• বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১২:৪৩ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
গাজায় ২০২৩ সালের পর এতিম হয়েছে ৬০ হাজারেরও বেশি শিশু পুলিশও হবেন, দলীয় এজেন্ডাও বাস্তবায়ন করবেন—এটা হতে পারে না, বললেন হাসনাত হবিগঞ্জ ছাত্রদলের সভাপতিসহ শতাধিক ব্যক্তিকে আসামি করে এনসিপির মামলা মিরাজ বাদ, সাদা বলের দুই ফরম্যাটের অধিনায়ক লিটন ওসমানীনগরে এনসিপির পদযাত্রা ঘিরে শঙ্কা, রাজনৈতিক অঙ্গনে উত্তেজনা সিলেটসহ দেশের বিভিন্ন স্থানে টানা ৫ দিন ভারি বর্ষণ হতে পারে হাম উপসর্গে প্রাণ গেল আরও ৩ শিশুর মালয়েশিয়ার মানবসম্পদমন্ত্রীর সঙ্গে বৈঠকে অভিবাসন প্রক্রিয়া টেকসইয়ে গুরুত্বারোপ ছাত্রদল-এনসিপির পাল্টাপাল্টি কর্মসূচি, হবিগঞ্জে ১৪৪ ধারা জারি ইউএনওকে সংবর্ধনা দিলেন জামায়াত এমপি এখনো পুড়ছে সিলেট, যেমন থাকবে বুধবারের আবহাওয়া হাসপাতালে নেয়ার সময়ও হামলাকারীরা থামেনি: নাসীরুদ্দীন পাটওয়ারী কাটছে না মোদির ‘তেলাপোকা’ ভয়! টানা চার দিন বৃষ্টির পূর্বাভাস দিল আবহাওয়া অধিদপ্তর আসি আসি বলে শেখ হাসিনার আর আসা হবে না: হাসনাত আব্দুল্লাহ লাইসেন্স ফিরে পেলো আদ্-দ্বীন হাসপাতাল সিলেটে ফুটবল ম্যাচ শেষে বাড়ি ফেরার পথে ছুরিকাঘাতে কিশোর নিহত মৃত্যুর গুজব ছড়িয়ে রাজনৈতিক অপপ্রচার চলছে: এমপি নাছির চৌধুরী কক্ষে ডেকে নিয়ে শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগ, আটক মাদ্রাসা শিক্ষক সিলেটে ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি ৩ ডেঙ্গু রোগী

বাংলাদেশে নিপাহ ভাইরাসে আক্রান্ত নারীর মৃত্যু, জানাল বিশ্ব স্বাস্থ্য সংস্থা

Reporter Name / ১৫২ Time View
Update : শনিবার, ৭ ফেব্রুয়ারি, ২০২৬

218

চলতি বছরের জানুয়ারিতে উত্তরাঞ্চলের এক নারী নিপাহ ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন। শুক্রবার (০৬ ফেব্রুয়ারি) এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। সংস্থাটি জানায়, বাংলাদেশে প্রায় প্রতি বছরই নিপাহ ভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়। এ ঘটনার প্রেক্ষাপটে প্রতিবেশী ভারতেও দুটি নিপাহ ভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়েছে। এর ফলে এশিয়ার বিভিন্ন দেশের বিমানবন্দরগুলোতে জোরদার করা হয়েছে স্বাস্থ্য পরীক্ষার ব্যবস্থা।

ডব্লিউএইচওর তথ্য অনুযায়ী, বাংলাদেশে আক্রান্ত ওই নারী ছিলেন ৪০ থেকে ৫০ বছর বয়সী। তিনি ২১ জানুয়ারি নিপাহ ভাইরাসের উপসর্গ নিয়ে অসুস্থ হন। শুরুতে জ্বর ও মাথাব্যথা দেখা দেয়, পরে অতিরিক্ত লালা নিঃসরণ, দিকভ্রান্তি ও খিঁচুনির মতো গুরুতর উপসর্গ দেখা দেয়। এক সপ্তাহ পর তার মৃত্যু হয় এবং মৃত্যুর একদিন পর পরীক্ষায় নিপাহ ভাইরাস সংক্রমণ নিশ্চিত করা হয়।

ডব্লিউএইচও জানায়, ওই নারীর কোনো ভ্রমণ ইতিহাস না থাকলেও কাঁচা খেজুরের রস পান করেছিলেন তিনি। এ জন্য তার সংস্পর্শে আসা ৩৫ জন ব্যক্তিকে পর্যবেক্ষণে রাখা হয়েছে এবং তাদের সবার পরীক্ষার ফল নিপাহ ভাইরাসের জন্য নেগেটিভ এসেছে। এখন পর্যন্ত নতুন কোনো সংক্রমণ শনাক্ত হয়নি।

আরও পড়ুন: ওয়াশিংটন-তেহরানের আলোচনা শেষ, ‘ভালো শুরু’ বললেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী

নিপাহ ভাইরাস সাধারণত বাদুড় দ্বারা দূষিত ফল বা খাদ্যপণ্যের মাধ্যমে ছড়ায়। এ ভাইরাসে আক্রান্ত হলে মৃত্যুর হার সর্বোচ্চ ৭৫ শতাংশ পর্যন্ত হতে পারে, তবে মানুষে মানুষে এটি সহজে ছড়ায় না, অর্থাৎ এটি তেমন সংক্রামক রোগ নয়। ভারতের পশ্চিমবঙ্গে নিপাহ ভাইরাসের সংক্রমণ শনাক্ত হওয়ার পর মালয়েশিয়া, থাইল্যান্ড, ইন্দোনেশিয়া ও পাকিস্তানসহ কয়েকটি দেশ বিমানবন্দরে তাপমাত্রা পরীক্ষা চালু করেছে।

ডব্লিউএইচও বলেছে, বর্তমান তথ্য অনুযায়ী আন্তর্জাতিকভাবে রোগ ছড়িয়ে পড়ার ঝুঁকি কম বলে বিবেচিত হচ্ছে এবং এ কারণে কোনো ধরনের ভ্রমণ বা বাণিজ্যিক নিষেধাজ্ঞার সুপারিশ করা হয়নি। সংস্থাটির তথ্য অনুযায়ী, ২০২৫ সালে বাংলাদেশে চারটি পরীক্ষাগারে নিপাহ ভাইরাসে মৃত্যুর ঘটনা রিপোর্ট করা হয়। বর্তমানে এই সংক্রমণের জন্য নির্দিষ্ট কোনো অনুমোদিত ওষুধ বা টিকা নেই।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd