শেখ হাসিনা বিশ্বসেরা অভিনেত্রী : স্পিকার শিক্ষাপ্রতিষ্ঠানের ফান্ডে নজর সরকারের, অব্যয়িত অর্থ নিতে চায় রাষ্ট্রীয় কোষাগারে সিপিএলে মিরাজের আগুনে বোলিং হাম উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ৮৫৫ দুই ‘উড়ন্ত ক্রেমলিন’ নিয়ে দিল্লিতে পুতিন, কী আছে এতে ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজের কনসার্ট বন্ধের দাবি মাদ্রাসা শিক্ষার্থীদের

ফেসবুকে কেউ আপনাকে ব্লক করেছে কিনা বুঝবেন যেভাবে

Reporter Name / ৬০৮ Time View
Update : মঙ্গলবার, ২৬ আগস্ট, ২০২৫

350

সমসাময়িক নানা বিষয়ে আপনার স্ট্যাটাস অন্যের কাছে পছন্দ নাও হতে পারে। কিন্তু তার ফেসবুক অ্যাক্টিভিটি আপনার সবসময় পছন্দের। কয়েকদিন থেকেই তার স্ট্যাটাসগুলো আপনার ওয়ালে আসছে না। তাহলে কী তিনি আপনাকে ব্লক করলেন?

ফেসবুকে কেউ যদি আপনাকে ব্লক করে তাহলে সরাসরি বুঝতে পারবেন না। তবে কিছু লক্ষণ দেখে বুঝতে পারবেন আপনি ব্লক হয়েছেন কি না।

ফেসবুকে কেউ আপনাকে ব্লক করেছে কিনা বুঝবেন যেভাবে
১. সার্চে পাওয়া যাবে না: যার প্রোফাইল আগে দেখতে পারতেন, এখন খুঁজেও পাচ্ছেন না— তাহলেই হয়তো ব্লক।

২. বন্ধুতালিকায় নেই: আগে যার সাথে বন্ধুত্ব ছিল, হঠাৎ তালিকা থেকে হারিয়ে গেলে বুঝবেন ব্লক হয়েছেন বা তিনি একাউন্ট বন্ধ করেছেন।

৩. পারস্পরিক বন্ধুর তালিকা: কোনো সাধারণ বন্ধুর ফ্রেন্ডলিস্টে ওই ব্যক্তিকে না পেলে এটিও ব্লকের ইঙ্গিত।

৪. ট্যাগ করা যায় না: গ্রুপে বা পোস্টে ট্যাগ দিতে গেলে নাম না এলে ধরে নিতে পারেন ব্লক করা হয়েছে।

৫. মেসেঞ্জারে পরিবর্তন: আগের চ্যাট থাকবে। কিন্তু নতুন করে মেসেজ পাঠাতে পারবেন না।

৬. সরাসরি লিঙ্ক কাজ করবে না: যদি প্রোফাইলের সরাসরি লিঙ্ক জানেন, তাও খুলবে না। দেখাবে— “এখন অ্যাক্সেস করা যাচ্ছে না।”

৭. অন্য বন্ধু দিয়ে দেখে নিন: যদি আপনার বিশ্বাসযোগ্য কোনো বন্ধু তার প্রোফাইল দেখতে পান, অথচ আপনি না পারেন— তাহলেই নিশ্চিত ব্লক।

ব্লক করা প্রোফাইল দেখার উপায়
গুগলে খোঁজ করুন: নাম লিখে “site:facebook.com” দিয়ে সার্চ দিলে অনেক সময় পাওয়া যায়।

বন্ধুর সাহায্য নিন: বন্ধুর একাউন্ট দিয়ে ওই প্রোফাইল দেখা যায়।

দ্বিতীয় একাউন্ট খুলে দেখা: অন্য ইমেইল দিয়ে নতুন একাউন্ট খুলে খোঁজা সম্ভব। তবে এটি ফেসবুকের নিয়ম বহির্ভূত হতে পারে।

অ্যাপ ব্যবহার করবেন না: তৃতীয় পক্ষের অ্যাপ দিয়ে ব্লকড প্রোফাইল দেখা যায় না। এগুলো প্রতারণা এবং ঝুঁকিপূর্ণ।

যদি ব্লক হয়ে থাকেন, আগে নিশ্চিত হোন। সার্চ, মেসেজ, কমন ফ্রেন্ড— সব দেখে নিন। কেউ যদি সত্যিই আপনাকে ব্লক করে, সেটা মেনে নেওয়াই ভালো। জোর করে খোঁজাখুঁজি করলে সম্পর্ক আরও খারাপ হতে পারে


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd